Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
কলকাতায় বাড়ছে বাংলাদেশি রোগী, তবে হাসিনার মৃত্যুদণ্ডে উদ্বিগ্ন হাসপাতালগুলো

আন্তর্জাতিক

টাইমস অফ ইন্ডিয়া
20 November, 2025, 02:45 pm
Last modified: 20 November, 2025, 02:48 pm

Related News

  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট

কলকাতায় বাড়ছে বাংলাদেশি রোগী, তবে হাসিনার মৃত্যুদণ্ডে উদ্বিগ্ন হাসপাতালগুলো

জুলাই অভ্যুত্থানের পর কলকাতায় বাংলাদেশি রোগীদের সংখ্যা প্রায় শূন্যে নেমে আসার পর এখন ঘুরে দাঁড়াচ্ছে কলকাতার চিকিৎসা খাত। তবে, সম্প্রতি অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পর থেকে উদ্বিগ্ন কলকাতার হাসপাতালগুলো।
টাইমস অফ ইন্ডিয়া
20 November, 2025, 02:45 pm
Last modified: 20 November, 2025, 02:48 pm
ছবি: পিটিআই

গত বছর জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর চিকিৎসা নিতে ভারতের কলকাতায় বাংলাদেশি রোগীদের সংখ্যা প্রায় শূন্যে নেমে এসেছিল। তবে সেই পরিস্থিতি থেকে এখন ঘুরে দাঁড়াচ্ছে কলকাতার চিকিৎসা খাত। গত অক্টোবর মাস থেকে ভারতে কলকাতার বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের আনাগোনা আবারও বেড়েছে।

তবে, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পর থেকে উদ্বেগ প্রকাশ করেছে কলকাতার হাসপাতাল কর্তৃপক্ষরা।

কলকাতার হাসপাতালগুলোর আয়ের একটি বড় অংশ আসে বাংলাদেশি রোগীদের কাছ থেকে। তাই তাদের বর্তমান ইতিবাচক পরিস্থিতি কতটুক ধরে রাখা সম্ভব হবে, তা নিয়ে তারা শঙ্কিত।

বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মাস থেকে বাংলাদেশি রোগীর সংখ্যা ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগের সময়ের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে বা তার কিছুটা বেশি। 

হাসপাতাল কর্মকর্তারা বলছেন, মেডিকেল ভিসা দ্রুত ইস্যু হওয়ার কারণে গত এক বছরের মধ্যে এটিই সবচেয়ে দ্রুতগতির বৃদ্ধি।

আর এন ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস-এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট মাস পর্যন্ত প্রতি মাসে বাংলাদেশ থেকে প্রায় ২ হাজার ২০০ বহির্বিভাগের এবং ২০০ জন অভ্যন্তরীণ রোগী আসত। 

গত অক্টোবর মাসে সেই সংখ্যা অর্ধেকে নেমে যায় এবং চলতি বছরের জুন মাস পর্যন্ত তা বজায় ছিল। বর্তমানে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, 'রোগীর সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে এবং গত সেপ্টেম্বরের রেকর্ডও ছুঁয়েছে।' 

নারায়ণ হাসপাতালের চিফ অপারেটিং অফিসার আর ভেনকাতেশ জানান, 'গত দুই মাসে রোগীর আগমন ৩০ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধি ইতিবাচক হলেও, সংখ্যার দিক থেকে এটি এখনও ২০২৪ সালের শুরুর দিকের তুলনায় ৫০ শতাংশ কম।'

রুবি জেনারেল হাসপাতালে সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে বাংলাদেশি রোগীর আগমন ২০-২৫ শতাংশ বেড়েছে। 

হাসপাতালটির জেনারেল ম্যানেজার (অপারেশনস) শুভাশীষ দত্ত বলেন, 'বর্তমানে আমাদের এখানে ২০২৪ সালের আগস্টের তুলনায় অর্ধেক রোগী আসছেন। প্রতিদিন বহির্বিভাগে এখন ২০-২৫ জন রোগী দেখাচ্ছেন, গত বছর তা ৪৫-এর মতো ছিল। ভর্তি হওয়া রোগীর সংখ্যা আগের মতোই বহির্বিভাগের মোট রোগীর প্রায় ২০ শতাংশ।' 

ডিসান হাসপাতালেও বাংলাদেশি রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। হাসপাতালের চেয়ারম্যান ও এমডি সজল দত্ত বলেন, 'বর্তমানে আমরা প্রতি মাসে প্রায় ১ হাজার ৫০০ জন রোগী পাচ্ছি, যা গত বছরের আগস্ট মাস পর্যন্ত আমরা যা পেতাম তার কাছাকাছি।' 

তিনি আরও জানান, চিকিৎসার জন্য ভারতে আসতে ইচ্ছুক রোগীদের জন্য হাসপাতাল অনুমোদিত 'ভিসা ইনভাইটেশন লেটার' (ভিআইএল) প্রয়োজন হয়। দিসান হাসপাতাল প্রতি মাসে প্রায় ২ হাজার ২০০ ভিআইএলের জন্য অনুরোধ পাচ্ছে।

পিয়ারলেস হাসপাতালে বাংলাদেশি রোগীদের মাসিক বহির্বিভাগ ভিজিট প্রায় ৩৫-এ পৌঁছেছে। গত বছর আগস্টে এই সংখ্যা ছিল ১২০-এর কাছাকাছি। 

পিয়ারলেস হাসপাতালের সিইও সুদীপ্ত মিত্র জানান, 'আমাদের বর্তমানে পাঁচজন বাংলাদেশি ইনপেশেন্ট আছেন। মাত্র এক বছর আগেও এই সংখ্যা শূন্য ছিল। এর আগে, যেকোনো সময়ে প্রায় ৩৫ জন বাংলাদেশি ইনপেশেন্ট থাকত।'

তিনি যোগ করেন, হাসপাতালটির আয়ের প্রায় ১৫ শতাংশ আসে বাংলাদেশ থেকে আসা রোগীদের কাছ থেকে।

ডিসেম্বরে বহির্বিভাগের অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রচুর আবেদন আসায় বেশ কয়েকটি হাসপাতাল আরও রোগীদের আগমন আশা করছে। 

তবে, ডিসান হাসপাতালের সজল দত্ত বলেন, 'এই বৃদ্ধির পেছনের কারণ বোঝা কঠিন। গত পনেরো দিনে আমরা যত অ্যাপয়েন্টমেন্টের অনুরোধ পেয়েছি, তার বেশিরভাগই হৃদরোগ ও ক্যান্সারের রোগীদের জন্য, যাদের জরুরি চিকিৎসা প্রয়োজন। আগে আমরা সাধারণ সার্জারি এবং পরিকল্পিত পদ্ধতির জন্য সমান সংখ্যক অনুরোধ পেতাম। তাই আমাদের অনুমান, গুরুতর রোগীরা দ্রুত ছাড়পত্র পাচ্ছেন।' 

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা / কলকাতা / হাসপাতাল / বাংলাদেশি রোগী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • স্বাস্থ্যখাতে বড় রূপান্তর: নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালের পরিকল্পনা সরকারের 
  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]