Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ইন্দোনেশিয়ায় সাবেক স্বৈরশাসক সুহার্তোকে ‘জাতীয় বীর’ ঘোষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 November, 2025, 06:25 pm
Last modified: 10 November, 2025, 06:27 pm

Related News

  • চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • ঢাকায় ইন্দোনেশিয়ার রিটেইল জায়ান্ট আলফামার্টের যাত্রা শুরু: খুলবে ১০০ আউটলেট
  • ইন্দোনেশিয়ায় অন্তত ১০ আরোহীসহ নজরদারি বিমান নিখোঁজ, চলছে তল্লাশি
  • নারী ও শিশুদের আপত্তিকর ছবি তৈরি: মাস্কের ‘গ্রোক’ নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

ইন্দোনেশিয়ায় সাবেক স্বৈরশাসক সুহার্তোকে ‘জাতীয় বীর’ ঘোষণা

সুহার্তোকে জাতীয় বীর ঘোষণা করার সিদ্ধান্তটি নাগরিক সমাজের তীব্র বিরোধিতার মুখে পড়েছে।
টিবিএস ডেস্ক
10 November, 2025, 06:25 pm
Last modified: 10 November, 2025, 06:27 pm
২০০৮ সালে পরলোকগত হওয়া সুহার্তোকে নিয়ে আজো গভীরভাবে বিভক্ত ইন্দোনেশিয়ার সমাজ। ছবি: গেটি/ ভায়া বিবিসি

ইন্দোনেশিয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট ও স্বৈরশাসক সুহার্তোকে জাতীয় বীর ঘোষণা করেছে। এটি এমন পদক্ষেপ যা তার বিতর্কিত শাসনকাল নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক ও বিক্ষোভের জন্ম দিয়েছে। খবর বিবিসির।

১৯৬০-এর দশক থেকে ১৯৯০-এর দশক পর্যন্ত সুহার্তোর "নিউ অর্ডার" শাসনামলে দেশটি একদিকে যেমন দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছিল, অন্যদিকে তেমনি ভয়াবহ রাজনৈতিক দমন–পীড়ন ও সহিংসতার মধ্য দিয়েও গিয়েছে। অনুমান করা হয়, ওই সময় লাখো রাজনৈতিক বিরোধী ও ভিন্নমতাবলম্বীকে হত্যা করা হয়েছিল।

প্রতিবছর ইন্দোনেশিয়া রাষ্ট্রের প্রতি বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে "জাতীয় বীর" উপাধি প্রদান করে থাকে।

আজ সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত এমন এক অনুষ্ঠানে প্রয়াত সুহার্তোসহ মোট ১০ জনকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, যিনি নিজেই এক সময় সুহার্তোর জামাতা ছিলেন।

গত অক্টোবরে ইন্দোনেশিয়ার সামাজিক ও সংস্কৃতি মন্ত্রণালয় প্রায় ৫০ জনের নাম মনোনয়ন দেয় এই পুরস্কারের জন্য—সেখানে সুহার্তোর নামও ছিল।

রাজধানী জাকার্তার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে সুহার্তোর সন্তানরা তার পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন।

প্রেসিডেন্টের কার্যালয়ের সরাসরি সম্প্রচারে এক ভয়েসওভারে বলা হয়, "ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রামের সময় সুহার্তো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন", এবং তিনি ১৯৪৫ সালে যোগ্যাকার্তায় জাপানি সেনাদের নিরস্ত্রীকরণের নেতৃত্ব দেন।

কিন্তু সুহার্তোকে জাতীয় বীর ঘোষণা করার সিদ্ধান্তটি নাগরিক সমাজের তীব্র বিরোধিতার মুখে পড়েছে।

গত সপ্তাহে প্রায় শতাধিক মানুষ জাকার্তায় পুরস্কারের জন্য সুহার্তোর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেন, আর অনলাইনে প্রায় ১৬ হাজার মানুষ একই দাবিতে একটি পিটিশনে স্বাক্ষর করেছেন।

আজ জাকার্তায় আবারও একটি নতুন বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিরতা মোকাবিলায় শত শত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্দোনেশিয়া এক বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্ত "সুহার্তোর স্বৈরশাসনের পাপ হোয়াইট ওয়াশের প্রয়াস", এবং ইতিহাস বিকৃত করার "সুস্পষ্ট প্রচেষ্টা"।

বিশ্লেষকরা বলছেন, সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে জাতীয় বীরের স্বীকৃতি দেওয়া আগে থেকেই ছিল বিতর্কিত সিদ্ধান্ত, কিন্তু এই সম্মান প্রাবোওর সরকারের আমলে দেওয়া হওয়ায় বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে—কারণ দুজনেরই মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড অস্বীকারযোগ্য।

১৯৬৫ সালে ক্ষমতা দখলের সময় সুহার্তো এক রক্তস্নানের নেতৃত্ব দেন, যখন কথিত কমিউনিস্ট দমন অভিযানে অন্তত পাঁচ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল।

তার তিন দশকের শাসনকাল নির্যাতন, গুম ও নাগরিক স্বাধীনতার দমন–পীড়নে পরিপূর্ণ ছিল। প্রায় ৫০ বছর আগে পূর্ব তিমুরে তাঁর সেনা অভিযান ছিল স্নায়ুযুদ্ধের সময়ের সবচেয়ে নৃশংস সামরিক অভিযানের একটি।

তবুও অস্বীকার করা যায় না—আধুনিক ইন্দোনেশিয়ার রূপকার হিসেবে সুহার্তোর ভূমিকা গভীর। কঠোর হাতে শাসন করলেও তাঁর মূল লক্ষ্য ছিল উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করা।

বিস্তর দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ সত্ত্বেও, অর্থনৈতিক দিক থেকে তিনি অনেকটাই সফল ছিলেন। তাঁর শাসনামলে ইন্দোনেশিয়ার অর্থনীতি প্রতি বছর গড়ে ৭ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করে, যেখানে ১৯৬৬ সালে ৬০০ শতাংশের বেশি মুদ্রাস্ফীতি কমে ১০ শতাংশে নেমে আসে।

আজ ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি।

সুহার্তো নিজেকে সবচেয়ে গর্বের সঙ্গে ডাকতেন "বাপাক পেমবাঙ্গুনান" (উন্নয়নের জনক) নামে। তবে তাঁর বিরুদ্ধে ক্ষমতায় থাকার সময় শত শত কোটি ডলার আত্মসাতের অভিযোগও রয়েছে।

১৯৯৮ সালে এশীয় আর্থিক সংকটের সময় তীব্র গণবিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেন, যা ইন্দোনেশিয়ার রাজনীতিতে তুলনামূলক শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ খুলে দেয়।

আজকের ইন্দোনেশিয়ায় অনেকে এখনো সুহার্তোর শাসনের ইতিবাচক দিকগুলো বেশি স্মরণ করেন, নেতিবাচক দিকগুলোর চেয়ে। ২০০৮ সালে ৮৬ বছর বয়সে তাঁর মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করাও হয়েছিল।

এরপর থেকে সুহার্তোর সমর্থকরা তাঁকে "জাতীয় বীর" হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সক্রিয় ছিলেন, কিন্তু বিতর্কিত অতীতের কারণে এসব প্রচেষ্টা থমকে ছিল।

গত বছর সুহার্তোর জামাতা প্রাবোওর নির্বাচিত হওয়া ইতিহাস পুনর্লিখনের আশঙ্কা তৈরি করেছিল।

নির্বাচনী বিজয় ভাষণে প্রাবোও সুহার্তোর শাসনামলের প্রশংসা করেন। এরপর থেকে তাঁর সরকার নতুন ইতিহাস বই প্রকাশের উদ্যোগ নিয়েছে, যা সমালোচকদের মতে "নিউ অর্ডার" যুগের নৃশংসতাগুলোকে ছোট করে দেখানোর চেষ্টা। প্রবোও নিজেও সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা।

সামরিক পটভূমি থাকা প্রাবোও নিজেও মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।

সবচেয়ে বেশি আলোচিত অভিযোগ হলো—সুহার্তোর পতনের আগে ১৯৯০-এর দশকের শেষদিকে তিনি এক সেনা ইউনিটের নেতৃত্ব দিয়েছিলেন, যারা ২৩ জন গণতন্ত্রকামী কর্মীকে অপহরণ ও নির্যাতন করেছিল। তাঁদের মধ্যে কয়েকজন বেঁচে ফেরেন, একজন নিহত হন, আর ১৩ জন এখনো নিখোঁজ।

তবে সোমবারের অনুষ্ঠানে সুহার্তোর পাশাপাশি আরও দুজনকে "জাতীয় বীর" ঘোষণা করা হয়েছে—ইন্দোনেশিয়ার চতুর্থ প্রেসিডেন্ট আবদুররহমান ওয়াহিদ (গাস দুর) এবং শ্রমিক আন্দোলনের শহীদ মারসিনাহ—যারা দুজনেই একসময় সুহার্তোর শাসনের বিরোধিতা করেছিলেন।

এই দুইজনকে একই পুরস্কারে ভূষিত করা হয়তো মানবাধিকার কর্মীদের ক্ষোভ কিছুটা প্রশমিত করবে।

মারসিনাহ, এক কারখানার শ্রমিক ও অধিকারকর্মী, ১৯৯৩ সালে অপহরণও হত্যার শিকার হন। তাঁর মৃত্যু ইন্দোনেশিয়ায় শ্রমিক অধিকার আন্দোলনের প্রতীক হয়ে ওঠে এবং সুহার্তোর দমননীতির ভয়াবহতাকে সামনে আনে।

গাস দুর, যিনি ২০০৯ সালে মারা যান, সুহার্তোর সঙ্গে এক তিক্ত কিন্তু বাস্তববাদী সম্পর্ক বজায় রেখেছিলেন। তিনি প্রকাশ্যে সুহার্তোকে সমালোচনা করলেও— তার সঙ্গে সহযোগিতামূলক রাজনীতি চালাতেন। দীর্ঘ সময় ধরে তিনি সহনশীলতা ও গণতন্ত্রের পক্ষে এক উদার কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

সুহার্তো / ইন্দোনেশিয়া / জাতীয় বীর ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • ঢাকায় ইন্দোনেশিয়ার রিটেইল জায়ান্ট আলফামার্টের যাত্রা শুরু: খুলবে ১০০ আউটলেট
  • ইন্দোনেশিয়ায় অন্তত ১০ আরোহীসহ নজরদারি বিমান নিখোঁজ, চলছে তল্লাশি
  • নারী ও শিশুদের আপত্তিকর ছবি তৈরি: মাস্কের ‘গ্রোক’ নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]