Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
‘বিক্ষোভ চালিয়ে যান, প্রতিষ্ঠানগুলোর দখল নিন, সাহায্য আসছে’: ইরানের বিক্ষোভকারীদের ট্রাম্প

আন্তর্জাতিক

র‍য়টার্স
14 January, 2026, 12:55 pm
Last modified: 14 January, 2026, 01:05 pm

Related News

  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • পরমাণু অস্ত্র না বানাতে রাজি হয়েছে ইরান, দাবি ট্রাম্পের
  • কুয়েতে ইরানি হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা আমিরাতের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টার
  • কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১; ক্ষতিগ্রস্ত কূটনৈতিক মিশন
  • আইআরজিসি-র সাথে সম্পর্কের জেরে ইরানের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

‘বিক্ষোভ চালিয়ে যান, প্রতিষ্ঠানগুলোর দখল নিন, সাহায্য আসছে’: ইরানের বিক্ষোভকারীদের ট্রাম্প

ট্রাম্প তার পোস্টে ‘সাহায্য আসছে’ বললেও সেটি কী ধরনের সাহায্য, তা পরিষ্কার করেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তাদেরই বুঝে নিতে হবে।
র‍য়টার্স
14 January, 2026, 12:55 pm
Last modified: 14 January, 2026, 01:05 pm
ছবি: এপি

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিক্ষোভকারীদের রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, 'ইরানের দেশপ্রেমিকরা, আপনারা বিক্ষোভ চালিয়ে যান। আপনাদের প্রতিষ্ঠানগুলোর দখল নিন। সাহায্য আসছে।'

এদিকে ইরানে কয়েক বছরের মধ্যে হওয়া সবচেয়ে বড় এই বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির প্রশাসন। চলমান এই অস্থিরতায় দেশটিতে এখন পর্যন্ত অন্তত ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। দুই সপ্তাহ আগে শুরু হওয়া বিক্ষোভ নিয়ে এই প্রথম নিহতের কোনো আনুষ্ঠানিক সংখ্যা জানাল ইরান।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ অবশ্য নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে। তাদের তথ্যমতে, এখন পর্যন্ত ২ হাজার ৩ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে, যাদের মধ্যে ১ হাজার ৮৫০ জনই সাধারণ বিক্ষোভকারী। এ ছাড়া ১৬ হাজার ৭৮৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

ট্রাম্প তার পোস্টে 'সাহায্য আসছে' বললেও সেটি কী ধরনের সাহায্য, তা পরিষ্কার করেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তাদেরই বুঝে নিতে হবে। তবে ইরানের ওপর কঠোর ব্যবস্থা হিসেবে সামরিক পদক্ষেপের বিষয়টিও তার বিবেচনায় আছে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। 

তিনি বলেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে নির্ধারিত সব বৈঠক বাতিল করা হয়েছে। বিক্ষোভকারীদের ওপর 'বিবেচনাহীন হত্যাকাণ্ড' বন্ধ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

ট্রাম্প আরও বলেন, 'বিক্ষোভকারীদের ওপর যারা নির্যাতন চালাচ্ছে, তাদের নাম মনে রাখুন। কারণ এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে।'

এদিকে ট্রাম্পের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, ট্রাম্প ইরানে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে এবং সহিংসতায় উসকানি দিতে এমন মন্তব্য করছেন।

ইরানের পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হতে থাকায় মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তুরস্ক বা আর্মেনিয়ার সীমান্ত দিয়ে জরুরি ভিত্তিতে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে।

ইরানে চলমান অস্থিরতার পেছনে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে দেশটির কর্তৃপক্ষ। ট্রাম্পের 'সাহায্য আসছে' এমন মন্তব্যের কড়া সমালোচনা করে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট সহিংসতায় উসকানি দিচ্ছেন। এর মাধ্যমে তিনি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে ফেলছেন এবং সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে ইরাভানি লেখেন, 'ইরানে নিরপরাধ মানুষের মৃত্যু, বিশেষ করে তরুণদের প্রাণহানির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি দায়ী। এর আইনি দায়ভার তারা এড়াতে পারবে না।'

এদিকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের দেশের হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো হুঁশিয়ারি দিয়ে বলেছে, গত বছরের মতো যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানে হামলা চালায়, তবে তার ফল মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য 'ভয়াবহ' হবে।

অন্যদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পর্দার আড়ালে আলোচনার ইঙ্গিত পাওয়া গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত আছে। ওয়াশিংটনের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন প্রস্তাব খতিয়ে দেখছে তেহরান।

এদিকে, ইরানের বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে 'খুবই কঠোর ব্যবস্থা' নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'যদি তাদের ফাঁসি দেওয়া হয়, তবে আপনারা এমন কিছু (ব্যবস্থা) দেখবেন যা আগে দেখেননি।' তবে এই কঠোর ব্যবস্থা ঠিক কী হতে পারে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা 'ইরান হিউম্যান রাইটস সোসাইটি'র তথ্যমতে, ইরানের কারাগারগুলোতে ফাঁসি কার্যকরের ঘটনা খুবই সাধারণ। 

কুর্দি মানবাধিকার সংস্থা 'হেনগাউ' জানিয়েছে, কারাজ শহর থেকে গ্রেপ্তার হওয়া ২৬ বছর বয়সী যুবক এরফান সুলতানির মৃত্যুদণ্ড আজ বুধবার কার্যকর হওয়ার কথা রয়েছে। সুলতানির পরিবারকে জানানো হয়েছে যে তার এই দণ্ড চূড়ান্ত। তবে রয়টার্স বা ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এখন পর্যন্ত এই মৃত্যুদণ্ডের খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনো দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করবে। ইরানের তেলের বড় ক্রেতা চীন ইতিমধ্যে এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ইরান / সরকারবিরোধী বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • পরমাণু অস্ত্র না বানাতে রাজি হয়েছে ইরান, দাবি ট্রাম্পের
  • কুয়েতে ইরানি হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা আমিরাতের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টার
  • কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১; ক্ষতিগ্রস্ত কূটনৈতিক মিশন
  • আইআরজিসি-র সাথে সম্পর্কের জেরে ইরানের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]