Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
জন্মদিনে এপস্টেইনকে লেখা ‘ট্রাম্পের চিঠি’ প্রকাশ কংগ্রেসের, ‘ভুয়া’ বলছে হোয়াইট হাউজ

আন্তর্জাতিক

বিবিসি
09 September, 2025, 10:25 am
Last modified: 09 September, 2025, 10:33 am

Related News

  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষে ‘মনোরম দেশ ইরানে’ ফসল বিক্রি করবেন মার্কিন কৃষকেরা, ট্রাম্পের প্রতিশ্রুতি
  • নিজের ছবিসহ বিশেষ সংস্করণের নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প
  • ট্রাম্পের ক্ষমতা খর্ব করে মার্কিন সিনেটে ইরান যুদ্ধ-সংক্রান্ত প্রস্তাব পাস

জন্মদিনে এপস্টেইনকে লেখা ‘ট্রাম্পের চিঠি’ প্রকাশ কংগ্রেসের, ‘ভুয়া’ বলছে হোয়াইট হাউজ

২০০৩ সালে এপস্টেইনের ৫০তম জন্মদিন উপলক্ষে বইটি তৈরি করেছিলেন ঘিসলেইন ম্যাক্সওয়েল—এপস্টেইনের সাবেক বান্ধবী ও সহযোগী। ২৩৮ পাতার ওই বইয়ে ট্রাম্প ছাড়াও রাজপরিবারের সদস্য, রাজনীতিক, ব্যবসায়ী ও বিভিন্ন তারকাদের লেখা রয়েছে।
বিবিসি
09 September, 2025, 10:25 am
Last modified: 09 September, 2025, 10:33 am
হাউস ওভারসাইট কমিটির শুনানিতে প্রতিনিধি জারেড মস্কোভিটজ ট্রাম্প ও এপস্টেইনের ছবি প্রদর্শন করছেন। ছবি: রয়টার্স

মার্কিন কংগ্রেসে প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের বিত্তশালী ও কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের জন্মদিনের বিশেষ 'বার্থডে বুক'। ৫০তম জন্মদিন উপলক্ষে তৈরি সেই স্বারক বইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর করা একটি চিঠি থাকার দাবি করা হয়েছে।

তবে হোয়াইট হাউস স্পষ্ট জানিয়েছে, ট্রাম্পের নামে থাকা ওই চিঠি ভুয়া। এতে এক নারীর দেহের আঁকাবাঁকা চিত্রও রয়েছে। হোয়াইট হাউসের ভাষ্যে, 'প্রেসিডেন্ট এই ছবি আঁকেননি, আর তিনি স্বাক্ষরও করেননি।'

২০০৩ সালে এপস্টেইনের ৫০তম জন্মদিন উপলক্ষে বইটি তৈরি করেছিলেন ঘিসলেইন ম্যাক্সওয়েল—এপস্টেইনের সাবেক বান্ধবী ও সহযোগী। ২৩৮ পাতার ওই বইয়ে ট্রাম্প ছাড়াও রাজপরিবারের সদস্য, রাজনীতিক, ব্যবসায়ী ও বিভিন্ন তারকাদের লেখা রয়েছে।

তিন বছর পর এপস্টেইনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে আসে। ২০২১ সালে বইটির লেখক ম্যাক্সওয়েল দোষী সাব্যস্ত হন কিশোরী মেয়েদের পাচারে এপস্টেইনকে সহযোগিতা করার অভিযোগে।

গত মাসে সাবপোয়েনা জারি করার পর এপস্টেইন এস্টেটের আইনজীবীরা এসব নথি হাউস ওভারসাইট কমিটিতে জমা দেন।

এ বছরের জুলাইয়ে ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম ট্রাম্পের কথিত এসব চিঠি প্রকাশ করলে তিনি এটিকে 'ভুয়া' বলে অস্বীকার করেন এবং পত্রিকার সাংবাদিক, প্রকাশক, নির্বাহীদের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেন।

বইটিতে ট্রাম্পের পাশাপাশি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের লেখা একটি নোট রয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও ক্লিনটনের মুখপাত্র জানিয়েছেন, এপস্টেইনকে তিনি চিনতেন বটে, তবে তার অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না। ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড পিটার ম্যান্ডেলসনও বইয়ে এপস্টেইনকে 'মাই বেস্ট পাল' [আমার প্রিয় বন্ধু] লিখেছেন। পরে অবশ্য তিনি এ সম্পর্কের জন্য দুঃখ প্রকাশ করেন।

এছাড়া বইয়ে প্রিন্স অ্যান্ড্রুর নামও উল্লেখ আছে। এক নারী লিখেছেন, এপস্টেইনের মাধ্যমে তিনি প্রিন্স অ্যান্ড্রু, ক্লিনটন ও ট্রাম্পের সঙ্গে পরিচিত হন এবং এমনকি তিনি 'বাকিংহাম প্রাসাদের ব্যক্তিগত কক্ষ দেখেছেন' ও 'ইংল্যান্ডের রানির সিংহাসনে বসেছেন'। তবে অ্যান্ড্রু সব অভিযোগ অস্বীকার করেছেন।

'দ্য ফার্স্ট ফিফটি ইয়ার্স' শিরোনামের এই স্ক্র্যাপবুকে রয়েছে এপস্টেইনের শৈশব থেকে প্রাপ্তবয়স্ক জীবনের ছবি, ব্যক্তিগত রসিকতা, গানের অংশ, ভ্যানিটি ফেয়ারের কভার নিয়ে কৌতুকচিত্র ও অশ্লীল স্কেচ।

ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, ট্রাম্প আগে দাবি করেছিলেন জন্মদিনের ওই নোট নেই। কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া বলেন, 'এখন প্রমাণ হয়েছে ট্রাম্প মিথ্যা বলেছেন এবং সত্য গোপন করার চেষ্টা করছেন।'

অন্যদিকে রিপাবলিকান কমিটি চেয়ারম্যান জেমস কোমার অভিযোগ করেছেন, ডেমোক্র্যাটরা রাজনৈতিক স্বার্থে বেছে বেছে তথ্য প্রকাশ করছে। তিনি বলেন, কমিটির মূল লক্ষ্য হলো ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং আমেরিকানদের কাছে স্বচ্ছতা আনা।

উল্লেখ্য, ট্রাম্প ও এপস্টেইনের মধ্যে বহু বছর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তবে ট্রাম্প দাবি করেছেন, ২০০০-এর দশকের শুরুতে মার-আ-লাগো রিসোর্ট থেকে কর্মচারী নিয়ে যাওয়াকে কেন্দ্র করে তাদের সম্পর্কের অবনতি হয়। 

এপস্টেইন ২০০৬ সালে প্রথমবারের মতো ফ্লোরিডায় অপরাধমূলক মামলায় অভিযুক্ত হন। ২০১৯ সালে কারাগারে বিচার চলাকালে তিনি মারা যান।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / জেফরি এপস্টেইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষে ‘মনোরম দেশ ইরানে’ ফসল বিক্রি করবেন মার্কিন কৃষকেরা, ট্রাম্পের প্রতিশ্রুতি
  • নিজের ছবিসহ বিশেষ সংস্করণের নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প
  • ট্রাম্পের ক্ষমতা খর্ব করে মার্কিন সিনেটে ইরান যুদ্ধ-সংক্রান্ত প্রস্তাব পাস

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]