Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
জাফর পানাহি: যুক্তরাষ্ট্রে অ্যাওয়ার্ড নিতে যাওয়ার পথে ইরানি পরিচালকের কারাদণ্ডের আদেশ

আন্তর্জাতিক

বিবিসি
02 December, 2025, 06:35 pm
Last modified: 02 December, 2025, 06:37 pm

Related News

  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • দর্শনা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ আটক ১০
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ

জাফর পানাহি: যুক্তরাষ্ট্রে অ্যাওয়ার্ড নিতে যাওয়ার পথে ইরানি পরিচালকের কারাদণ্ডের আদেশ

যুক্তরাষ্ট্রে গথাম অ্যাওয়ার্ডস-এ তিনি তিনটি পুরস্কার গ্রহণ করছিলেন। এর মধ্যে ছিল সেরা পরিচালকের পুরস্কারও। তার নতুন সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সসিডেন্ট’-এর জন্য তিনি এই সম্মান পান। উল্লেখ্য, তিনি এই ছবিটি ইরানে লুকিয়ে বা অবৈধভাবে বানিয়েছিলেন।
বিবিসি
02 December, 2025, 06:35 pm
Last modified: 02 December, 2025, 06:37 pm
জাফর পানাহি। ছবি: সংগৃহীত

বিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির বিরুদ্ধে দেশের রাজনৈতিক ব্যবস্থার বিপক্ষে প্রচারণার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে তাকে কারাদণ্ডও দেওয়া হয়েছে। তার আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন। যেদিন এই দুঃসংবাদ এল, ঠিক সেদিনই যুক্তরাষ্ট্রে তার নতুন সিনেমা একের পর এক পুরস্কার জিতছিল।

সোমবার তার আইনজীবী জানান, পানাহিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার ওপর বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অথচ তিনি তখন নিউইয়র্কে। সেখানে গথাম অ্যাওয়ার্ডস-এ তিনি তিনটি পুরস্কার গ্রহণ করছিলেন। এর মধ্যে ছিল সেরা পরিচালকের পুরস্কারও। তার নতুন সিনেমা 'ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সসিডেন্ট'-এর জন্য তিনি এই সম্মান পান। উল্লেখ্য, তিনি এই ছবিটি ইরানে লুকিয়ে বা অবৈধভাবে বানিয়েছিলেন।

৬৫ বছর বয়সী পানাহি এর আগেও দুইবার নিজের দেশে জেল খেটেছেন। নতুন সাজার খবর পাওয়ার ঠিক আগেই এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি দেশেই ফিরে যেতে চান।

পানাহি ইরানের অন্যতম সেরা পরিচালক। কিন্তু তাকে সব সময়ই সরকারের কড়া নজরদারিতে থাকতে হয়। দেশে তার সিনেমা বানানোর ওপর নিষেধাজ্ঞা আছে। জেল আর ভ্রমণ নিষেধাজ্ঞাও তার পুরনো সঙ্গী।

গথাম অ্যাওয়ার্ডসে পুরস্কার নেওয়ার সময় তিনি তার এই নতুন শাস্তির কথা উল্লেখ করেননি। বরং তিনি সেই সব নির্মাতাদের প্রশংসা করেছেন যারা নীরবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, "তারা কোনো সাহায্য ছাড়াই সব কিছু বাজি রেখে কাজ করছেন। তাদের সম্বল শুধু সত্য ও মানবতার প্রতি বিশ্বাস।"

তিনি আরও বলেন, "আমি আশা করি এই ত্যাগ সেই সব নির্মাতাদের প্রতি শ্রদ্ধা হিসেবে গণ্য হবে, যাদের দেখার ও দেখানোর অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তবু তারা সৃষ্টি করে চলেছেন, টিকে থাকার লড়াই করছেন।"

‘ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সসিডেন্ট’ চলচ্চিত্রের একটি দৃশ্য।

'ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সসিডেন্ট' ছবিটি সেরা চিত্রনাট্য এবং সেরা আন্তর্জাতিক সিনেমার পুরস্কারও জিতেছে। বসন্তে হতে যাওয়া অস্কারেও এটি লড়বে বলে আশা করা হচ্ছে।

পানাহি ছবিটি খুব গোপনে শুট করেছেন। গল্পটি পাঁচজন সাধারণ ইরানি ব্যাক্তিকে নিয়ে। তারা এমন এক ব্যক্তির মুখোমুখি হয়, যে তাদের কয়েকজনকে জেলে নির্যাতন করেছিল বলে তারা বিশ্বাস করে।

তিনি বলেছেন, তার শেষবারের জেলজীবন থেকে এই গল্পের অনুপ্রেরণা এসেছে। অন্য বন্দিরা তাকে ইরান সরকারের সহিংসতা ও নিষ্ঠুরতার গল্প শুনিয়েছিল।

মে মাসে ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবে ছবিটি সেরা পুরস্কার জিতেছিল। তখন পুরস্কার নেওয়ার সময় তিনি সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে কথা বলেছিলেন।

২০২২ সালে পানাহি জেলে গিয়েছিলেন। তার দুই সহকর্মী নির্মাতাকে আটকের প্রতিবাদ করায় তাকে ধরা হয়েছিল। তখন তাকে ছয় বছরের জেল দেওয়া হয়, তবে সাত মাস পর তিনি ছাড়া পান।

এর আগে ২০১০ সালেও তাকে ছয় বছরের সাজা দেওয়া হয়েছিল। অভিযোগ ছিল সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন ও অপপ্রচার। সেবার দুই মাস পর তিনি শর্তসাপেক্ষে জামিন পান।

সাজার রায় আসার ঠিক আগে লস অ্যাঞ্জেলেসে ফিনান্সিয়াল টাইমসকে তিনি একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি এক বয়স্ক ইরানি নারীর সঙ্গে তার কথোপকথনের কথা জানান। ওই নারী নির্বাসনে আছেন।

পানাহি বলেন, "ওই নারী আমাকে অনুরোধ করেছিলেন যেন আমি দেশে ফিরে না যাই। কিন্তু আমি তাকে বলেছি, ইরান ছাড়া আমি বাঁচব না। অন্য কোথাও আমি মানিয়ে নিতে পারব না।"

তিনি আরও বলেন, "আমি তাকে বলেছি চিন্তার কিছু নেই। কর্মকর্তারা আর নতুন কী করবেন যা তারা আগে করেননি?"

Related Topics

টপ নিউজ

জাফর পানাহি / চলচ্চিত্রকার / আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • দর্শনা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ আটক ১০
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]