Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে অষ্টম মেয়াদে শপথ নিলেন ক্যামেরুনের পল বিয়া

আন্তর্জাতিক

বিবিসি
07 November, 2025, 05:15 pm
Last modified: 07 November, 2025, 05:32 pm

Related News

  • মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
  • বিশ্বকে ধ্বংস করছে মুষ্টিমেয় স্বৈরশাসক: ক্যামেরুনে পোপ লিও
  • ডব্লিউটিও’র মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী
  • নিরাপত্তার জন্য গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
  • টানা আটবার নির্বাচিত হয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট এখন ক্যামেরুনের পল বিয়া

বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে অষ্টম মেয়াদে শপথ নিলেন ক্যামেরুনের পল বিয়া

নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশজুড়ে মারাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জাতীয় মানবাধিকার কমিশনের তথ্যমতে, এই সহিংসতায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ১,২০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।তবে অন্যান্য সংস্থার মতে, মৃতের সংখ্যা আরও অনেক বেশি।
বিবিসি
07 November, 2025, 05:15 pm
Last modified: 07 November, 2025, 05:32 pm
১৯৮২ সাল থেকে ক্ষমতায় থাকা ৯২ বছর বয়সী পল বিয়া। ছবি : বিবিসি

ক্যামেরুনের ৯২ বছর বয়সী প্রেসিডেন্ট পল বিয়া, নির্বাচনে জয়ী হয়ে টানা অষ্টম মেয়াদে শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণের পর, নির্বাচন-পরবর্তী সহিংসতায় জর্জরিত দেশে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তার উদ্বোধনী ভাষণে, বিশ্বের এই প্রবীণতম প্রেসিডেন্ট বিক্ষোভে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এই অস্থিরতার জন্য 'দায়িত্বজ্ঞানহীন রাজনীতিবিদদের' দায়ী করেছেন।তিনি জোর দিয়ে বলেন, 'আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, দেশে শৃঙ্খলা ফিরে আসবে।' তার মতে, দেশকে সংকটের দিকে ঠেলে দেওয়া অর্থহীন।

গত মাসের নির্বাচনে জালিয়াতির অভিযোগ উঠলেও, বিয়া নির্বাচনী প্রক্রিয়াকে সন্তোষজনক বলে প্রশংসা করেন। সরকারি ফলাফল অনুযায়ী, এই বর্ষীয়ান নেতা ৫৪% ভোট পেয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসা শিরোমা বাকারী পেয়েছেন ৩৫% ভোট।

অন্যদিকে, শিরোমা বাকারী নিজেকেই নির্বাচনের প্রকৃত বিজয়ী বলে দাবি করেছেন এবং কর্তৃপক্ষের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছেন, যদিও কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশজুড়ে মারাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জাতীয় মানবাধিকার কমিশনের তথ্যমতে, এই সহিংসতায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ১,২০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।তবে অন্যান্য সংস্থার মতে, মৃতের সংখ্যা আরও অনেক বেশি।

রাজধানী ইয়াউন্দেতে সংসদ ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে বিয়া বিক্ষোভ নিয়ন্ত্রণে আনার জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানান, কিন্তু তাদের বিরুদ্ধে ওঠা অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের বিষয়ে কোনো কথা বলেননি। তিনি জোর দিয়ে বলেন যে নির্বাচন এখন অতীত এবং দেশের নাগরিকদের একটি 'একতাবদ্ধ, স্থিতিশীল ও সমৃদ্ধ' দেশ গড়ার জন্য তার সাথে কাজ করার আহ্বান জানান।

প্রেসিডেন্ট আরও প্রতিশ্রুতি দেন যে তিনি নারী ও তরুণদের সমস্যাকে অগ্রাধিকার দেবেন। এছাড়াও, তার দীর্ঘ শাসনামলে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী দুর্নীতি ও নিরাপত্তা সংকট মোকাবিলায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

পল বিয়া ১৯৮২ সালের নভেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট আহমাদু আহিদজোর পদত্যাগের পর প্রথম ক্ষমতায় আসেন।সমালোচকদের মতে, সেই সময় থেকেই তিনি কঠোর হাতে দেশ শাসন করে আসছেন।

শপথ গ্রহণের আগে, শিরোমা বাকারীর ডাকে দেশব্যাপী ধর্মঘটের কারণে দেশের বেশ কিছু অংশ অচল হয়ে পড়ে, বিশেষ করে তার শক্ত ঘাঁটি গারুয়া এবং ডুয়ালা শহরে।তিনি বলেছিলেন যে তার 'বিজয়' স্বীকৃত না হওয়া পর্যন্ত তিনি প্রতিরোধ চালিয়ে যাবেন। এছাড়াও, তিনি সাম্প্রতিক বিক্ষোভ দমন এবং নির্বাচনী জালিয়াতির অভিযোগের কারণে ক্যামেরুনের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য বিদেশী শক্তিদের প্রতি আহ্বান জানান

সাংবিধানিক পরিষদ জালিয়াতির আটটি অভিযোগ খারিজ করে দিয়েছে, কারণ হিসেবে অনিয়মের অপর্যাপ্ত প্রমাণ বা ফলাফল বাতিলের এখতিয়ার না থাকার কথা উল্লেখ করা হয়েছে। শিরোমা বাকারী, যিনি ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট পার্টির নেতা, একসময় সরকারের তথ্যমন্ত্রী ছিলেন। পরে তিনি বিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে তাকে ক্ষমতার জন্য চ্যালেঞ্জ করেন।তবে তিনি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে অস্বীকৃতি জানিয়েছেন।

Related Topics

টপ নিউজ

পল বিয়া / ক্যামেরুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
  • বিশ্বকে ধ্বংস করছে মুষ্টিমেয় স্বৈরশাসক: ক্যামেরুনে পোপ লিও
  • ডব্লিউটিও’র মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী
  • নিরাপত্তার জন্য গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
  • টানা আটবার নির্বাচিত হয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট এখন ক্যামেরুনের পল বিয়া

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]