Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
রেকর্ড গতিতে সাবমেরিন বানাচ্ছে চীন, এতে দুশ্চিন্তায় কেন যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক

সিএনএন
18 February, 2026, 11:35 am
Last modified: 18 February, 2026, 11:38 am

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

রেকর্ড গতিতে সাবমেরিন বানাচ্ছে চীন, এতে দুশ্চিন্তায় কেন যুক্তরাষ্ট্র?

২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে সাবমেরিন তৈরিতে চীন এগিয়ে গেছে। এই সময়ে চীন ১০টি সাবমেরিন সাগরে নামিয়েছে, যুক্তরাষ্ট্র নামিয়েছে ৭টি।
সিএনএন
18 February, 2026, 11:35 am
Last modified: 18 February, 2026, 11:38 am
চীনা নৌবাহিনীর একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। ছবি: রয়টার্স

গত পাঁচ বছরে চীন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এখন তারা যুক্তরাষ্ট্রের চেয়েও দ্রুতগতিতে সাবমেরিন সাগরে নামাচ্ছে। নতুন এক থিংক ট্যাংকের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, এই প্রবণতা সমুদ্রে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্যের জন্য হুমকি হতে পারে।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) জানিয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির বহরে নতুন সাবমেরিন যুক্ত হচ্ছে। এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন ও অ্যাটাক সাবমেরিন রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে সাবমেরিন তৈরিতে চীন এগিয়ে গেছে। এই সময়ে চীন ১০টি সাবমেরিন সাগরে নামিয়েছে, যুক্তরাষ্ট্র নামিয়েছে ৭টি। ওজনের দিক থেকেও চীন এগিয়ে। চীনের সাবমেরিনের মোট ওজন ৭৯ হাজার টন, যুক্তরাষ্ট্রের ৫৫ হাজার ৫০০ টন। শিপইয়ার্ডের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে, কারণ বেইজিং তাদের বহরের সংখ্যা প্রকাশ করে না।

আইআইএসএস বলছে, এই চিত্র ২০১৬ থেকে ২০২০ সালের তুলনায় ভিন্ন। ওই সময়ে চীন মাত্র তিনটি সাবমেরিন যুক্ত করেছিল, মোট ওজন ছিল ২৩ হাজার টন। একই সময়ে যুক্তরাষ্ট্র যুক্ত করেছিল সাতটি সাবমেরিন, মোট ওজন ৫৫ হাজার ৫০০ টন।

তবে সাগরে নামানো সব সাবমেরিনই সক্রিয় বহরে যুক্ত হয়েছে, এমন নয়। সক্রিয় বহরের হিসাবে যুক্তরাষ্ট্র এখনো বড় ব্যবধানে এগিয়ে।

আইআইএসএসের 'মিলিটারি ব্যালেন্স ২০২৫' অনুযায়ী, ২০২৫ সালের শুরুতে চীনের ১২টি সক্রিয় পারমাণবিক সাবমেরিন ছিল। এর মধ্যে ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বোট। বাকি ৬টি গাইডেড-মিসাইল বা অ্যাটাক বোট। যুক্তরাষ্ট্রের মোট সাবমেরিন ৬৫টি। এর মধ্যে ১৪টি ব্যালিস্টিক মিসাইল বোট।

চীনের ৪৬টি প্রচলিত শক্তির সাবমেরিনও রয়েছে। যুক্তরাষ্ট্রের এ ধরনের কোনো সাবমেরিন নেই। তাদের সবকটিই পারমাণবিক শক্তিচালিত। ফলে নিয়মিত জ্বালানি নেওয়ার প্রয়োজন হয় না।

প্রতিবেদনে 'বুমটাইম অ্যাট বোহাই' শিরোনামে বলা হয়েছে, সাবমেরিন বহর বাড়াতে চীন অবকাঠামো সম্প্রসারণ করেছে। উত্তর চীনের হুলুদাও ইয়ার্ডে বোহাই শিপবিল্ডিং হেভি ইন্ডাস্ট্রি কোম্পানিকে বড় করা হয়েছে।

গত মাসে মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) জানায়, যুক্তরাষ্ট্র উৎপাদনে পিছিয়ে আছে। বছরে দুটি ভার্জিনিয়া-শ্রেণির সাবমেরিন তৈরির লক্ষ্য পূরণ হয়নি। ২০২২ সাল থেকে বছরে গড়ে ১.১ থেকে ১.২টি সাবমেরিন সরবরাহ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র কলাম্বিয়া-শ্রেণির ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনও তৈরি করছে। তবে কর্মসূচি অন্তত এক বছর পিছিয়েছে। দায়িত্বপ্রাপ্ত অ্যাডমিরাল জানিয়েছেন, প্রথম সাবমেরিন 'ইউএসএস ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া' ২০২৮ সালের আগে হস্তান্তরের সম্ভাবনা নেই।

আইআইএসএস বলছে, চীনের সাবমেরিন সংখ্যা বৃদ্ধি পশ্চিমা দেশগুলোর জন্য চ্যালেঞ্জ। কারণ তারাও উৎপাদন বাড়াতে হিমশিম খাচ্ছে।

হুলুদাও শিপইয়ার্ডে দুটি 'টাইপ ০৯৪' সাবমেরিন নামানোর বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। চীন আরও উন্নত 'টাইপ ০৯৬' সাবমেরিন নিয়েও কাজ করছে। এগুলো এই দশকের শেষের দিকে বহরে যুক্ত হতে পারে।

গত পাঁচ বছরে চীন অন্তত ছয়টি গাইডেড-মিসাইল সাবমেরিনও নামিয়েছে। এগুলোতে উল্লম্ব উৎক্ষেপণ ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, মানের দিক থেকে চীন এখনো পিছিয়ে। চীনের সাবমেরিন যুক্তরাষ্ট্রের মতো শব্দহীন নয় বলে ধারণা করা হয়। ফলে গোপন চলাচলে যুক্তরাষ্ট্র এগিয়ে।

বিশেষজ্ঞদের মতে, নৌযুদ্ধে বড় বহর গুরুত্বপূর্ণ। ধ্বংসকারী জাহাজ, ফ্রিগেট ও সারফেস কমব্যাট্যান্টের দিক থেকে চীনের বহর ইতোমধ্যেই বিশ্বের বৃহত্তম।

এদিকে সাবমেরিন উৎপাদন নিয়ে উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন নৌসচিব জন ফেলান প্রতিনিধি পরিষদে বলেন, 'আমাদের সব কর্মসূচিই বিশৃঙ্খল অবস্থায় আছে।'

তিনি কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে বলেন, 'আমাদের সবচেয়ে ভালো প্রকল্পটিই ছয় মাস পিছিয়ে আছে এবং বাজেটের চেয়ে ৫৭ শতাংশ বেশি খরচ হয়েছে… এটিই সবচেয়ে ভালো অবস্থা।'

আগামী পাঁচ বছরে সাবমেরিনের সংখ্যার বিষয়ে কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অ্যাটাক সাবমেরিনের সংখ্যা ২০৩০ সালে কমে ৪৭-এ নেমে আসতে পারে। পুরোনো লস অ্যাঞ্জেলেস-শ্রেণির সাবমেরিন অবসরে যাওয়াই এর প্রধান কারণ।

সিআরএস বলছে, নির্মাণ লক্ষ্যমাত্রা পূরণ হলে ২০৩২ সালে এই সংখ্যা বেড়ে ৫০-এ পৌঁছাতে পারে। তবে এইউকেইউএস চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে তিন থেকে পাঁচটি ভার্জিনিয়া-শ্রেণির সাবমেরিন বিক্রির পরিকল্পনা স্বল্পমেয়াদে বহর বৃদ্ধির পথে বাধা হতে পারে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আসন্ন এই সাবমেরিন ঘাটতির বিষয়টি প্রথম উঠে আসে ১৯৯৫ সালে। এতে সতর্ক করা হয়েছে, এই 'ঘাটতির সময়' পারমাণবিক অ্যাটাক সাবমেরিন বহরের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। একই সঙ্গে চীনের মতো সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে প্রচলিত প্রতিরোধ সক্ষমতা দুর্বল হওয়ার ঝুঁকিও থাকতে পারে।

Related Topics

টপ নিউজ

সাবমেরিন / চীন / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]