Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
যুক্তরাষ্ট্রের নতুন এইচ-১বি ভিসা সিদ্ধান্তে বড় ধাক্কার শঙ্কায় ভারতের আইটি খাত

আন্তর্জাতিক

রয়টার্স
21 September, 2025, 11:05 am
Last modified: 21 September, 2025, 11:11 am

Related News

  • যে কারণে বিদেশিদের জন্য ভিসা ফি ৪০০% বাড়াচ্ছে জাপান
  • আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • ট্রাম্পের ১ লাখ ডলার এইচ-১বি ভিসা ফি বেআইনি: মার্কিন বিচারকের রায়
  • ট্রাম্পের নতুন গ্রিন কার্ড নীতি: যুক্তরাষ্ট্রে থাকা ভিসাধারীদের ওপর কী প্রভাব ফেলবে?
  • ১ লাখ ডলার ফি করার পরও যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা আবেদনের সংখ্যা কমেনি, দাবি বিশেষজ্ঞের

যুক্তরাষ্ট্রের নতুন এইচ-১বি ভিসা সিদ্ধান্তে বড় ধাক্কার শঙ্কায় ভারতের আইটি খাত

কোনো রকম পূর্বপ্রস্তুতির সুযোগ না দিয়ে হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোর আন্তর্জাতিক কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
রয়টার্স
21 September, 2025, 11:05 am
Last modified: 21 September, 2025, 11:11 am
ছবি: দ্য টাইমস অফ ইন্ডিয়া

যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী নিয়োগের জন্য বহুল ব্যবহৃত এইচ-১বি ভিসার আবেদনে নতুন করে ১ লাখ মার্কিন ডলারের বিশাল অংকের ফি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। কোনো রকম পূর্বপ্রস্তুতির সুযোগ না দিয়ে হঠাৎ নেওয়া এই সিদ্ধান্তে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোর আন্তর্জাতিক কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

গত শুক্রবার হোয়াইট হাউস এই নতুন ফি আরোপের ঘোষণা দেয়। এর পরপরই মাইক্রোসফট, জেপি মরগ্যান ও অ্যামাজনের মতো বড় মার্কিন প্রযুক্তি সংস্থাগুলো তাদের এইচ-১বি ভিসাধারী কর্মীদের আপাতত যুক্তরাষ্ট্রেই থাকার এবং যারা বাইরে আছেন তাদের দ্রুত দেশে ফেরার পরামর্শ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের অস্থায়ী কর্মসংস্থান ভিসা ব্যবস্থায় এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় পরিবর্তনের প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। ভারত ও চীনের মতো দেশগুলো থেকে আসা দক্ষ কর্মীদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল মার্কিন প্রযুক্তি শিল্পেও এই পদক্ষেপটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

ভারতের ২৮৩ বিলিয়ন ডলারের তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং শিল্পের প্রতিনিধিত্বকারী সংস্থা ন্যাসকম শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, এই আকস্মিক সিদ্ধান্তে ভারতীয় পেশাজীবীরা সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন। এর ফলে যুক্তরাষ্ট্রে চলমান বিভিন্ন প্রকল্পে কাজের ধারাবাহিকতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ন্যাসকম আরও বলেছে, নীতিটি কার্যকর করার জন্য মাত্র একদিন সময় দেওয়ায় 'বিশ্বজুড়ে ব্যবসা, পেশাজীবী এবং শিক্ষার্থীদের জন্য ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে।' তাদের মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী ক্ষমতা এবং বিশ্বব্যাপী চাকরির বাজারকেও প্রভাবিত করতে পারে। কারণ, সংস্থাগুলোকে এই 'বাড়তি খরচ মেটাতে নতুন করে পরিকল্পনা করতে হবে।'

শুক্রবার এইচ-১বি ভিসার ওপর বার্ষিক ফি নির্ধারণ করে এক নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

অনেকেই আশঙ্কা করছেন, এই বিপুল খরচের কারণে সংস্থাগুলো তাদের উচ্চ বেতনের অনেক কাজ যুক্তরাষ্ট্রের বাইরে সরিয়ে নিতে পারে, যা চীনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় আমেরিকাকে পিছিয়ে দেবে।

শুরুতে এই ফি বার্ষিক হবে বলা হলেও পরে হোয়াইট হাউস স্পষ্ট করে জানায় যে, এটি একটি এককালীন ফি এবং শুধুমাত্র নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। বর্তমানে যারা ভিসাধারী আছেন বা ভিসার মেয়াদ বাড়াতে চান, তাদের ওপর এই ফি প্রযোজ্য হবে না।

জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অভিবাসন ব্যবস্থার ওপর ব্যাপক কড়াকড়ি আরোপের চেষ্টা করছে, যার মধ্যে বৈধ অভিবাসনের বিভিন্ন প্রক্রিয়া সীমিত করার চেষ্টাও অন্তর্ভুক্ত। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান কর্মীদের অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এই পদক্ষেপটি সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে।'

উল্লেখ্য, এইচ-১বি ভিসার মাধ্যমে মার্কিন সংস্থাগুলো বিজ্ঞানী, প্রকৌশলী ও কম্পিউটার প্রোগ্রামারের মতো বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে থাকে। গত বছর এই ভিসার প্রায় ৭১ শতাংশই পেয়েছেন ভারতীয় নাগরিকেরা।

 

Related Topics

টপ নিউজ

এইচ-১বি / ভিসা ফি / যুক্তরাষ্ট্রের ভিসা / ভারতীয় আইটি খাত / ন্যাসকম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
    বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • ছবি: সংগৃহীত
    এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

Related News

  • যে কারণে বিদেশিদের জন্য ভিসা ফি ৪০০% বাড়াচ্ছে জাপান
  • আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • ট্রাম্পের ১ লাখ ডলার এইচ-১বি ভিসা ফি বেআইনি: মার্কিন বিচারকের রায়
  • ট্রাম্পের নতুন গ্রিন কার্ড নীতি: যুক্তরাষ্ট্রে থাকা ভিসাধারীদের ওপর কী প্রভাব ফেলবে?
  • ১ লাখ ডলার ফি করার পরও যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা আবেদনের সংখ্যা কমেনি, দাবি বিশেষজ্ঞের

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
খেলা

বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়

3
ছবি: সংগৃহীত
খেলা

এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?

4
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]