Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
বিশ্বের বৃহত্তম অস্ত্র নির্মাতাদের রাজস্ব ৬৭৯ বিলিয়ন ডলার, ইতিহাসে সর্বোচ্চ: সিপ্রি প্রতিবেদন

আন্তর্জাতিক

নিউজউইক
03 December, 2025, 06:40 pm
Last modified: 03 December, 2025, 06:41 pm

Related News

  • রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা
  • প্রতিরক্ষা ব্যয়ে বড় উত্থান, বৈশ্বিক মোটের ২১ শতাংশই এখন ইউরোপের দখলে: আইআইএসএসের প্রতিবেদন
  • ১৯৯২ সালের পর প্রতিরক্ষা খাতের ঠিকাদারদের ব্যবসার রেকর্ড বাড়বাড়ন্ত চলতি দশকে
  • দ্বিগুণ বাড়িয়ে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশ করবে ন্যাটো

বিশ্বের বৃহত্তম অস্ত্র নির্মাতাদের রাজস্ব ৬৭৯ বিলিয়ন ডলার, ইতিহাসে সর্বোচ্চ: সিপ্রি প্রতিবেদন

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানির মোট রাজস্ব দাঁড়ায় ৬৭৯ বিলিয়ন ডলার। ২০২৩ সালের তুলনায় এটি বাস্তবভিত্তিতে ৫.৯ শতাংশ বেশি।
নিউজউইক
03 December, 2025, 06:40 pm
Last modified: 03 December, 2025, 06:41 pm
ইসরায়েলি বিমানবাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স/আমির কোহেন

বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র প্রস্তুতকারী ও প্রতিরক্ষা–সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সম্মিলিত আয় গত বছর প্রায় ৬ শতাংশ বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে শীর্ষস্থানীয় একটি আন্তর্জাতিক প্রতিরক্ষা পর্যবেক্ষণ সংস্থা।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ১০০ প্রতিরক্ষা কোম্পানির মোট রাজস্ব দাঁড়ায় ৬৭৯ বিলিয়ন ডলার। ২০২৩ সালের তুলনায় এটি বাস্তবভিত্তিতে ৫.৯ শতাংশ বেশি।

কেন এটি গুরুত্বপূর্ণ

রাশিয়ার ২০২২ সালের শুরুতে ইউক্রেন আগ্রাসন এবং ২০২৩ সালের শেষভাগে শুরু হওয়া ইসরায়েল–গাজা যুদ্ধের প্রেক্ষাপটে গত কয়েক বছরে বহু দেশ—বিশেষ করে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো—প্রতিরক্ষা ব্যয় দ্রুত বাড়িয়েছে।

এ বছর প্রকাশিত সিপ্রির আরেক রিপোর্ট অনুযায়ী, মস্কো ২০২৪ সালে জিডিপির ৭ শতাংশেরও বেশি সামরিক খাতে ব্যয় করেছে। চীন তার বিশাল সামরিক বাহিনীকে আধুনিকায়নে গভীরভাবে বিনিয়োগ করছে। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান অস্ত্র কর্মসূচি ঘিরে উদ্বেগের কারণে দক্ষিণ কোরিয়া ও জাপানসহ ন্যাটো–ঘনিষ্ঠ দেশগুলোও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

সিপ্রির বিশেষজ্ঞরা বলছেন, ২০১৫ থেকে ২০২৪—এই এক দশকে বৈশ্বিক প্রতিরক্ষা কোম্পানিগুলোর অস্ত্র রাজস্ব ২৬ শতাংশ বেড়েছে।

সুইডেনভিত্তিক প্রতিষ্ঠানটি জানায়, ইউরোপ ও যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিগুলোর বিক্রি বাড়াতেই মোট রাজস্বের এই উল্লম্ফন। ইউরোপের অধিকাংশ দেশই ন্যাটোর সদস্য।

২০২৫ সালের মাঝামাঝি ন্যাটো সদস্য দেশগুলো প্রতিশ্রুতি দেয় যে তারা জিডিপির ৩.৫ শতাংশ 'কোর' প্রতিরক্ষা সক্ষমতায়—যেমন আধুনিক সামরিক সরঞ্জাম ক্রয়ে ব্যয় করবে। আরও ১.৫ শতাংশ ব্যয় করা হবে যুদ্ধকালীন প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো শক্তিশালীকরণে।

ন্যাটো সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে বলেছে, রাশিয়া আগামী কয়েক মাস থেকে কয়েক বছরের মধ্যে ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রে সশস্ত্র আক্রমণ চালানোর প্রস্তুতি নিতে পারে। দীর্ঘ দশক ধরে ইউরোপ ব্যয়বহুল প্রতিরক্ষা সক্ষমতার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করেছে, কিন্তু ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে দিয়েছে যে ওয়াশিংটন এখন ইউরোপ থেকে মনোযোগ সরিয়ে ইন্দো–প্যাসিফিকে জোর দেবে এবং ইউরোপকে নিজেদের পুনরায় সশস্ত্র হতে হবে।

ইউরোপীয় ও মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলো ইউক্রেনকে দেওয়া কামান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদের মজুত পূরণ এবং নতুন চাহিদা মোকাবিলায় তীব্র চাপের মুখে পড়েছে।

সিপ্রি বলছে, ইউরোপের শীর্ষ ১০০ তালিকাভুক্ত অস্ত্র কোম্পানির কমপক্ষে ৬৫ শতাংশ ২০২৪ সালে তাদের উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ৩৯টি কোম্পানির রাজস্ব ৩.৮ শতাংশ বেড়ে ৩৩৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে—যা শীর্ষ ১০০ কোম্পানির মোট বৈশ্বিক আয়ের প্রায় অর্ধেক।

বিশ্বের শীর্ষ চার অস্ত্র নির্মাতা—লকহিড মার্টিন, আরটিএক্স, নর্থরপ গ্রুম্যান এবং জেনারেল ডায়নামিকস—সবকটিই যুক্তরাষ্ট্রভিত্তিক। ২০২৪ সালে এই চার কোম্পানির রাজস্ব অনেকটা বেড়েছে।

বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র প্রস্তুতকারী লকহিড মার্টিন এফ-৩৫ পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমানের প্রধান ঠিকাদার বা সরবরাহকারী। যুক্তরাষ্ট্র ছাড়া পশ্চিমা সামরিক বাহিনীগুলোর জন্য পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের একমাত্র কার্যকর বিকল্প এটি। সিপ্রি জানায়, ২০২৪ সালে লকহিড মার্টিনের ৩.২ শতাংশ রাজস্ব বৃদ্ধির একটি কারণ হলো ১১০টি এফ-৩৫ বিমান সরবরাহ, যেগুলোর সরবরাহ আগের বছর বিলম্বিত হয়েছিল।

গবেষকেরা বলেন, "বিশ্বব্যাপী সামরিক আধুনিকায়ন প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে বিলম্ব ও অতিরিক্ত ব্যয়ের সঙ্গে যুক্ত। তবে যুক্তরাষ্ট্রে এ প্রবণতা বিশেষভাবে প্রকট।"

ইউরোপের ২৬টি দেশের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান, যেগুলো শীর্ষ ১০০ এর তালিকায় রয়েছে, তাদের সম্মিলিত রাজস্ব ১৩ শতাংশ বেড়েছে। যুক্তরাজ্যভিত্তিক বিএই সিস্টেমস গত বছর বিশ্বের চতুর্থ–বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ছিল।

ইতালিয়ান নির্মাতা লিওনার্দো সিপ্রির শীর্ষ ১০০–তে দ্বিতীয় বৃহত্তম ইউরোপীয় কোম্পানি, যার রাজস্ব ২০২৪ সালে ১০ শতাংশ বেড়েছে। লিওনার্দো, বিএই সিস্টেমস এবং জাপানের মিতসুবিশি যৌথভাবে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান উন্নয়নে কাজ করছে।

গবেষকেরা জানায়, চেক প্রজাতন্ত্রের চেকোস্লোভাক গ্রুপ এবং ইলন মাস্কের স্পেসএক্স—এই দুই কোম্পানি ২০২৪ সালে রাজস্ব দ্বিগুণেরও বেশি করেছে।

২০২৪ সালের শুরুতে চেক সরকার ইউক্রেনের জন্য কামান গোলাবারুদ সংগ্রহ ও দানের একটি উদ্যোগ চালু করে। সিপ্রি জানায়, গত বছর চেকোস্লোভাক গ্রুপের মোট আয়ের অর্ধেকেরও বেশি ইউক্রেন–সংশ্লিষ্ট অর্ডার থেকে এসেছে।

এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদকরা ছিল ব্যতিক্রম। ওশেনিয়া ও এশিয়ার ২৩টি কোম্পানির মোট রাজস্ব ১.২ শতাংশ কমেছে—মূলত চীনের প্রতিরক্ষা কোম্পানিগুলোর বিক্রি হ্রাস এবং দেশটির সামরিক বাহিনীতে দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়াকে এই প্রভাবের কারণ হিসেবে গবেষকেরা উল্লেখ করেছেন।

রাশিয়ার দুটি কোম্পানির পাওয়া তথ্য অনুযায়ী, তাদের মোট রাজস্ব ২৩ শতাংশ বেড়ে প্রায় ৩১.২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক নয়টি কোম্পানি শীর্ষ ১০০–তে রয়েছে। গবেষকেরা জানান, যেগুলোর নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে—সেই আট কোম্পানির রাজস্ব ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ১৪ শতাংশ বেড়েছে।

শীর্ষ ১০০–তে থাকা তিনটি ইসরায়েলি কোম্পানির রাজস্ব গত বছর ১৬ শতাংশ বেড়েছে—গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ইসরায়েলি প্রতিরক্ষা সরঞ্জামের প্রতি আন্তর্জাতিক চাহিদা বৃদ্ধির কারণে, সিপ্রি জানায়।

বিশ্লেষকেরা যা বলছেন

সিপ্রির গবেষক জেড গুইবার্তো রিকার্ড বলেন, "ইউরোপীয় প্রতিরক্ষা কোম্পানিগুলো ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন উৎপাদন সক্ষমতায় বিনিয়োগ করছে। তবে কাঁচামাল সংগ্রহ বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ খনিজের ওপর নির্ভরতা ইউরোপের পুনরায় সশস্ত্র হওয়ার পরিকল্পনাকে জটিল করে তুলতে পারে।"

সিপ্রির জ্যেষ্ঠ গবেষক দিয়েগো লোপেস দা সিলভা বলেন, "নিষেধাজ্ঞার পাশাপাশি রুশ প্রতিরক্ষা কোম্পানিগুলো দক্ষ শ্রমিকের ঘাটতির মুখে পড়েছে। এটি উৎপাদন ধীর করতে পারে এবং উদ্ভাবন সীমিত করতে পারে।"

Related Topics

টপ নিউজ

সমরাস্ত্র / প্রতিরক্ষা ব্যয় / সিপ্রি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
    নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • ছবি: এপি
    নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের
  • ছবি: টিবিএস
    সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক
  • লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
    বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?
  • ছবি: টিবিএস
    ২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

Related News

  • রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা
  • প্রতিরক্ষা ব্যয়ে বড় উত্থান, বৈশ্বিক মোটের ২১ শতাংশই এখন ইউরোপের দখলে: আইআইএসএসের প্রতিবেদন
  • ১৯৯২ সালের পর প্রতিরক্ষা খাতের ঠিকাদারদের ব্যবসার রেকর্ড বাড়বাড়ন্ত চলতি দশকে
  • দ্বিগুণ বাড়িয়ে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশ করবে ন্যাটো

Most Read

1
নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা
অর্থনীতি

নতুন থার্ড টার্মিনাল ঘিরে দেশের এয়ারলাইনগুলোর শত কোটি ডলারের রেকর্ড সম্প্রসারণ পরিকল্পনা

2
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

3
ছবি: এপি
আন্তর্জাতিক

নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘ইরানে নেই’—দাবি সৌদি সংবাদমাধ্যমের

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট ক্রোক করল দুদক

5
লামিন ইয়ামাল (বামে) ও হুলিয়ান আলভারেজ (ডানে) দুজনেই লা লিগার ক্লাবে খেলেন। ছবি: গেটি ইমেজেস
খেলা

বিশ্বকাপ ফাইনালে ২৪ জন খেলোয়াড়ই লা লিগার—এই সাফল্যের রহস্য কী?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

২০২২ সালের বিশ্বকাপ সম্প্রচারে লুটপাট হয়েছে, এবার ঘাটতি মাত্র ৪-৫ কোটি টাকা: তথ্যমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]