Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
বাংলাদেশের পাট রপ্তানি নিষেধাজ্ঞায় সংকটে ভারতের পাটকল, পাল্টা বীজ রপ্তানি বন্ধের সুপারিশ

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
24 December, 2025, 02:00 pm
Last modified: 24 December, 2025, 02:08 pm

Related News

  • বেসরকারি উদ্যোগে ছয় মাসের মধ্যে চালু হবে বন্ধ ৬ পাটকল: খন্দকার আব্দুল মুক্তাদির
  • ২০ বছর পর অনুষ্ঠিত হলো জেইসি বৈঠক, বাংলাদেশি পাট আমদানিতে আগ্রহ পাকিস্তানের
  • কিছু বন্ধ পাটকল, চিনিকল ও টেক্সটাইল মিলকে অর্থনৈতিক অঞ্চল বানানোর পরিকল্পনা সরকারের
  • বন্ধ পাট কারখানা হবে সারের গুদাম: কৃষি সচিব
  • সরকারি চিনিকলে প্রতি কেজি চিনির উৎপাদন খরচ ৩০০ টাকা; বেসরকারিকরণই কি ভবিষ্যৎ?

বাংলাদেশের পাট রপ্তানি নিষেধাজ্ঞায় সংকটে ভারতের পাটকল, পাল্টা বীজ রপ্তানি বন্ধের সুপারিশ

টিবিএস রিপোর্ট
24 December, 2025, 02:00 pm
Last modified: 24 December, 2025, 02:08 pm
ফাইল ছবি: টিবিএস

গত সেপ্টেম্বর থেকে বাংলাদেশ কাঁচা পাট রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পাটকলগুলো বা চটকলগুলো তীব্র সংকটে পড়েছে। শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, কাঁচা পাটের দাম প্রতি টন ১ লাখ ১০ হাজার রুপি ছাড়িয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মিলগুলোর একাংশ উৎপাদন ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। অন্যদিকে ভবিষ্যতে দাম আরও বাড়ার আশায় ব্যবসায়ী ও আড়তদাররা পাট ছাড়তে চাইছেন না। পশ্চিমবঙ্গ ভারতের প্রধান পাট উৎপাদনকারী ও পাটশিল্প কেন্দ্র হিসেবে পরিচিত।

পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চলে পাটকলগুলো বর্তমানে সপ্তাহে মাত্র ১০ থেকে ১৫টি শিফটে চলছে, যা টিকে থাকার জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক কম। কাঁচা পাটের দাম আরও বাড়ার আশঙ্কা এবং অনিশ্চিত প্রাপ্যতার কারণে অপেক্ষাকৃত ভালো অবস্থায় থাকা মিলগুলোও কাঁচামাল ধরে রাখছে।

ভারতের মন্ত্রীর কাছে আইজেএমএর চিঠি

গত ১৮ ডিসেম্বর ভারতের বস্ত্র ও পাটমন্ত্রী গিরিরাজ সিংকে দেওয়া এক চিঠিতে ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশনের (আইজেএমএ) চেয়ারম্যান রাঘবেন্দ্র গুপ্ত বলেছেন, বাংলাদেশ সরকারের পদক্ষেপে হঠাৎ করেই কাঁচামাল সরবরাহ ব্যাহত হয়েছে। এতে মিলগুলো বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে পড়েছে এবং স্থানীয় বাজারে কাঁচা পাটের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।

রাঘবেন্দ্র গুপ্ত বলেন, 'এই সম্মিলিত প্রভাব মিলের কার্যক্রম, কর্মসংস্থান এবং পাট পণ্যের মূল্যশৃঙ্খলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।'

শিল্প সূত্র জানায়, কাঁচা পাটের তীব্র সংকটের কারণে কিছু মিল কাজের শিফট কমিয়ে দিয়েছে। বর্তমানে অনেক মিলই ন্যূনতম পর্যায়ে কার্যক্রম চালাচ্ছে। আগামী সপ্তাহগুলোতে এই সংকোচন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দ্য হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদন অনুযায়ী, আইজেএমএ তাদের চিঠিতে ভারতের পক্ষ থেকে উচ্চ ফলনশীল পাটের বীজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে।

সংগঠনটি বলছে, বাংলাদেশ উচ্চ ফলনশীল পাট বীজের জন্য ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বাংলাদেশের পাট উৎপাদন ও সক্ষমতা ধরে রাখতে এই বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কাঁচা পাট রপ্তানি নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে ভারত থেকে বীজ রপ্তানি বন্ধের প্রস্তাব দিয়েছে তারা।

Related Topics

টপ নিউজ

পাটকল / পাট রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • বেসরকারি উদ্যোগে ছয় মাসের মধ্যে চালু হবে বন্ধ ৬ পাটকল: খন্দকার আব্দুল মুক্তাদির
  • ২০ বছর পর অনুষ্ঠিত হলো জেইসি বৈঠক, বাংলাদেশি পাট আমদানিতে আগ্রহ পাকিস্তানের
  • কিছু বন্ধ পাটকল, চিনিকল ও টেক্সটাইল মিলকে অর্থনৈতিক অঞ্চল বানানোর পরিকল্পনা সরকারের
  • বন্ধ পাট কারখানা হবে সারের গুদাম: কৃষি সচিব
  • সরকারি চিনিকলে প্রতি কেজি চিনির উৎপাদন খরচ ৩০০ টাকা; বেসরকারিকরণই কি ভবিষ্যৎ?

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]