Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
যুক্তরাষ্ট্রে হুন্দাই কারখানায় অভিযান; শতাধিক দক্ষিণ কোরীয় আটক, সিউলে জরুরি বৈঠক

আন্তর্জাতিক

বিবিসি
07 September, 2025, 09:55 am
Last modified: 07 September, 2025, 09:57 am

Related News

  • আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প
  • মাশহাদে সমাহিত হলেন খামেনি, সপ্তাহব্যাপী জানাজায় ট্রাম্পকে হত্যার স্লোগান
  • ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের স্বপ্নে ইন্ধন জোগান কে এই ৩৪ বছর বয়সী নারী
  • 'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প
  • ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে হুন্দাই কারখানায় অভিযান; শতাধিক দক্ষিণ কোরীয় আটক, সিউলে জরুরি বৈঠক

দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ জানায়, আটক প্রবাসীদের মুক্তির দাবি ও ঘটনাটির কূটনৈতিক সমাধান খুঁজতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ঘটনাস্থল জর্জিয়ায় কূটনীতিক পাঠানো হয়েছে।
বিবিসি
07 September, 2025, 09:55 am
Last modified: 07 September, 2025, 09:57 am
মার্কিন হুন্দাই ব্যাটারি প্ল্যান্টে অভিবাসন সংস্থার অভিযান। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে হুন্দাইয়ের একটি ব্যাটারি কারখানায় অভিবাসন কর্তৃপক্ষের এক বিশাল অভিযানে শত শত দক্ষিণ কোরীয় নাগরিককে আটক করা হয়েছে। এ ঘটনার পর সিউলে জরুরি বৈঠক করেছে দক্ষিণ কোরিয়া সরকার।

দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ জানায়, আটক প্রবাসীদের মুক্তির দাবি ও ঘটনাটির কূটনৈতিক সমাধান খুঁজতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ঘটনাস্থল জর্জিয়ায় কূটনীতিক পাঠানো হয়েছে।

উক্ত কারখানাটি হুন্দাই ও এলজি এনার্জি সলিউশনের যৌথ বিনিয়োগে নির্মিত। এলজি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে তাদের অধিকাংশ ব্যবসায়িক সফর স্থগিত করা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানান, শুক্রবারের ওই অভিযানে ৪৭৫ জনকে আটক করা হয়েছে। তাদের অধিকাংশই দক্ষিণ কোরিয়ার নাগরিক। আটককৃতরা অবৈধভাবে ওই ব্যাটারি কারখানায় কাজ করছিল বলে অভিযোগ আছে। 

উল্লেখ্য, এই ব্যাটারি প্ল্যান্টটি জর্জিয়া অঙ্গরাজ্যের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ প্রকল্প।

যদিও এই অভিযানের ফলে বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল, হোয়াইট হাউস তা উড়িয়ে দিয়ে অভিযানের পক্ষে উল্টো সাফাই দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'তারা (আটককৃতরা) অবৈধ বিদেশি শ্রমিক এবং আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) কেবল তাদের দায়িত্ব পালন করেছে।'

আইসিই জানায়, স্বল্পমেয়াদি বা ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি নেই। সংস্থাটি বলেছে, 'আমেরিকান চাকরি সুরক্ষার জন্যই এই অভিযান জরুরি ছিল।' হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের (এইচএসআই) বিশেষ এজেন্ট স্টিভেন শ্র্যাঙ্ক এক বিবৃতিতে বলেন, 'এই অভিযান স্পষ্ট বার্তা দেয় যে, যারা সিস্টেমের অপব্যবহার করে আমাদের কর্মশক্তির কার্যকারিতা নষ্ট করে, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।'

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকার উৎপাদন খাতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। দুই দেশের মধ্যে সংবেদনশীল বাণিজ্য আলোচনার মধ্যেই এই অভিযান চালানোয় সিউলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে অন্যান্য দেশ থেকে বড় ধরনের বিনিয়োগকে উৎসাহিত করেছেন, অন্যদিকে বিদেশি কোম্পানিগুলোর জন্য ভিসা বরাদ্দ কঠোর করেছেন।মার্কিন কর্মকর্তারা জানান, আটককৃত এলজি কর্মীদের মধ্যে অনেকেই বিভিন্ন ভিসায় বা ভিসা মওকুফ কর্মসূচির অধীনে ব্যবসায়িক সফরে ছিলেন।

শনিবার জরুরি বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন জানান, আটককৃতদের সুরক্ষায় সরকার একটি 'ওভারসিজ কোরিয়ান প্রোটেকশন টাস্কফোর্স' গঠন করেছে। প্রয়োজনে তিনি নিজে ওয়াশিংটন সফর করতে পারেন বলেও ইঙ্গিত দেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, 'ঘটনার পরপরই প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থার পদক্ষেপ আমাদের নাগরিকদের অধিকার কিংবা কোরীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যক্রমে অন্যায় হস্তক্ষেপ করতে পারবে না।'

শনিবার এলজি এনার্জি সলিউশন এক বিবৃতিতে জানায়, আটককৃতদের দ্রুত মুক্তির জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

নতুন ইলেকট্রিক গাড়ি তৈরির এ কারখানাটিকে জর্জিয়ার গভর্নর রাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প হিসেবে বর্ণনা করেছিলেন। কারখানায় প্রায় ১ হাজার ২০০ কর্মী নিযুক্ত ছিলেন।

বর্তমানে আটক শ্রমিকদের জর্জিয়ার ফোকস্টনে অবস্থিত একটি আইসিই ফ্যাসিলিটিতে রাখা হয়েছে। এলজি জানিয়েছে, তাদের ৪৭ জন কর্মীসহ ঠিকাদারদের প্রায় ২৫০ জন শ্রমিককে আটক করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

দক্ষিণ কোরিয়া / অবৈধ অভিবাসী অভিযান / যুক্তরাষ্ট্র / ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প
  • মাশহাদে সমাহিত হলেন খামেনি, সপ্তাহব্যাপী জানাজায় ট্রাম্পকে হত্যার স্লোগান
  • ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের স্বপ্নে ইন্ধন জোগান কে এই ৩৪ বছর বয়সী নারী
  • 'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প
  • ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]