Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
সুদানকে ১.৫ বিলিয়ন ডলারের অস্ত্র, যুদ্ধবিমান সরবরাহের চুক্তির কাছাকাছি পাকিস্তান

আন্তর্জাতিক

রয়টার্স
09 January, 2026, 10:05 pm
Last modified: 09 January, 2026, 10:11 pm

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

সুদানকে ১.৫ বিলিয়ন ডলারের অস্ত্র, যুদ্ধবিমান সরবরাহের চুক্তির কাছাকাছি পাকিস্তান

পাকিস্তান থেকে পাওয়া এই সহায়তা সুদানের সেনাবাহিনীর জন্য আবারও আকাশপথে নিয়ন্ত্রণ পেতে সহায়ক হতে পারে।
রয়টার্স
09 January, 2026, 10:05 pm
Last modified: 09 January, 2026, 10:11 pm
ফাইল ছবি/রয়টার্স

সুদানের কাছে অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রির জন্য ১৫০ কোটি ডলারের একটি চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি পাকিস্তান। দেশটির বিমানবাহিনী সাবেক এক শীর্ষ কর্মকর্তাসহ একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এই চুক্তি বাস্তবায়িত হলে সুদানের সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়বে, যারা আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের সঙ্গে লড়ছে।

সুদানে দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। এতে অনেক বিদেশি শক্তিও জড়িয়ে পড়েছে। সুদান লোহিত সাগরের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি দেশ এবং স্বর্ণের বড় উৎপাদক। সংঘাতের কারণে দেশটি ভেঙে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে চুক্তিতে রয়েছে ১০টি কারাকোরাম-৮ হালকা যুদ্ধবিমান, নজরদারি ও কামিকাজে হামলার জন্য ২০০টিরও বেশি ড্রোন এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

কারাকোরাম-৮ ছাড়াও এতে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান থাকতে পারে। এছাড়া চীন ও পাকিস্তানের তৈরি করা জেএফ-১৭ যুদ্ধবিমানও থাকতে পারে। 

এ বিষয়ে মন্তব্য জানতে পাকিস্তানের সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি। সুদানের সেনাবাহিনীর একজন মুখপাত্রও মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

পাকিস্তান থেকে পাওয়া এই সহায়তা, বিশেষ করে ড্রোন ও যুদ্ধবিমান, সুদানের সেনাবাহিনীর জন্য আবারও আকাশপথে নিয়ন্ত্রণ পেতে সহায়ক হতে পারে। সংঘাতের শুরুতে আকাশপথ সুদানের সেনাবাহিনীর দখলে থাকলেও এখন আরএসএফ বেশি করে ড্রোন ব্যবহার করে তা দখল করছে।

সুদানের সেনাবাহিনী অভিযোগ করেছে যে আরএসএফ সংযুক্ত আরব আমিরাত থেকে অস্ত্র পাচ্ছে। তবে সংযুক্ত আরব আমিরাত এ অভিযোগ অস্বীকার করেছে।

Related Topics

টপ নিউজ

সুদান / পাকিস্তান / অস্ত্র / যুদ্ধবিমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত, দাবি তালেবানের
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]