Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
পুতিন ও মার্কিন প্রতিনিধিদের বৈঠক: ইউক্রেন পরিকল্পনা নিয়ে মস্কো ও ওয়াশিংটনের কোনো সমঝোতা হয়নি

আন্তর্জাতিক

সিএনএন
03 December, 2025, 11:20 am
Last modified: 03 December, 2025, 11:22 am

Related News

  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

পুতিন ও মার্কিন প্রতিনিধিদের বৈঠক: ইউক্রেন পরিকল্পনা নিয়ে মস্কো ও ওয়াশিংটনের কোনো সমঝোতা হয়নি

উশাকভ বলেন, যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাব ‘কমবেশি গ্রহণযোগ্য’ মনে হলেও সেগুলো নিয়ে আরও আলোচনা প্রয়োজন, আর কিছু প্রস্তাব ‘রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয়’।
সিএনএন
03 December, 2025, 11:20 am
Last modified: 03 December, 2025, 11:22 am
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধিরা। ছবি: এএফপি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রতিনিধি দলের মধ্যে সাম্প্রতিক আলোচনায় ইউক্রেন ইস্যুতে কোনো সমঝোতা হয়নি বলে মস্কোয় সাংবাদিকদের জানান ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ।

উশাকভ বলেন, যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাব 'কমবেশি গ্রহণযোগ্য' মনে হলেও সেগুলো নিয়ে আরও আলোচনা প্রয়োজন, আর কিছু প্রস্তাব 'রাশিয়ার জন্য গ্রহণযোগ্য নয়'।

তিনি আরও জানান, পুতিন এবং মার্কিন প্রতিনিধি দল ভূখণ্ডসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছেন। তিনি বলেন, 'সেগুলো ছাড়া আমরা এই সংকটের সমাধান দেখি না'।

উশাকভ বলেন, পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনো বৈঠক এখনো নির্ধারিত হয়নি। সম্ভাব্য বৈঠকটি 'আমরা কতটা অগ্রগতি অর্জন করতে পারি তার ওপর নির্ভর করবে'।

এর আগে রুশ রাষ্ট্রীয় রেডিও মায়াক জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের বৈঠক চলছে দুই ঘণ্টা ধরে।

বৈঠকের আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এই আলোচনার কোনো সময়সীমা নেই এবং 'যতক্ষণ প্রয়োজন' তারা কথা বলবেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 'সংকেতের' অপেক্ষায় রয়েছে কিয়েভ।

জেলেনস্কি এক্স-এ লিখেছেন, 'আমরা বিভিন্ন ধরনের সংকেত পাব। সেসব সংকেত যদি আমাদের অংশীদারদের সঙ্গে ন্যায্যভাবে মিলে যায়, তাহলে আমরা খুব দ্রুতই মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে পারবো।'

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বার্তায় যদি 'বৃহৎ কিন্তু দ্রুত' সিদ্ধান্ত নেওয়ার সুযোগের ইঙ্গিত থাকে, তাহলে ইউক্রেন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে।

জেলেনস্কি আরও বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্যও প্রস্তুত।

'সবকিছুই আজকের আলোচনার ওপর নির্ভর করছে,' বলে তিনি যোগ করেন।

অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের মধ্যে বৈঠক 'খুবই ফলপ্রসূ, গঠনমূলক এবং বিষয়বস্তুনিষ্ঠ' ছিল বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ।

উশাকভ বলেন, 'ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সমাধান অর্জনের জন্য ভবিষ্যতে যৌথ কাজের সম্ভাবনা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ ছিল।'

উশাকভ এবং পুতিনের প্রতিনিধি কিরিল দিমিত্রেভ ক্রেমলিনে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এই বৈঠকে রাশিয়ার নেতা পুতিনের সঙ্গে ছিলেন।

সিএনএনের ম্যাথিউ চ্যান্সের বরাত দিয়ে জানা গেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রতিনিধি দল, বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের মধ্যে বৈঠক শেষ হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিয়া নোভোস্টি জানিয়েছে, বৈঠকটি প্রায় পাঁচ ঘণ্টা স্থায়ী হয়েছিল।

বৈঠকের পর এক্স-এ পোস্ট করা এক টুইটে পুতিনের প্রতিনিধি কিরিল দিমিত্রেভ শান্তির প্রতীক কবুতরের ইমোজির পাশে 'প্রডাকটিভ' শব্দটি ব্যবহার করেন।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন / বৈঠক / মার্কিন প্রতিনিধি / ইউক্রেন পরিকল্পনা / সমঝোতা / মস্কো / ক্রেমলিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
  • এনসিপির সঙ্গে আইসিএপিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]