Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের

আন্তর্জাতিক

রয়টার্স
16 September, 2025, 04:15 pm
Last modified: 16 September, 2025, 04:20 pm

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প

নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা ট্রাম্পের

দ্বিতীয় মেয়াদে ট্রাম্প সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা ও চাপ প্রয়োগ আরও জোরদার করেছেন। এ বছরের শুরুতে তিনি ওয়াল স্ট্রিট জার্নাল ও তার মালিক রুপার্ট মারডকসহ অন্যদের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা করেন।
রয়টার্স
16 September, 2025, 04:15 pm
Last modified: 16 September, 2025, 04:20 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: অ্যানাবেল গর্ডন/রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্য নিউ ইয়র্ক টাইমস, এর চার সাংবাদিক এবং প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‌্যান্ডম হাউসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি ও কুৎসার মামলা করেছেন।

সোমবার ফ্লোরিডার মধ্যাঞ্চলীয় যুক্তরাষ্ট্র জেলা আদালতে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একাধিক প্রতিবেদন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগের একটি সম্পাদকীয় এবং পেঙ্গুইন প্রকাশিত 'লাকি লুজার: হাউ ডোনাল্ড ট্রাম্প স্কোয়ান্ডার্ড হিজ ফাদার'স ফরচুন অ্যান্ড ক্রিয়েটেড দ্য ইলিউশন অব সাকসেস' বইটি ট্রাম্পের ব্যক্তিগত ও পেশাগত সুনামের মারাত্মক ক্ষতি করেছে।

মামলার নথিতে বলা হয়েছে, অভিযুক্তরা জানত যে এসব লেখা ও বইয়ের মধ্যে অসত্য ও বিকৃত তথ্য রয়েছে, তবুও তারা তা ইচ্ছাকৃতভাবে প্রকাশ করেছে।

ট্রাম্পের আইনজীবীরা জানান, এসব প্রতিবেদন ও বই তার ব্র্যান্ডের আর্থিক মূল্য ক্ষুণ্ন করেছে, ভবিষ্যৎ আর্থিক সম্ভাবনাও ক্ষতির মুখে ফেলেছে।

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়াকেই তারা এর একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন। মার্চে শেয়ারবাজারে আত্মপ্রকাশের সময় নির্ধারিত 'লক-আপ' সময়সীমা শেষ হওয়ার পর থেকে টিএমটিজির শেয়ারমূল্য চাপের মুখে রয়েছে।

এই মামলার আগে, গত সপ্তাহে ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে আরেকটি মামলা করার হুমকি দিয়েছিলেন।

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, তিনি যৌন ইঙ্গিতপূর্ণ একটি নোট ও ছবি জেফ্রি এপস্টেইনকে দিয়েছিলেন।

২০১৯ সালে নিউ ইয়র্কের একটি কারাগারে আত্মহত্যা করেন যৌন অপরাধে অভিযুক্ত বিতর্কিত ধনকুবের এপস্টেইন।

ফাইল ছবি: রয়টার্স/জিনা মুন

ট্রাম্প বলেন, ২০০৬ সালে তার বিরুদ্ধে মামলা শুরু হওয়ার আগেই তিনি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

ট্রুথ সোশ্যাল-এ সোমবার এক পোস্টে ট্রাম্প লেখেন, 'আজ আমি দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি ও কুৎসার মামলা করার গৌরব অর্জন করলাম।'

পোস্টে তিনি অভিযোগ করেন, পত্রিকাটি তার, তার পরিবার ও ব্যবসা নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়েছে। পাশাপাশি রিপাবলিকানদের 'আমেরিকা ফার্স্ট' ও 'মেক আমেরিকা গ্রেট এগেইন (মাগা)' মতাদর্শ নিয়েও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে।

দ্বিতীয় মেয়াদে ট্রাম্প সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা ও চাপ প্রয়োগ আরও জোরদার করেছেন। এ বছরের শুরুতে তিনি ওয়াল স্ট্রিট জার্নাল ও তার মালিক রুপার্ট মারডকসহ অন্যদের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা করেন। অভিযোগ ছিল, ওই পত্রিকাটি ২০০৩ সালে এপস্টেইনের জন্মদিন উপলক্ষে পাঠানো একটি শুভেচ্ছা বার্তায় ট্রাম্পের নাম আছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি বছরের জুলাইয়ে ট্রাম্প সিবিএস-এর মালিক প্যারামাউন্ট-এর বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলায় মীমাংসায় পৌঁছান।

মামলায় অভিযোগ ছিল, '৬০ মিনিটস' (সিক্সটি মিনিটস) অনুষ্ঠানটি কমলা হ্যারিসের একটি সাক্ষাৎকার বিকৃতভাবে সম্পাদনা করে সম্প্রচার করেছে।

Related Topics

টপ নিউজ

দ্য নিউইয়র্ক টাইমস / মানহানি মামলা / ডোনাল্ড ট্রাম্প / জেফ্রি এপস্টেইন / ওয়াল স্ট্রিট জার্নাল / রুপার্ট মারডক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]