Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
দুবাই এয়ারশোতে ভারতের তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক

আল জাজিরা
21 November, 2025, 09:45 pm
Last modified: 21 November, 2025, 10:07 pm

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

দুবাই এয়ারশোতে ভারতের তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, বিমানটি বেশ কম উচ্চতায় উড়ছিল এবং হঠাৎ আগুনের গোলার মতো দ্রুত নিচে নেমে আসে।
আল জাজিরা
21 November, 2025, 09:45 pm
Last modified: 21 November, 2025, 10:07 pm

দুবাই এয়ারশো চলাকালে ভারতের তৈরি তেজাস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। এটি এই মডেলের বিমানের দ্বিতীয় দুর্ঘটনা।

শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার ঠিক পরপরই ওই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দুবাই ওয়ার্ল্ড সেন্টারে এয়ারশোর শেষ দিনে দর্শকদের সামনে মহড়া প্রদর্শনের সময় এই দুর্ঘটনা ঘটে।

ভারতের বিমান বাহিনী (আইএএফ) সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে যে, দুর্ঘটনায় পাইলট 'মারাত্মকভাবে আহত' হয়ে মৃত্যুবরণ করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, 'আইএএফ এই প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং এই শোকের সময়ে নিহতের পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।'

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে বিমানটিকে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় আচ্ছন্ন দেখা যায়। বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, বিমানটি বেশ কম উচ্চতায় উড়ছিল এবং হঠাৎ আগুনের গোলার মতো দ্রুত নিচে নেমে আসে।

দুর্ঘটনার পরপরই আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরজুড়ে সাইরেনের শব্দ ছড়িয়ে পড়ে। পাইলট ছাড়া অন্য কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুবাই সরকার সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ পাইলটের এই মৃত্যুকে 'মর্মান্তিক' হিসেবে উল্লেখ করেছে। তারা দুর্ঘটনাস্থলে ধ্বংসাবশেষে কর্মীদের আগুন নিভানোর একটি ছবিও প্রকাশ করে।

জরুরি কর্মীরা ঘটনাস্থল পরিষ্কার করার পর দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে পুনরায় বিমান মহড়া শুরু হয়।

ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) নির্মিত তেজস জেটটি নয়াদিল্লির বিমান বাহিনী আধুনিকায়নের মূল প্রতীক হিসেবে বিবেচিত। বিশেষ করে চীন যখন প্রতিবেশী পাকিস্তানকে তাদের বিমান সক্ষমতা বাড়াতে সাহায্য করছে, তখন ভারতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হয়। দুবাইয়ে এই দুর্ঘটনা ও পাইলটের মৃত্যু ভারতীয় বিমান বাহিনীর জন্য আরেকটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
 
Related Topics

টপ নিউজ

ভারত / যুদ্ধবিমান বিধ্বস্ত / দুবাই এয়ারশো / যুদ্ধবিমান / পাইলট / নিহত / দুবাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
  • ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • পঞ্চগড় সীমান্তে পুশ ইন চেষ্টা: ৩৬ ঘণ্টা ধরে শূন্যরেখায় নারী ও শিশুসহ ১০ জন
  • ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য
  • পুশ-ইন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সাথে আনসার-ভিডিপি মোতায়েন

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]