Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ভেনেজুয়েলার মাদুরোর 'দিন শেষ হয়ে আসছে': হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক

আল জাজিরা
04 November, 2025, 10:30 am
Last modified: 04 November, 2025, 10:31 am

Related News

  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া
  • কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১; ক্ষতিগ্রস্ত কূটনৈতিক মিশন
  • ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে কী ভাবছে ইরানের শীর্ষ নেতৃত্ব

ভেনেজুয়েলার মাদুরোর 'দিন শেষ হয়ে আসছে': হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ‘মাদক-সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে ওয়াশিংটন ভেনেজুয়েলায় সামরিক স্থাপনাগুলোর ওপর হামলার পরিকল্পনা করছে।
আল জাজিরা
04 November, 2025, 10:30 am
Last modified: 04 November, 2025, 10:31 am
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে পরস্পরবিরোধী সংকেত দিয়েছেন। তিনি 'যুদ্ধ'-এর কথা উড়িয়ে দিলেও দক্ষিণ আমেরিকার দেশটির নেতাকে হুমকি দিয়েছেন।

রোববার প্রকাশিত সিবিএস-এর এক সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিন শেষ হয়ে আসছে। এই মন্তব্যটি এমন এক সময়ে আসে, যখন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। সেখানে মার্কিন বাহিনী কথিত মাদক-চোরাচালান জাহাজের ওপর একাধিক হামলা চালিয়েছে—যা জাতিসংঘের কর্মকর্তা ও গবেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নিজস্ব আইন এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

যখন ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধে যেতে চলেছে, তিনি উত্তর দেন, 'আমার তা মনে হয় না। আমি তেমনটা ভাবি না।'

তবে যখন তাকে জিজ্ঞেস করা হয়, প্রেসিডেন্ট মাদুরোর ক্ষমতায় থাকার শেষ দিন কি গোনা হচ্ছে, তখন ট্রাম্প বলেন, 'আমি বলব হ্যাঁ, আমার তাই মনে হয়।'

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, 'মাদক-সন্ত্রাসবাদের' বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে ওয়াশিংটন ভেনেজুয়েলায় সামরিক স্থাপনাগুলোর ওপর হামলার পরিকল্পনা করছে।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ভেতরে হামলার পরিকল্পনার বিষয়টি অস্বীকার করেছেন। যদিও তিনি এই সম্ভাবনাকে পুরোপুরি নাকচও করেননি।

তিনি বলেন, 'আমি এটা করব, এমনটা বলার পক্ষপাতী নই।' পরে আরও বলেন, 'ভেনেজুয়েলা নিয়ে আমি কী করতে যাচ্ছি, সেটা আমি আপনাকে বলব না।'

'বিচারবহির্ভূত হত্যা'

মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, ওয়াশিংটন তথাকথিত মাদকবিরোধী অভিযানের আড়ালে কারাকাসে সরকার পরিবর্তনের অজুহাত তৈরি করছে এবং ভেনেজুয়েলার তেলসম্পদ দখল করতে চাইছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন সামরিক বাহিনী ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে এক ডজনেরও বেশি জাহাজে হামলা চালিয়েছে, যাতে অন্তত ৬৫ জন নিহত হয়েছে। এই অভিযানের ফলে অঞ্চলজুড়ে বিভিন্ন সরকারের তীব্র সমালোচনা দেখা দিয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছেন, সেপ্টেম্বরের শুরুর দিকে শুরু হওয়া এই হামলাগুলোকে 'বিচারবহির্ভূত হত্যা' হিসেবে গণ্য করা উচিত— এমনকি হামলার লক্ষ্যবস্তু যদি পরিচিত মাদক-চোরাচালানকারীও হয়ে থাকে।

তাদের মতে, এসব হামলা কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়াই পরিচালিত হয়েছে, যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

ওয়াশিংটন এখন পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ করেনি যে তাদের হামলার লক্ষ্যবস্তু ব্যক্তিরা মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল বা তারা যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি সৃষ্টি করেছিল।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প / ভেনেজুয়েলার প্রেসিডেন্ট / নিকোলাস মাদুরো / মাদক-সন্ত্রাসবাদ / মাদক বিরোধী অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব নিয়ে বাংলাদেশে যে প্রতিক্রিয়া
  • কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১; ক্ষতিগ্রস্ত কূটনৈতিক মিশন
  • ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য চুক্তি নিয়ে কী ভাবছে ইরানের শীর্ষ নেতৃত্ব

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]