Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
২০২৬ থেকে সৌদি আরবে সম্পত্তি কেনার সুযোগ পাবেন বিদেশিরা; তবে থাকছে কঠোর বিধিনিষেধ

আন্তর্জাতিক

গালফ নিউজ
09 November, 2025, 02:50 pm
Last modified: 09 November, 2025, 03:04 pm

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

২০২৬ থেকে সৌদি আরবে সম্পত্তি কেনার সুযোগ পাবেন বিদেশিরা; তবে থাকছে কঠোর বিধিনিষেধ

এর আগে সৌদি সরকার জানিয়েছিল, ‘ভিশন ২০৩০’-এর আওতায় রিয়াদ ও জেদ্দার মতো বড় শহরগুলোতে বিদেশি নাগরিকেরা সম্পত্তি কিনতে পারবেন। তবে এখন আরইজিএ স্পষ্ট করেছে, এই সুযোগের সঙ্গে বেশ কিছু বিধিনিষেধও থাকছে।
গালফ নিউজ
09 November, 2025, 02:50 pm
Last modified: 09 November, 2025, 03:04 pm
ছবি: রয়টার্স

সৌদি আরবে বিদেশি নাগরিকদের সম্পত্তি কেনার সুযোগ দিয়ে যে আইন করা হয়েছিল, তার বিস্তারিত নিয়মকানুন প্রকাশ করেছে দেশটির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি (আরইজিএ)।

নতুন এই নীতিমালায় বিদেশি মালিকানাধীন সব সম্পত্তির ওপর ১০ শতাংশ সম্মিলিত ফি ও কর আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।

এর আগে সৌদি সরকার জানিয়েছিল, 'ভিশন ২০৩০'-এর আওতায় রিয়াদ ও জেদ্দার মতো বড় শহরগুলোতে বিদেশি নাগরিকেরা সম্পত্তি কিনতে পারবেন। তবে এখন আরইজিএ স্পষ্ট করেছে, এই সুযোগের সঙ্গে বেশ কিছু বিধিনিষেধও থাকছে।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, নতুন নিয়মে বিদেশি ক্রেতাদের নিবন্ধিত মালিকানার পাশাপাশি তাদের সব তথ্য পুরোপুরি প্রকাশ করতে হবে। কোনো বিদেশি নাগরিক যদি মিথ্যা তথ্য বা ঘোষণার মাধ্যমে সম্পত্তি কিনে থাকেন, তবে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রকাশ্যে নিলামে তোলা হবে। 

শুধু তাই নয়, আইন লঙ্ঘনের দায়ে ১ কোটি সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার মতো কঠোর শাস্তির বিধানও রাখা হয়েছে।

কারা এবং কোথায় সম্পত্তি কিনতে পারবেন

নতুন কাঠামোতে পাঁচ শ্রেণির বিদেশি নাগরিক বা প্রতিষ্ঠানকে সম্পত্তি কেনার যোগ্য বলে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন— বিদেশি ব্যক্তি, বিদেশি সংস্থা, বিদেশি শেয়ারহোল্ডার থাকা সৌদি কোম্পানি, অলাভজনক প্রতিষ্ঠান এবং কূটনৈতিক মিশন।

এই শ্রেণিভুক্তরা আরইজিএ কর্তৃক নির্ধারিত অঞ্চলগুলোতে আবাসিক বা বাণিজ্যিক সম্পত্তি কিনতে পারবেন। আগামী মাসগুলোতে রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনাসহ অন্যান্য শহরের জন্য বিস্তারিত মানচিত্র ও নির্দেশিকা প্রকাশ করা হবে। 

তবে আগেই বলা হয়েছিল, মক্কা ও মদিনার মতো পবিত্র নগরীগুলোতে সম্পত্তি কেনার ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের আবাসন খাতে স্বচ্ছতা আনা এবং বিদেশি বিনিয়োগ ও জাতীয় স্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। ফলে, সম্পত্তি কেনার প্রাথমিক ঘোষণার পর এখন এর বাস্তবায়ন যে বেশ কঠিন শর্তসাপেক্ষ হতে চলেছে, তা স্পষ্ট।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / ভিশন ২০৩০

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]