Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ছয় মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

বিবিসি
14 September, 2025, 07:30 pm
Last modified: 14 September, 2025, 07:34 pm

Related News

  • অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • নেপালের সেই ‘নেপো কিডস’রা এখন কোথায়?
  • অভ্যুত্থান 'ছিনতাইয়ের' আশঙ্কা: প্রধানমন্ত্রী নিয়োগে ক্ষুব্ধ মাদাগাস্কারের জেন-জি রা
  • জেন-জি বিক্ষোভে অভিশংসিত হয়ে পালালেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারের ক্ষমতায় সেনাবাহিনী
  • প্রাণনাশের চেষ্টা চালানোয় 'নিরাপদ স্থানে' আশ্রয় নিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

ছয় মাসের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

শুক্রবার শপথ গ্রহণের পর প্রথমবারের মতো দেওয়া বক্তব্যে সুশীলা কারকি বলেন, "আমি এই পদের জন্য আগ্রহী ছিলাম না। রাস্তার মানুষের দাবির কারণেই আমি এটি গ্রহণ করতে বাধ্য হয়েছি।"
বিবিসি
14 September, 2025, 07:30 pm
Last modified: 14 September, 2025, 07:34 pm
সুশীলা কার্কি। ছবি : রয়টার্স

নেপালের নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকি জানিয়েছেন যে তিনি ছয় মাসের বেশি এই পদে থাকবেন না।

শুক্রবার শপথ গ্রহণের পর প্রথমবারের মতো দেওয়া বক্তব্যে সুশীলা কারকি বলেন, "আমি এই পদের জন্য আগ্রহী ছিলাম না। রাস্তার মানুষের দাবির কারণেই আমি এটি গ্রহণ করতে বাধ্য হয়েছি।" তিনি আরও বলেন, আগামী বছরের ৫ মার্চ নির্বাচনের পর যে নতুন সরকার আসবে, তাদের হাতে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন।

দুর্নীতিবিরোধী বিক্ষোভে নেপালের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৭০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

তথাকথিত 'জেন জি' আন্দোলনের বিক্ষোভকারী নেতাদের সাথে একটি চুক্তির পর কারকি শপথ গ্রহণ করেন।

তিনি বলেন, "আমাদেরকে 'জেন জি' প্রজন্মের চিন্তাভাবনা অনুযায়ী কাজ করতে হবে।"

"এই গোষ্ঠী যা দাবি করছে তা হলো দুর্নীতিমুক্তি, সুশাসন এবং অর্থনৈতিক সমতা।"

সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে এই গণবিক্ষোভ গত ৮ সেপ্টেম্বর শুরু হয়েছিল এবং দুই দিনের মধ্যে তা বিশৃঙ্খলা ও সহিংসতায় রূপ নেয়। এ সময় রাজনীতিবিদদের বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং সংসদে আগুন ধরিয়ে দেওয়া হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, এই অস্থিরতায় মৃতের সংখ্যা এখন ৭২-এ পৌঁছেছে, যার মধ্যে তিনজন পুলিশ সদস্যও রয়েছেন।

রবিবার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বলেন, "আমি লজ্জিত। যারা এই প্রয়োজনীয় স্থাপনাগুলো ধ্বংস করেছে, তারা যদি নেপালি হয়, তবে তাদের কীভাবে নেপালি বলা যায়?"

সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি হিসেবে সুশীলা কারকির একটি স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে বলে মনে করা হয়।

তবে তিনিও বিতর্কমুক্ত নন। প্রধান বিচারপতি হিসেবে তার প্রায় ১১ মাসের মেয়াদে তাকে একবার অভিশংসনের মুখোমুখি হতে হয়েছিল।

এখন কারকি এবং তার মন্ত্রিসভাকে একাধিক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। এর মধ্যে রয়েছে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার, হামলায় ক্ষতিগ্রস্ত সংসদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন পুনর্নির্মাণ এবং পরিবর্তনকামী 'জেন জি' বিক্ষোভকারীদের আশ্বস্ত করা। একই সাথে নেপালের সেইসব নাগরিকদেরও আশ্বস্ত করতে হবে, যারা দেশের নবীন গণতন্ত্র এবং সাংবিধানিক ব্যবস্থা পথচ্যুত হতে পারে বলে আশঙ্কা করছেন।

Related Topics

টপ নিউজ

নেপাল আন্দোলন / জেন জি বিক্ষোভ / অন্তবর্তীকালীন সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • নেপালের সেই ‘নেপো কিডস’রা এখন কোথায়?
  • অভ্যুত্থান 'ছিনতাইয়ের' আশঙ্কা: প্রধানমন্ত্রী নিয়োগে ক্ষুব্ধ মাদাগাস্কারের জেন-জি রা
  • জেন-জি বিক্ষোভে অভিশংসিত হয়ে পালালেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারের ক্ষমতায় সেনাবাহিনী
  • প্রাণনাশের চেষ্টা চালানোয় 'নিরাপদ স্থানে' আশ্রয় নিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]