Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
জর্জ ফ্লয়েড বিক্ষোভে হাঁটু গেড়ে সম্মান জানানোয় এফবিআই এজেন্টদের বরখাস্তের অভিযোগ

আন্তর্জাতিক

বিবিসি
27 September, 2025, 08:50 pm
Last modified: 27 September, 2025, 09:45 pm

Related News

  • ৬ নবজাতকের মৃত্যু: ‘অপ্রত্যাশিত অবহেলা’কে দায়ী করে ২ কর্মীকে বরখাস্ত করল আদ-দ্বীন হাসপাতাল
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে রাজি হয়নি ইরান
  • সমৃদ্ধ ইউরেনিয়াম দেশেই রাখার নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবার
  • ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প

জর্জ ফ্লয়েড বিক্ষোভে হাঁটু গেড়ে সম্মান জানানোয় এফবিআই এজেন্টদের বরখাস্তের অভিযোগ

মার্কিন সাবেক ফুটবল তারকা কলিন ক্যাপারনিকের হাত ধরে ‘টেক দ্য নি’ বা হাঁটু গেড়ে বসা আন্দোলন যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য ও পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে।
বিবিসি
27 September, 2025, 08:50 pm
Last modified: 27 September, 2025, 09:45 pm
এফবিআই'এর লোগো। ছবি: রয়টার্স

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড ঘিরে ২০২০ সালে যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভে হাঁটু গেড়ে সম্মান জানানোয় এফবিআই এজেন্টদের একটা দলকে চাকরিচ্যুত করা হয়েছে বলে দেশটির গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এফবিআই।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার (স্থানীয় সময়, ২৬ সেপ্টেম্বর) ১৫ থেকে ২০ জন এজেন্টকে চাকরিচ্যুত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।

এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন এ ঘটনার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এজেন্টদের অধিকার লঙ্ঘন করে তাদের বরখাস্ত করা হয়েছে।

কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড ২০২০ সালের মে মাসে মিনিয়াপোলিসে পুলিশের হাতে নিহত হন। শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক শভিন নয় মিনিটের বেশি সময় ধরে তার ঘাড়ে হাঁটু গেড়ে বসে থাকায় ফ্লয়েডের মৃত্যু হয়। ঘটনাটি আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দেয়। সরকারি ময়নাতদন্তে বলা হয়, ঘাড়ে চাপের কারণে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এ ঘটনায় শভিনকে হত্যার দায়ে ২২ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঘটনার পর যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ বা উত্তেজনা প্রশমনের কৌশল হিসেবে বহু পুলিশ সদস্য ও এজেন্টকে হাঁটু গেড়ে বসতে দেখা যায়। তবে ডানপন্থি রাজনৈতিক মহল এবং ট্রাম্প প্রশাসনের সমালোচকরা এটিকে 'বামপন্থি' ও 'ওয়োক' সংস্কৃতির প্রতীক হিসেবে আখ্যায়িত করে।

মার্কিন সাবেক  ফুটবল তারকা কলিন ক্যাপারনিকের হাত ধরে 'টেক দ্য নি' বা হাঁটু গেড়ে বসা আন্দোলন যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য ও পুলিশি নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এফবিআই থেকে সাম্প্রতিক সময়ে একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকেও চাকরিচ্যুত করা হয়েছে। এর মধ্যে রয়েছেন সংস্থার সাবেক ভারপ্রাপ্ত পরিচালক ব্রায়ান ড্রিসকল, ওয়াশিংটন ফিল্ড অফিসের সাবেক সহকারী পরিচালক স্টিভেন জেনসেন এবং লাস ভেগাস ফিল্ড অফিসের সাবেক স্পেশাল এজেন্ট স্পেন্সার ইভান্স।

এ মাসের শুরুর দিকে এই তিন সাবেক কর্মকর্তা এফবিআই পরিচালক কাশ প্যাটেল ও মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির বিরুদ্ধে মামলা করেছেন। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে ইচ্ছাকৃতভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

জর্জ ফ্লয়েড / বর্ণবাদ বিরোধী বিক্ষোভ / মার্কিন যুক্তরাষ্ট্র / এফবিআই / বরখাস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ৬ নবজাতকের মৃত্যু: ‘অপ্রত্যাশিত অবহেলা’কে দায়ী করে ২ কর্মীকে বরখাস্ত করল আদ-দ্বীন হাসপাতাল
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে রাজি হয়নি ইরান
  • সমৃদ্ধ ইউরেনিয়াম দেশেই রাখার নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবার
  • ইরানের সাথে আলোচনা শেষ পর্যায়ে, চুক্তি না হলে আবারও হামলা হবে: ট্রাম্প

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]