Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
চুক্তি নবায়নে ব্যর্থ, ইউটিউব টিভি থেকে সরানো হলো ইএসপিএন-এবিসিসহ সকল ডিজনি চ্যানেল

আন্তর্জাতিক

রয়টার্স
02 November, 2025, 01:45 pm
Last modified: 02 November, 2025, 01:48 pm

Related News

  • ১৮০ কেজির নকল পাথরের আঘাত থেকে দর্শকদের বাঁচাতে গিয়ে আহত ডিজনি কর্মী
  • বক্স অফিস: শীর্ষে 'জুটোপিয়া ২', মাত্র ২১ লাখ ডলার আয়ে ডিজনির ইতিহাসে অন্যতম ফ্লপ 'এলা ম্যাককে'
  • লেট-নাইট টিভি শো-তে ফিরে এসে বাক-স্বাধীনতার কথা বললেন জিমি কিমেল
  • ডিজনির প্রিন্সেসরাও অসুস্থ হয়: ‘হ্যাপিলি এভার আফটার’ থাকার যত স্বাস্থ্য ঝুঁকি
  • ৭৫০ মিলিয়ন দর্শকের নতুন মিডিয়া জায়ান্ট বানালেন মুকেশ আম্বানি ও ডিজনি

চুক্তি নবায়নে ব্যর্থ, ইউটিউব টিভি থেকে সরানো হলো ইএসপিএন-এবিসিসহ সকল ডিজনি চ্যানেল

ইউটিউব টিভি জানিয়েছে, ডিসনির প্রস্তাবিত শর্তাবলী সাবস্ক্রাইবারদের জন্য দাম বাড়াবে। অন্যদিকে, ডিজনির অভিযোগ, ইউটিউব টিভি ন্যায্য মূল্য পরিশোধে আগ্রহী নয়।
রয়টার্স
02 November, 2025, 01:45 pm
Last modified: 02 November, 2025, 01:48 pm
ছবি: রয়টার্স

লাইসেন্স চুক্তি নবায়নের আলোচনা ব্যর্থ হওয়ায় গুগলের পে-টিভি প্ল্যাটফর্ম ইউটিউব টিভি থেকে ডিজনি'র নেটওয়ার্কগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে কোম্পানিগুলো পৃথক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। 

ফলে ইউটিউব টিভির গ্রাহকরা ইএসপিএন, এবিসি, এফএক্স, নাট জিও, নাট জিও ওয়াইল্ড, ডিজনি চ্যানেল, এবিসি নিউজ লাইভ সহ বেশ কিছু জনপ্রিয় ডিজনি চ্যানেল দেখতে পাচ্ছেন না।

জানা গেছে, চুক্তি শেষ হওয়ার আগেই ডিজনি চ্যানেলগুলো ইউটিউব টিভি থেকে সরিয়ে নেওয়া হয়। 

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ পে-টিভি পরিবেশক ইউটিউব টিভি এ বছর বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় লিপ্ত ছিল, যেখানে তাদের মিডিয়া নেটওয়ার্কগুলো প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। 

এই মাসের শুরুতে, ব্যপক আলোচনার পর, কোম্পানিটি কমকাস্ট-মালিকানাধীন এনবিসি-ইউনিভার্সালের সঙ্গে একটি চুক্তি করে। এর ফলে 'সানডে নাইট ফুটবল' এবং 'আমেরিকা'স গট ট্যালেন্ট'-এর মতো এনবিসি শোগুলো প্ল্যাটফর্মে থাকছে।

প্ল্যাটফর্মটি এ বছরের শুরুতে চুক্তি আলোচনার পর ফক্স এবং প্যারামাউন্টের সঙ্গেও একই ধরনের চুক্তি করেছিল।

এক কোটিরও বেশি গ্রাহক থাকা ইউটিউব টিভি জানিয়েছে, ডিসনির প্রস্তাবিত শর্তাবলী সাবস্ক্রাইবারদের জন্য দাম বাড়াবে এবং ডিসনির নিজস্ব লাইভ টিভি পরিষেবা যেমন হুলু + লাইভ টিভিকে সুবিধা দেবে। অন্যদিকে, ডিজনির অভিযোগ, ইউটিউব টিভি ন্যায্য মূল্য পরিশোধে আগ্রহী নয়।

ইউটিউব টিভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেছে, 'ডিজনির সঙ্গে আমাদের চুক্তির নবায়নের তারিখ শেষ হয়েছে, এবং আমরা এমন শর্তাবলীতে সম্মত হব না যা আমাদের সদস্যদের ক্ষতিগ্রস্ত করে এবং ডিজনির টিভি পণ্যগুলোকে সুবিধা দেয়।' 

ডিজনির একজন মুখপাত্র বলেন, কোম্পানি দ্রুত সমাধানের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। মুখপাত্র এক বিবৃতিতে বলেন, '৩ ট্রিলিয়ন ডলারের বাজার মূলধন নিয়ে গুগল তাদের বাজার আধিপত্য ব্যবহার করে প্রতিযোগিতা করছে এবং শিল্পের মানসম্মত শর্তাবলী যা আমরা অন্যান্য প্রতিটি পরিবেশকের সঙ্গে সফলভাবে আলোচনা করেছি, তা লঙ্ঘন করছে।' 

যদি ডিজনি নেটওয়ার্কগুলো দীর্ঘ সময় প্ল্যাটফর্মে অচল থাকে, তবে সাবস্ক্রাইবারদের ২০ ডলারের ক্রেডিট দেওয়া হবে। গত মাসে চুক্তি ব্যর্থ হওয়ার কারণে পে-টিভি প্ল্যাটফর্মটি স্প্যানিশ-ভাষার ইউনিভিশনকেও তাদের প্ল্যাটফর্ম থেকে বাদ দিয়েছিল।

Related Topics

টপ নিউজ

ডিজনি / ইউটিউব টিভি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ১৮০ কেজির নকল পাথরের আঘাত থেকে দর্শকদের বাঁচাতে গিয়ে আহত ডিজনি কর্মী
  • বক্স অফিস: শীর্ষে 'জুটোপিয়া ২', মাত্র ২১ লাখ ডলার আয়ে ডিজনির ইতিহাসে অন্যতম ফ্লপ 'এলা ম্যাককে'
  • লেট-নাইট টিভি শো-তে ফিরে এসে বাক-স্বাধীনতার কথা বললেন জিমি কিমেল
  • ডিজনির প্রিন্সেসরাও অসুস্থ হয়: ‘হ্যাপিলি এভার আফটার’ থাকার যত স্বাস্থ্য ঝুঁকি
  • ৭৫০ মিলিয়ন দর্শকের নতুন মিডিয়া জায়ান্ট বানালেন মুকেশ আম্বানি ও ডিজনি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]