Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
গুজরাটে মুসলিমদেরকে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

আন্তর্জাতিক

দ্য ওয়্যার
19 February, 2026, 10:55 am
Last modified: 19 February, 2026, 10:55 am

Related News

  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি

গুজরাটে মুসলিমদেরকে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

দ্য ওয়্যার
19 February, 2026, 10:55 am
Last modified: 19 February, 2026, 10:55 am
ছবি: দ্য ওয়্যার

ভারতের গুজরাট রাজ্যের সুরাটের সালাবাতপুরা এলাকায় ভোটার তালিকা নিয়ে বড় বিতর্ক দেখা দিয়েছে। শত শত স্থানীয় বাসিন্দা থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে বলেছেন, স্থানীয় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা কর্পোরেটর বিক্রম পোপাট পাতিল ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন।

স্থানীয়রা বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য ব্যবহৃত ৭ নম্বর ফরমের চরম অপব্যবহার করা হচ্ছে। অসংখ্য জীবিত ভোটারকে 'মৃত' ঘোষণা করে তাদের নাম মুছে ফেলার জন্য আবেদন জমা দেওয়া হয়েছে।

অভিযোগকারী ভোটারদের সবাই-ই মুসলিম।

এসব আবেদনপত্রে বিজেপি কর্পোরেটর বিক্রম পোপাট পাতিলের নাম ও মোবাইল নম্বর দেওয়া আছে। এ বিষয়ে বক্তব্য জানতে 'দ্য ওয়্যার হিন্দি' ফোনে পাতিলের সাথে যোগাযোগ করেছিল। কিন্তু 'এমন কোনো ঘটনাই ঘটেনি' বলেই তিনি ফোনকল কেটে দেন।

এরপর থেকে তিনি আর ফোন ধরেননি। তাকে মেসেজও পাঠানো হয়েছিল, কিন্তু হিন্দিতে এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়া পর্যন্ত তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

৭ নম্বর ফরমের আবেদনগুলোতে থাকা স্বাক্ষরের সাথে পাতিলের নির্বাচনি হলফনামায় দেওয়া স্বাক্ষরের মিল রয়েছে। ২০২১ সালে সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের সময় তিনি ওই হলফনামা পূরণ করেছিলেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে বা নিচ্ছে, তা জানতে দ্য ওয়্যার হিন্দি সালাবাতপুরা থানার ইন্সপেক্টর কে. ডি. জাদেজার সাথে যোগাযোগ করেছিল। কিন্তু এই পুলিশ কর্মকর্তা কোনো সাড়া দেননি।

আনোয়ারনগর এলাকার ৬৯ বছর বয়সি বাসিন্দা আবদুল রাজ্জাক উজির শাহ এই অভিযোগকারীদের একজন। তিনি দ্য ওয়্যার হিন্দিকে বলেন, 'আমরা মুসলিম বলেই বিজেপি আমাদের টার্গেট করছে। ইচ্ছা করেই আমাদের ভোট বাতিল করা হচ্ছে।'

যেভাবে প্রকাশ্যে এল এই জালিয়াতি

বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার (এসআইআর) অংশ হিসেবে ২০২৫ সালের ১৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এই বিতর্কের সূত্রপাত হয়। এ কার্যক্রমে ভোটার তালিকা থেকে ৭৩ লাখেরও বেশি নাম বাদ দেওয়া হলেও প্রায় ৪ কোটি ৩৪ লাখ ভোটারের খসড়া তালিকায় অভিযোগকারীদের নাম ঠিকই ছিল।

খসড়া তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি জানানোর জন্য ২০২৬ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। অভিযোগকারীদের দাবি, এই সময়ের মধ্যেই বিজেপি কর্পোরেটর ৭ নম্বর ফরমের মাধ্যমে নাম বাতিলের আবেদনগুলো করেছিলেন।

বিজেপি নেতার নির্বাচনি হলফনামা ও ৭ নম্বর ফরমে সই

আবদুল রাজ্জাক বলেন, 'এসআইআর চলাকালীন আমরা আমাদের ভোটার হওয়ার প্রমাণ দিয়েছিলাম। খসড়া তালিকায় আমাদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু পরে আমাদের এলাকার বিজেপি কর্পোরেটর বিক্রম পোপাট পাতিল ৭ নম্বর ফরম পূরণ করে আমাদেরকে মৃত বলে ঘোষণা করেন। আমরা বিএলও-র (ব্লক লেভেল অফিসার) কাছ থেকে বিষয়টি জানতে পারি। তিনিই আমাদেরকে ৭ নম্বর ফরমের আবেদনগুলো দেখিয়েছিলেন।' তবে সরকারি বিধিনিষেধের কথা উল্লেখ করে বিএলও সালমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। 

রাজ্জাক জানান, তার ছেলে ও স্ত্রীর নামেও ৭ নম্বর ফরম পূরণ করে তাদেরকে মৃত ঘোষণা করা হয়েছে। এই তিনটি ফরমেই বিক্রম পোপাট পাতিলের নাম ও নম্বর দেওয়া আছে।

সালাবাতপুরার মুসলিম অধ্যুষিত এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে আরও অনেক ভোটার তাদের নামের বর্তমান অবস্থা নিয়ে খোঁজখবর নিতে শুরু করেন। দ্য ওয়্যার হিন্দি এমন প্রায় ১১৮ জন ব্যক্তির নাম ও ইপিইআইসি নম্বর হাতে পেয়েছে, যাদেরকে ৭ নম্বর ফরম ব্যবহার করে মৃত ঘোষণা করা হয়েছে।

যেসব ভোটারের নাম বাতিলের জন্য ৭ নম্বর ফরম জমা দেওয়া হয়েছিল, ২০২৬ সালের ২২ জানুয়ারি তাদের এক বিশাল অংশ সালাবাতপুরা থানায় উপস্থিত হন। অভিযোগকারীদের দাবি, এই সবকটি ফরমই বিজেপির পাতিল পূরণ করেছেন।

অভিযোগকারীরা এই ঘটনায় এফআইআর দায়ের করার দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযুক্ত বিজেপি কর্পোরেটরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং ভোটার তালিকার বিষয়ে স্বাধীন তদন্তের দাবিও তুলেছেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, তারা শুধু জীবিতই নন, বরং বছরের পর বছর ধরে একই ঠিকানায় বসবাস করছেন, ভোটও দিয়ে আসছেন নিয়মিত। তা সত্ত্বেও তাদেরকে 'মৃত' দেখিয়ে তালিকা থেকে বাদ দেওয়ার এই প্রক্রিয়া শুরু করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে নির্দিষ্ট ভোটারদের লক্ষ্যবস্তু বানাতেই এই পুরো ঘটনাটি ঘটানো হয়েছে। এর ফলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আগে উত্তেজনা আরও বেড়েছে।

৭ নম্বর ফরম হলো ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে জমা দেওয়ার জন্য একটি আবেদনপত্র। এটি বর্তমান ভোটার তালিকায় অন্য কোনো ব্যক্তির নাম অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি জানাতে অথবা নিজের নাম প্রত্যাহারের অনুরোধ করতে ব্যবহার করা হয়। 

যিনি একই নির্বাচনি এলাকা ও ভোটকেন্দ্রের নিবন্ধিত ভোটার, শুধু সেই ব্যক্তিই ৭ নম্বর ফরম পূরণ করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই তার নাম, ইপিআইসি নম্বর ও আপত্তি বা অনুরোধের কারণসহ প্রয়োজনীয় প্রমাণ জমা দিতে হয়। এ ফরমে মিথ্যা তথ্য প্রদান শাস্তিযোগ্য অপরাধ। 

মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও গুজরাট বিজেপির মুখপাত্র অনিল প্যাটেল কোনো সাড়া দেননি। 

গুজরাটের প্রধান বিরোধী দল কংগ্রেস পুরো বিষয়টিকে 'নির্বাচনি কারচুপি' আখ্যা দিয়ে বলেছে, ভোটার তালিকায় কারচুপির মাধ্যমে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

গুজরাট কংগ্রেস কমিটির সম্পাদক আসলাম সাইকেলওয়ালা বলেন, 'সুনির্দিষ্টভাবে মুসলিমদেরই টার্গেট করা হচ্ছে। তাদের নাগরিকত্ব ও সাংবিধানিক অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে।' 

Related Topics

টপ নিউজ

ভারত / গুজরাট / এসআইআর / বিজেপি / ভোটার তালিকা থেকে বাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন
  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]