Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
বেলুচিস্তানে ৯২ ‘জঙ্গি’ নিহতের দাবি পাকিস্তানের, সমন্বিত হামলার পেছনে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ

আন্তর্জাতিক

বিবিসি
01 February, 2026, 01:05 pm
Last modified: 01 February, 2026, 01:06 pm

Related News

  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে
  • পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত
  • প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত

বেলুচিস্তানে ৯২ ‘জঙ্গি’ নিহতের দাবি পাকিস্তানের, সমন্বিত হামলার পেছনে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ

এর আগে শনিবার বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামের বিদ্রোহী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে। তাদের দাবি, হামলায় কয়েক ডজন সেনা সদস্য নিহত হয়েছেন।
বিবিসি
01 February, 2026, 01:05 pm
Last modified: 01 February, 2026, 01:06 pm
ছবি: এএফপি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে শনিবারের ভয়াবহ হামলার জেরে সেনাবাহিনীর অভিযানে অন্তত ৯২ জন 'জঙ্গি' নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

একই সঙ্গে তারা জানিয়েছে, এ ঘটনায় তাদের ১৫ জন নিরাপত্তা কর্মী এবং ১৮ জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। এই হামলার পেছনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। তবে নয়াদিল্লি বারবার এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে শনিবার বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামের বিদ্রোহী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে। তারা দাবি করেছিল, হামলায় কয়েক ডজন সেনা সদস্য নিহত হয়েছেন।

তবে দুই পক্ষের দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। দারিদ্র্যপীড়িত বেলুচিস্তানে দশকের পর দশক ধরে জাতিগত বিদ্রোহ চলছে। শনিবারের এই সহিংসতাকে সাম্প্রতিক সময়ের অন্যতম রক্তক্ষয়ী দিন হিসেবে উল্লেখ করা হচ্ছে।

শনিবার রাতে এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানায়, বিদ্রোহীরা রাজধানী কোয়েটা ও অন্যান্য শহরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে একাধিক হামলা চালায়। এর জবাবে সেনাবাহিনী বেলুচিস্তান জুড়ে তল্লাশি অভিযান শুরু করে এবং বিদ্রোহীদের 'অশুভ পরিকল্পনা' নস্যাৎ করে দেয়ার দাবি করে।

হামলার পর কোয়েটার কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন ও সড়ক বন্ধ করে দেওয়া হয়। মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আঞ্চলিক ট্রেন চলাচলও স্থগিত করা হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেনাবাহিনীর প্রশংসা করে বলেছেন, 'সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ চলবে।'

এর আগে শনিবার গ্রেনেড ও বন্দুক নিয়ে বিদ্রোহীরা প্রদেশের ১২টি শহর ও জনপদে হামলা চালায়। তাদের লক্ষ্যবস্তু ছিল পুলিশ ও আধা সামরিক বাহিনীর ঘাঁটি, কারাগার এবং সরকারি ভবন।

বিএলএ-র অভিযোগ, পাকিস্তান সরকার বেলুচিস্তানের খনিজ সম্পদ লুট করছে, কিন্তু স্থানীয় মানুষ এর কোনো সুফল পাচ্ছে না।

অন্যদিকে, স্থানীয় অধিকারকর্মীরা অভিযোগ করেন, পাকিস্তানি নিরাপত্তা বাহিনী অনেককে জোরপূর্বক গুম করছে। যদিও ইসলামাবাদ বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকেই বালুচ জনগণের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে এই বিদ্রোহ ও সংঘাতের শুরু।

ইরান ও তালিবান-নিয়ন্ত্রিত আফগানিস্তানের সঙ্গে বেলুচিস্তানের সীমান্ত। এছাড়া আরব সাগরের বিশাল উপকূলও এই প্রদেশের অংশ।

বালুচ উপজাতির নামানুসারেই এই অঞ্চলের নামকরণ। এখানে বালুচরাই সংখ্যাগরিষ্ঠ, এরপরই রয়েছেন পশতুনরা।

পাকিস্তানের মোট ভূখণ্ডের প্রায় ৪৪ শতাংশই বেলুচিস্তান প্রদেশের অন্তর্গত। অথচ ২৪ কোটি মানুষের দেশটিতে এই প্রদেশে বাস করে মাত্র ৫ শতাংশ মানুষ। জনসংখ্যা কম হলেও গ্যাস ও খনিজ সম্পদে এটিই পাকিস্তানের সবচেয়ে সমৃদ্ধ প্রদেশ।

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / বেলুচিস্তান / বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) / হামলা / সেনাবাহিনী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • বিশ্বের সবচেয়ে জনবহুল ১০ দেশের ৮টিই নেই বিশ্বকাপে
  • পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
  • পাকিস্তানে ধর্মীয় বিষয়ে ‘আপত্তিকর’ সম্প্রচারের অভিযোগে জিও নিউজের লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত
  • প্রথমবারের মতো অপারেশন সিন্দুরে নিহত ৬ সেনাসদস্যের নাম প্রকাশ করল ভারত

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]