Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হবে সৌদির জেদ্দা টাওয়ার

আন্তর্জাতিক

আর্কিটেকচার ডিজাইন
07 August, 2025, 12:20 pm
Last modified: 07 August, 2025, 12:26 pm

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হবে সৌদির জেদ্দা টাওয়ার

আর্কিটেকচার ডিজাইন
07 August, 2025, 12:20 pm
Last modified: 07 August, 2025, 12:26 pm
ছবি: এড্রিয়ান স্মিথ ও গর্ডন গিল আর্কিটেকচারের সৌজন্যে

দুবাইয়ের বুর্জ খলিফা, এম্পায়ার স্টেট বিল্ডিং এবং ফিলাডেলফিয়া সিটি হল—এই তিনটি ভবনই এক সময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের মর্যাদা পেয়েছিল। এবার সেই মর্যাদার তালিকায় যুক্ত হতে যাচ্ছে সৌদি আরবের জেদ্দা টাওয়ার।

স্থপতি আদ্রিয়ান স্মিথ এবং গর্ডন গিলের নকশায় নির্মিত এই টাওয়ারটির উচ্চতা হবে ৩ হাজার ২৮১ ফুট—যা স্ট্যাচু অব লিবার্টির প্রায় ১১ গুণ উঁচু। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক নকশা বিষয়ক ম্যাগাজিন 'আর্কিটেকচারাল ডাইজেস্ট'-কে দেওয়া এক যৌথ বিবৃতিতে স্মিথ ও গিল বলেন, 'মাটি থেকে উপরের দিকে ওঠা খেজুর গাছের কচি পাতার মতো দেখতে হবে জেদ্দা টাওয়ারটি। খেজুর গাছ সৌদি আরবের প্রতীক হওয়ায় এমন নকশা করা হয়েছে। এছাড়া এটি দেশটির ভবিষ্যৎ উন্নয়নের ইঙ্গিত বহন করে।'

জেদ্দা টাওয়ার নির্মিত হচ্ছে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দা শহরে। লোহিত সাগরের তীরে অবস্থিত এই শহরটি দেশের দ্বিতীয় সর্বাধিক জনবসতিপূর্ণ এলাকা। এখানেই রয়েছে বিখ্যাত 'পেনাং ভাসমান মসজিদ' এবং প্রবাল পাথরে তৈরি শত বছরের পুরোনো বাড়িঘরের ঐতিহাসিক এলাকা 'আল-বালাদ'। জেদ্দা টাওয়ার নির্মিত হলে এটি শহরের এই স্থাপত্য ঐতিহ্যে নতুন মাত্রা যোগ করবে।

ভবনটিতে থাকবে আধুনিক স্থাপত্য শৈলীর ছোঁয়া। আছে নিও-ফিউচারিস্টিক বা ভবিষ্যতমুখী নকশা। এই ধরনের ডিজাইনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। নকশায় দেখা যায়, এটি একটি একক লম্বা টাওয়ার, যার মাথার দিকটা ধীরে ধীরে সরু হয়েছে। স্থপতি স্মিথ ও গিল জানিয়েছেন, এই ডিজাইনের ভাবনা এসেছে খেজুর গাছের নতুন পাতার মতো আকৃতি থেকে, যেটা সৌদি আরবে খুব সাধারণ।

ছবি: এড্রিয়ান স্মিথ ও গর্ডন গিল আর্কিটেকচারের সৌজন্যে

জেদ্দা টাওয়ারের নির্মাণ শুরু হয় ২০১৩ সালে। তবে ২০১৮ সালে তা স্থগিত হয়ে যায়। প্রকল্পটির মূল ঠিকাদার বিন লাদেন গ্রুপ-কে দুর্নীতির অভিযোগে সরিয়ে দেওয়া হয়। এরপর কোভিড-১৯ মহামারি প্রকল্পে বড় ধরনের ব্যাঘাত ঘটায়।

তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে স্থাপত্য বিষয়ক ম্যাগাজিন 'ডিজেন' একটি প্রতিবেদনে জানায়, এটির নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে।

জেদ্দা ইকোনমিক কোম্পানি (জেইসি) আর্কিটেকচারাল ডাইজেস্ট-কে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, নির্মাণ কাজ ফের শুরু হয়েছে এবং আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যেই এটি সম্পন্ন হবে বলে আশা করছেন তারা 

২০২৫ সালের জুন মাস পর্যন্ত, ভবনের মোট ১৫৭ তলার মধ্যে ৭০ তলা নির্মিত হয়েছে। নির্মাণ শেষে ভবনটি বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের স্বীকৃতি পাবে। যার উচ্চতা হবে 'বুর্জ খলিফা'র চেয়ে প্রায় ৫৬৪ ফুট বেশি।

বুর্জ খলিফার মতো জেদ্দা টাওয়ারকেও বহুমুখী ব্যবহারযোগ্য ভবন হিসেবে নির্মাণ করা হচ্ছে। ভবনটিতে থাকবে আবাসিক অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক এবং অফিস স্পেস। এছাড়া এতে থাকবে বিশ্বের সবচেয়ে উঁচু পর্যবেক্ষণ মঞ্চ এবং একটি বিলাসবহুল হোটেল। পাশাপাশি হেলিপ্যাড হিসেবে ৯৮ ফুট ব্যাসের খোলা একটি ব্যালকনি থাকার কথা রয়েছে নকশা অনুযায়ী।

Related Topics

টপ নিউজ

সবচেয়ে উঁচু / বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার / সৌদি আরব / বুর্জ খলিফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 
  • ইরান যুদ্ধের সময় ইরাকেও গোপনে বিমান হামলা চালিয়েছিল সৌদি আরব ও কুয়েত

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]