Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ভায়োলিন শিখতে আট ঘণ্টার দীর্ঘপথ পাড়ি দিতেন তিনি, এখন কোল্ডপ্লের সঙ্গে এক মঞ্চে

আন্তর্জাতিক

বিবিসি
23 August, 2025, 11:55 am
Last modified: 23 August, 2025, 11:58 am

Related News

  • ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ভেনেজুয়েলার জেলে বন্দি ছেলের জন্য বছর ধরে সন্ধান, মৃত্যুর খবর পাওয়ার ১০ দিন পর মারা গেলেন মা
  • ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়টি 'গুরুত্ব সহকারে বিবেচনা' করছি: ট্রাম্প
  • ইরানের ওপর ‘ত্যক্তবিরক্ত’ ট্রাম্প অবশেষে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করলেন—তবে ভেনেজুয়েলা থেকে
  • ইরান গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠবে কি না, তা নিয়ে চিন্তিত নন ট্রাম্প

ভায়োলিন শিখতে আট ঘণ্টার দীর্ঘপথ পাড়ি দিতেন তিনি, এখন কোল্ডপ্লের সঙ্গে এক মঞ্চে

২৬ বছর বয়সী এই বেহালাশিল্পী বিশ্ববিখ্যাত ব্যান্ড কোল্ডপ্লের সঙ্গে ওয়েম্বলি স্টেডিয়ামে টানা ১০টি কনসার্টে অংশ নেবেন। ভেনিজুয়েলার সিমন বলিভার সিম্ফনি অর্কেস্ট্রার একজন সদস্য হিসেবেই এই সুযোগ পেয়েছেন তিনি।
বিবিসি
23 August, 2025, 11:55 am
Last modified: 23 August, 2025, 11:58 am
পাথ্রিসিয়া মেন্ডোনকা। ছবি: বিবিসি

জেট ল্যাগ হোক কিংবা দীর্ঘযাত্রার ক্লান্তি, এসব নিয়ে কখনোই ভাবতে হয় না ভেনিজুয়েলার পাথ্রিসিয়া মেন্ডোনকাকে।

২৬ বছর বয়সী এই বেহালাশিল্পী সম্প্রতি উড়ে এসেছেন লন্ডনে। এখানে বিশ্ববিখ্যাত ব্যান্ড কোল্ডপ্লের সঙ্গে ওয়েম্বলি স্টেডিয়ামে টানা ১০টি কনসার্টে অংশ নেবেন তিনি। ভেনিজুয়েলার সিমন বলিভার সিম্ফনি অর্কেস্ট্রার একজন সদস্য হিসেবেই এই সুযোগ পেয়েছেন তিনি।

যাত্রাটি ছিল ১২ ঘণ্টার। পেছনে ফেলে আসতে হয়েছে মাত্র ১০ মাস বয়সী প্রিয় কন্যাসন্তানকে, রেখে এসেছেন মায়ের কাছে। তবুও উত্তর লন্ডনের বিখ্যাত এয়ার স্টুডিওতে যখন তিনি রিহার্সালের জন্য এলেন, তার মধ্যে ক্লান্তির লেশমাত্র নেই, বরং তিনি প্রাণশক্তিতে ভরপুর।

এই অফুরন্ত প্রাণশক্তির কারণ সম্ভবত লুকিয়ে আছে তার অতীতে। যখন তার বয়স মাত্র ১২, তখন ভেনিজুয়েলায় ভায়োলিনের ক্লাস নিতে তাকে প্রায়ই সারারাত জেগে দীর্ঘ বাসযাত্রা করতে হতো। কেবল কারাকাসে ক্লাসে যোগ দেওয়ার জন্যই এই কষ্ট সহ্য করতেন তিনি। 

নিজের সেই দিনগুলোর কথা স্মরণ করে পাথ্রিসিয়া বলেন, 'আমি বারকুইসিমেতোর মেয়ে, ছোট্ট একটা শহর। সেখান থেকে বাসে (রাজধানী কারাকাসে) যেতে আট ঘণ্টা লেগে যেত, কারণ বাসগুলো খুব ধীরে চলত।প্রতি সপ্তাহেই আমাকে এই দীর্ঘ পথ পাড়ি দিতে হতো।' 

তিনি বলেন, 'আমার কাছে মনে হয়, আজকের এই অর্কেস্ট্রার অংশ হওয়ার পেছনে সেই পরিশ্রমই ছিল মূল চাবিকাঠি।' 

ঘুম বা বিশ্রামের অভাব তার কাছে কোনো বড় বিষয়ই নয়।

মেন্ডোনকার সঙ্গে কথা বললে যে কেউ নিজেকে সামান্য ভাবতে পারেন। বিশ্ববিখ্যাত এই অর্কেস্ট্রায় ভায়োলিন বাজানোর পাশাপাশি তিনি একজন শিক্ষক, একজন মা এবং একজন শেফ। সম্প্রতি তিনি সংগীতের ওপর স্নাতকোত্তর ডিগ্রিও সম্পন্ন করেছেন।

তবে আগামী তিনটি সপ্তাহ বিশ্বের অন্য কোথাও থাকার কথা তিনি ভাবতেও চান না।

লাজুক হেসে তিনি বলেন, 'জানি না এটা বলা ঠিক হবে কি না, কিন্তু আমি কোল্ডপ্লের একজন পাগল ভক্ত। তাই যখন আমাকে প্রস্তাব দেওয়া হলো, 'তুমি কি এসে বাজাতে চাও?', আমার প্রথম প্রতিক্রিয়া ছিল, 'এও কী সম্ভব!'

'যখনই আমি বাড়িতে বসে ব্যান্ডটির গান শুনতাম, আমি সবসময় 'ভিভা লা ভিদা' গানটি বাজানোর স্বপ্ন দেখতাম। গানটিতে শুরু থেকে শেষ পর্যন্ত স্ট্রিংয়ের ব্যবহার রয়েছে। তাই আমার জন্য এটা একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। পুরোটাই স্বপ্নের মতো লাগছে।' 

সিমন বলিভার সিম্ফনি অর্কেস্ট্রার অন্য বাদকদের মতো মেন্ডোনকাও ভেনিজুয়েলার বিখ্যাত 'এল সিস্তেমা' কর্মসূচির মধ্য দিয়ে উঠে এসেছেন। এই প্রকল্পের আওতায় দেশজুড়ে বিনামূল্যে সংগীত শিক্ষা দেওয়া হয়।

লন্ডনের এয়ার স্টুডিওতে চলছে রিহার্সেল। ছবি: বিবিসি

১৯৭৫ সালে দূরদর্শী সংগীতজ্ঞ হোসে আন্তোনিও আব্রেউ এই প্রকল্পটি প্রতিষ্ঠা করেন। তার লক্ষ্য ছিল, দেশটিকে গ্রাস করা অপরাধ ও দারিদ্র্যের বিরুদ্ধে সংগীতকে ব্যবহার করা।

গত পাঁচ দশকে ত্রিশ লাখেরও বেশি শিশু 'এল সিস্তেমা' কর্মসূচির মাধ্যমে সংগীত শিক্ষা পেয়েছে এবং বিশ্বের কয়েক ডজন দেশে এই মডেলটি অনুসরণ করা হয়েছে।

আগামী তিন সপ্তাহে ওয়েম্বলির মঞ্চে প্রায় দশ লাখ মানুষ তাদের এই সাফল্যেরই সাক্ষী হবে।

এই বিশাল দর্শক সংখ্যার কথা ভেবে মেন্ডোনকা বিস্ময়ের সঙ্গে বলেন, 'আমি এর আগে কখনো এত মানুষের সামনে বাজাইনি। আমার জন্য এটি অনেক বড় ব্যাপার।' 

তিনি আরও বলেন, 'এটা আমার দেশকে প্রতিনিধিত্ব করার একটি সুযোগ। আর ব্যক্তিগতভাবে, আমি যে শিশুদের পড়ানোর সুযোগ পেয়েছি, তাদেরও মনে আশা জাগানোর একটি উপায়।' 

Related Topics

টপ নিউজ

বেহালা / ভায়োলিন / পাথ্রিসিয়া মেন্ডোনকা / কোল্ডপ্লে / কনসার্ট / ভেনেজুয়েলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • ছবি: এনবিআর
    ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

Related News

  • ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ভেনেজুয়েলার জেলে বন্দি ছেলের জন্য বছর ধরে সন্ধান, মৃত্যুর খবর পাওয়ার ১০ দিন পর মারা গেলেন মা
  • ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য করার বিষয়টি 'গুরুত্ব সহকারে বিবেচনা' করছি: ট্রাম্প
  • ইরানের ওপর ‘ত্যক্তবিরক্ত’ ট্রাম্প অবশেষে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করলেন—তবে ভেনেজুয়েলা থেকে
  • ইরান গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠবে কি না, তা নিয়ে চিন্তিত নন ট্রাম্প

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

4
ছবি: এনবিআর
অর্থনীতি

ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

5
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

6
ইরানের জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে ফিরবে বিশ্বকাপ দল: ইরান

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]