Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
মোদি-ট্রাম্প ফোনালাপ অস্বীকার ভারতের; ট্রাম্প বললেন, তাহলে ওরা ‘বিপুল’ শুল্ক দিতে থাকুক

আন্তর্জাতিক

রয়টার্স
20 October, 2025, 12:55 pm
Last modified: 20 October, 2025, 12:56 pm

Related News

  • মাশহাদে সমাহিত হলেন খামেনি, সপ্তাহব্যাপী জানাজায় ট্রাম্পকে হত্যার স্লোগান
  • গঙ্গার পানি বণ্টন চুক্তির গুরুত্ব বিবেচনায় ভারত এগিয়ে আসবে বলে আশা ঢাকার
  • ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের স্বপ্নে ইন্ধন জোগান কে এই ৩৪ বছর বয়সী নারী
  • 'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প
  • ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মোদি-ট্রাম্প ফোনালাপ অস্বীকার ভারতের; ট্রাম্প বললেন, তাহলে ওরা ‘বিপুল’ শুল্ক দিতে থাকুক

ভারতের পক্ষ থেকে যখন দাবি করা হয় যে, মোদি ও ট্রাম্পের মধ্যে কোনো ফোনালাপ সম্পর্কে তারা অবগত নন, তখন ট্রাম্প পাল্টা জবাব দেন: ‘যদি তারা (ভারত) এমনটা বলতে চায়, তাহলে তারা বিপুল শুল্ক দিতে থাকবে, যেটা নিশ্চয়ই তারা চাইবে না।’
রয়টার্স
20 October, 2025, 12:55 pm
Last modified: 20 October, 2025, 12:56 pm
অলঙ্করণ: দ্য ওয়্যার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে জানিয়েছেন যে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেবে। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি ভারত রুশ তেল কেনা বন্ধ না করে, তাহলে তাদের 'বিপুল' শুল্ক গুনতে হবে। ট্রাম্পের এই দাবির বিপরীতে ভারতের তরফে জানানো হয়েছে, এমন কোনো আলোচনার বিষয়ে তারা অবগত নয়।

গত রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, 'আমি ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি রুশ তেলের বিষয়টি আর করবেন না।'

তবে ভারতের পক্ষ থেকে যখন দাবি করা হয় যে, মোদি ও ট্রাম্পের মধ্যে এমন কোনো কথোপকথন সম্পর্কে তারা অবগত নন, তখন ট্রাম্প পাল্টা জবাব দেন: 'কিন্তু যদি তারা (ভারত) এমনটা বলতে চায়, তাহলে তারা বিপুল শুল্ক দিতে থাকবে, যেটা নিশ্চয়ই তারা করতে চাইবে না।'

রুশ তেল ক্রয় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্য আলোচনায় ট্রাম্পের জন্য অন্যতম প্রধান 'বিরক্তির কারণ' হয়ে দাঁড়িয়েছে। ভারতের পণ্য আমদানিতে ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্কের অর্ধেকই রাশিয়ার কাছ থেকে তেল কেনার প্রতিশোধ হিসেবে নেওয়া হয়েছে। মার্কিন সরকার দাবি করছে, তেলের রাজস্ব ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে অর্থায়ন করছে।

২০২২ সালে ইউক্রেনে আগ্রাসনের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেয় এবং মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকেই সমুদ্রপথে পাঠানো রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছে ভারত, যা তারা পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে ছাড় মূল্যে পাচ্ছে।

ভারতের একজন সরকারি কর্মকর্তা শনিবার জানিয়েছেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা 'সৌহার্দ্যপূর্ণ' পরিবেশে চলছে। তবে আলোচনার সংবেদনশীলতার কারণে তিনি নিজের পরিচয় প্রকাশ করতে রাজি হননি। তিনি আরও জানান, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাওয়া ভারতীয় প্রতিনিধি দল দেশে ফিরেছে, তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলতে রাজি হননি তিনি।

গত বুধবার ট্রাম্প বলেছিলেন, মোদি তাকে সেদিন আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সেদিন দুই নেতার মধ্যে কোনো ফোনালাপের বিষয়ে তারা অবগত নন। মন্ত্রণালয় আরও জানায়, দিল্লির প্রধান উদ্বেগ হলো 'ভারতীয় ভোক্তাদের স্বার্থ রক্ষা করা।'

হোয়াইট হাউসের এক কর্মকর্তা গত বৃহস্পতিবার দাবি করেন, ভারত রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় অর্ধেক কমিয়ে দিয়েছে। তবে ভারতীয় সূত্রগুলো বলছে, তাৎক্ষণিকভাবে এমন কোনো হ্রাস দেখা যায়নি। সূত্রগুলো আরও জানায়, ভারতীয় শোধনাগারগুলো ইতিমধ্যেই নভেম্বরের জন্য তেলের অর্ডার দিয়ে রেখেছে, যার কিছু ডিসেম্বরে পৌঁছানোর কথা। তাই যেকোনো হ্রাস ডিসেম্বরের বা জানুয়ারির আমদানি সংখ্যায় প্রতিফলিত হতে পারে।

কমোডিটি ডেটা ফার্ম কেপলারের অনুমান অনুযায়ী, ইউক্রেনীয় ড্রোন হামলার পর রাশিয়া তার তেল রপ্তানি বাড়াচ্ছে। এর ফলে চলতি মাসে ভারতের রুশ তেল আমদানি প্রায় ২০ শতাংশ বেড়ে দৈনিক ১ দশমিক ৯ মিলিয়ন ব্যারেলে পৌঁছাতে চলেছে।

Related Topics

টপ নিউজ

শুল্ক / ভারত / ট্রাম্প / মোদি / রুশ তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • ছবি: রয়টার্স
    রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
    ১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা
  • সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

Related News

  • মাশহাদে সমাহিত হলেন খামেনি, সপ্তাহব্যাপী জানাজায় ট্রাম্পকে হত্যার স্লোগান
  • গঙ্গার পানি বণ্টন চুক্তির গুরুত্ব বিবেচনায় ভারত এগিয়ে আসবে বলে আশা ঢাকার
  • ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের স্বপ্নে ইন্ধন জোগান কে এই ৩৪ বছর বয়সী নারী
  • 'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প
  • ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা

5
সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]