Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
হঠাৎ কেন ভেনেজুয়েলার মাদুরোর ওপর ক্ষেপেছেন ট্রাম্প?

আন্তর্জাতিক

বিবিসি
03 December, 2025, 03:40 pm
Last modified: 03 December, 2025, 03:44 pm

Related News

  • ইরান গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠবে কি না, তা নিয়ে চিন্তিত নন ট্রাম্প
  • বিশ্বের বৃহত্তম তেলের মজুত ছাড়াও ভেনেজুয়েলায় আর কী কী মূল্যবান খনিজ রয়েছে?
  • আমার আন্তর্জাতিক আইনের দরকার নেই, নিজের নৈতিকতাই যথেষ্ট: মাদুরোকে তুলে নেওয়ার পর ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র বহু বছর ভেনেজুয়েলার শাসনকাজ 'তদারকি' করতে পারে: ট্রাম্প
  • ঘনিষ্ঠ মিত্র মাদুরো যুক্তরাষ্ট্রের হাতে বন্দী, তবুও কেন চুপ পুতিন?

হঠাৎ কেন ভেনেজুয়েলার মাদুরোর ওপর ক্ষেপেছেন ট্রাম্প?

শোনা যাচ্ছে, গত ২১ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প ফোনে মাদুরোকে সোজা জানিয়ে দিয়েছেন—ক্ষমতা ছেড়ে দেশ থেকে চলে যেতে। যাকে বলে একেবারে ‘আল্টিমেটাম’।
বিবিসি
03 December, 2025, 03:40 pm
Last modified: 03 December, 2025, 03:44 pm
ছবি : রয়টার্স

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ ক্রমেই বাড়িয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদুরোকে ধরিয়ে দিতে পারলে যে পুরস্কারের ঘোষণা ছিল, ট্রাম্প প্রশাসন তা দ্বিগুণ করেছে। এমনকি মার্কিন যুদ্ধজাহাজগুলো এখন ভেনেজুয়েলার খুব কাছে, বলা যায় হামলার আওতার মধ্যেই অবস্থান করছে। মাদক পাচারের অভিযোগে ওই অঞ্চলের নৌকাগুলোর ওপর হামলায় ইতিমধ্যে বহু মানুষ নিহত হয়েছে।

শোনা যাচ্ছে, গত ২১ নভেম্বর ডোনাল্ড ট্রাম্প ফোনে মাদুরোকে সোজা জানিয়ে দিয়েছেন—ক্ষমতা ছেড়ে দেশ থেকে চলে যেতে। যাকে বলে একেবারে 'আল্টিমেটাম'।

কে এই নিকোলাস মাদুরো?

বামপন্থী নেতা হুগো শ্যাভেজের হাত ধরে রাজনীতিতে আসেন নিকোলাস মাদুরো। একসময় তিনি বাস চালাতেন, ছিলেন শ্রমিক নেতা। শ্যাভেজের মৃত্যুর পর ২০১৩ সালে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন। শ্যাভেজ ও মাদুরো মিলে গত ২৬ বছর ধরে দেশটি শাসন করছেন। দেশটির পার্লামেন্ট, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন—সবই তাদের দলের দখলে।

নিকোলাস মাদুরো। ছবি: রয়টার্স

২০২৪ সালের নির্বাচনে বিরোধীরা দাবি করেছিল তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ বিপুল ভোটে জিতেছেন। কিন্তু নির্বাচন কমিশন মাদুরোকেই বিজয়ী ঘোষণা করে। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ এই নির্বাচন মেনে নেয়নি। তারা গঞ্জালেজকেই 'নির্বাচিত প্রেসিডেন্ট' হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু সেনাবাহিনী ও পুলিশ মাদুরোর হাতে থাকায় তিনি ক্ষমতা ছাড়েননি। ওদিকে গ্রেপ্তারের ভয়ে গঞ্জালেজ দেশ ছেড়ে পালিয়েছেন।

ট্রাম্প কেন হঠাৎ ভেনেজুয়েলার দিকে নজর দিলেন?

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প অভিবাসন বন্ধ করাকে তার প্রধান কাজ হিসেবে নিয়েছেন। তিনি মনে করেন, ভেনেজুয়েলা থেকে দলে দলে মানুষ আমেরিকায় ঢুকছে, আর এর জন্য দায়ী মাদুরো।

২০১৩ সালের পর থেকে ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক দমনের কারণে প্রায় ৮০ লাখ মানুষ দেশটি ছেড়ে পালিয়েছে। এদের বড় অংশ লাতিন আমেরিকার দেশগুলোতে গেলেও লাখ লাখ মানুষ আমেরিকায় পাড়ি জমিয়েছে। কোনো প্রমাণ না দিলেও ট্রাম্পের অভিযোগ, মাদুরো তার দেশের জেলখানা আর পাগলা গারদ খালি করে অপরাধীদের আমেরিকায় পাঠিয়ে দিচ্ছেন।

আরেকটা কারণ হলো মাদক। ট্রাম্প ফেন্টানিল ও কোকেনের প্রবেশ ঠেকাতে চান। তিনি ভেনেজুয়েলার দুটি অপরাধী দলকে 'সন্ত্রাসী' ঘোষণা করেছেন। তার দাবি, এর একটির নেতা খোদ মাদুরো। মাদুরো অবশ্য এসব অস্বীকার করে বলেন, "আমেরিকা মাদক যুদ্ধের বাহানায় আসলে আমাকে সরিয়ে ভেনেজুয়েলার তেলের খনি দখল করতে চায়।"

ক্যারিবিয়ান সাগরে মার্কিন যুদ্ধজাহাজ

১৯৮৯ সালে পানামায় হামলার পর এই প্রথম ওই অঞ্চলে এত বড় সেনা সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। ১৫,০০০ মার্কিন সেনা, বিমানবাহী রণতরী, মিসাইল ছুড়তে সক্ষম জাহাজ এবং উভচর জাহাজ সেখানে পাঠানো হয়েছে।

তাদের লক্ষ্য নাকি মাদক পাচার ঠেকানো। সেপ্টেম্বর থেকে তারা আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌকায় ২০টির বেশি হামলা চালিয়েছে। এতে ৮০ জনের বেশি মানুষ মারা গেছে। আমেরিকা এদের 'মাদক সন্ত্রাসী' বললেও আইন বিশেষজ্ঞদের মতে এই হামলাগুলো অবৈধ। আন্তর্জাতিক অপরাধ আদালতের এক সাবেক আইনজীবী বিবিসিকে বলেছেন, শান্তিকালীন সময়ে সাধারণ মানুষের ওপর এমন হামলা পরিকল্পিত অপরাধের শামিল। তবে হোয়াইট হাউস বলছে, আমেরিকার মানুষকে বাঁচাতে ট্রাম্প যুদ্ধের নিয়ম মেনেই কাজ করছেন।

ছবি : রয়টার্স

মাদক বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, বিশ্বজুড়ে মাদক পাচারে ভেনেজুয়েলার ভূমিকা খুবই কম। এটি মূলত একটি রুট বা পথ হিসেবে ব্যবহৃত হয়। কোকেনের সবচেয়ে বড় উৎপাদনকারী হলো প্রতিবেশী কলম্বিয়া। কিন্তু সেই মাদক ভেনেজুয়েলা দিয়ে নয়, অন্য পথে আমেরিকায় যায়।

২০২০ সালের মার্কিন এক রিপোর্ট বলছে, আমেরিকায় ঢোকা কোকেনের বেশিরভাগই আসে প্রশান্ত মহাসাগর দিয়ে। ক্যারিবিয়ান সাগর দিয়ে আসে খুব সামান্য। অথচ ট্রাম্প প্রশাসন হামলা চালাচ্ছে ক্যারিবিয়ান সাগরেই। ট্রাম্প দাবি করছেন নৌকাগুলো ফেন্টানিলে বোঝাই। কিন্তু ফেন্টানিল মূলত তৈরি হয় মেক্সিকোতে এবং তা স্থলপথে সীমান্ত দিয়ে আমেরিকায় ঢোকে।

ট্রাম্প নিশ্চিত করেছেন যে ২১ নভেম্বর তিনি মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন। রয়টার্সের খবর অনুযায়ী, ট্রাম্প মাদুরোকে পরিবারসহ দেশ ছাড়ার জন্য এক সপ্তাহ সময় দিয়েছিলেন। মাদুরো সেই নিরাপদ প্রস্থান বা সেইফ প্যাসেজের প্রস্তাব গ্রহণ করেননি।

সময়সীমা শেষ হওয়ার এক দিন পর ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ ঘোষণা করেছেন। তিনি ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের বিরুদ্ধে 'স্থলপথে' ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন, তবে সেটা কীভাবে হবে তা বলেননি।

ট্রাম্পের প্রেস সেক্রেটারি সাংবাদিকদের জানিয়েছেন, "প্রেসিডেন্টের হাতে সব অপশনই খোলা আছে।" তিনি বিস্তারিত না বললেও সামরিক বিশ্লেষকরা বলছেন, ক্যারিবিয়ান সাগরে আমেরিকার যে বিশাল প্রস্তুতি, তা শুধু মাদক ধরার জন্য প্রয়োজনের চেয়ে অনেক বেশি।

Related Topics

টপ নিউজ

নিকোলাস মাদুরো / প্রেসিডেন্ট মাদুরো / ভেনিজুয়েলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ইরান গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠবে কি না, তা নিয়ে চিন্তিত নন ট্রাম্প
  • বিশ্বের বৃহত্তম তেলের মজুত ছাড়াও ভেনেজুয়েলায় আর কী কী মূল্যবান খনিজ রয়েছে?
  • আমার আন্তর্জাতিক আইনের দরকার নেই, নিজের নৈতিকতাই যথেষ্ট: মাদুরোকে তুলে নেওয়ার পর ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র বহু বছর ভেনেজুয়েলার শাসনকাজ 'তদারকি' করতে পারে: ট্রাম্প
  • ঘনিষ্ঠ মিত্র মাদুরো যুক্তরাষ্ট্রের হাতে বন্দী, তবুও কেন চুপ পুতিন?

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]