Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
সংখ্যালঘু ও সমালোচকদের বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক করে তুলছে ভারত সরকার: হিউম্যান রাইটস ওয়াচ

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
08 February, 2026, 10:15 am
Last modified: 08 February, 2026, 10:13 am

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

সংখ্যালঘু ও সমালোচকদের বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক করে তুলছে ভারত সরকার: হিউম্যান রাইটস ওয়াচ

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে শত শত বাংলা ভাষাভাষী মুসলিম ও রোহিঙ্গা শরণার্থীকে দেশ থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
টিবিএস রিপোর্ট
08 February, 2026, 10:15 am
Last modified: 08 February, 2026, 10:13 am
ছবি: হিউম্যান রাইটস ওয়াচ

ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৬-এ ভারতের সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। প্রতিবেদনে বলা হয়েছে, বৈষম্যমূলক নীতি ও ঘৃণামূলক বক্তব্যের মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু, প্রান্তিক জনগোষ্ঠী এবং সমালোচকদের বিরুদ্ধে সহিংসতাকে স্বাভাবিক করে তুলছে দেশটির সরকার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালে 'অবৈধ অভিবাসী' আখ্যা দিয়ে শত শত বাংলা ভাষাভাষী মুসলিম ও রোহিঙ্গা শরণার্থীকে দেশ থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। একই সময়ে সংবাদমাধ্যমকে স্ব-নিয়ন্ত্রণে বাধ্য করতে চাপ সৃষ্টি করা হয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি।

এইচআরডব্লিউ প্রতিবেদনে কয়েকটি নির্দিষ্ট ঘটনার কথাও উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছে আহমেদাবাদের চান্দোলা তালাব এলাকায় সাত হাজারের বেশি ঘরবাড়ি বেআইনিভাবে ভেঙে দেওয়া এবং সোনাম ওয়াংচুকের মতো অধিকারকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। পাশাপাশি পহেলগামে 'অপারেশন সিন্দুর'-এর পর স্বাধীন সংবাদমাধ্যমের ওপর দমন-পীড়ন এবং তথাকথিত আর্থিক তদন্তের মাধ্যমে নাগরিক সমাজকে হয়রানির ঘটনাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

এইচআরডব্লিউর প্রতিবেদনের বাইরেও ভারতে মানবাধিকার ও রাজনৈতিক উদ্বেগের আরও কিছু ঘটনা সামনে এসেছে। ২০২০ সালের দিল্লি সহিংসতার মামলায় উমর খালিদ ও শরজিল ইমামকে জামিন না দেওয়ার সিদ্ধান্ত বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে ওয়াক্‌ফ (সংশোধন) আইন পরিবর্তনের প্রস্তাবের বিরোধিতা করেছে কেন্দ্রীয় সরকার।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ভোটার তালিকায় পক্ষপাত ও অসঙ্গতির অভিযোগ নিয়ে বিভিন্ন প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সামাজিক উত্তেজনা ও অধিকারসংক্রান্ত ঘটনাগুলোর মধ্যে রয়েছে—কোরআনের একটি আয়াত উদ্ধৃত করায় সম্ভলে এক শিক্ষকের সাময়িক বরখাস্ত এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান পাঠ্যক্রম থেকে কাশ্মীর ও ফিলিস্তিন–সংক্রান্ত অংশ বাদ দেওয়াকে কেন্দ্র করে 'সিলেবাসের গেরুয়াকরণ' নিয়ে তৈরি হওয়া বিতর্ক। তবে এর বিপরীতে ঝাড়খণ্ডে এক মুসলিম দোকানিকে বিক্ষোভকারীদের হাত থেকে রক্ষা করায় এক ব্যক্তিকে পুরস্কৃত করেন রাজ্যের এক মন্ত্রী।

এদিকে ২০২৫ সালে আলোচিত অপরাধমূলক ঘটনাগুলোর মধ্যে রয়েছে—উত্তর প্রদেশের বিজনরে এক গ্রামপ্রধানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং উত্তরাখণ্ডে চলন্ত গাড়ির ভেতরে সংঘটিত ধর্ষণের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার।

আন্তর্জাতিক অঙ্গনেও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা আলোচনায় এসেছে। ২০২৬ সালের আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলো বয়কট করার সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে পাকিস্তান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত নথিতে ভারতীয় ব্যবসায়ী অনিল আম্বানি ও কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের মধ্যে যোগাযোগের তথ্য উঠে এসেছে।

এদিকে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে ভারতের নাগরিক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও সংখ্যালঘু অধিকার নিয়ে চলমান উদ্বেগের বিষয়গুলো আবারও তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বৈষম্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপের ধারাবাহিকতার দিকেও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

হিউম্যান রাইটস ওয়াচ / ভারত / ভারতে মানবাধিকার / মানবাধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি কমলো প্রায় ২ লাখ টন, সংকটে সিঅ্যান্ডএফ-শ্রমিকেরা
  • ভারতে কর্পোরেট কর্তা সেজে অর্থ হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা
  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]