Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
সীমান্তে থাইল্যান্ড-কম্বোডিয়ার প্রাণঘাতী লড়াইয়ের কারণ কী?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 July, 2025, 10:35 am
Last modified: 25 July, 2025, 10:41 am

Related News

  • ইরান যুদ্ধের তিন মাস: ট্রাম্প কি পরাজয়ের পথে?
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চূড়ান্ত প্রচেষ্টা হিসেবে তেহরানে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির
  • শান্তি প্রস্তাবে যুদ্ধের ক্ষতিপূরণ ও মার্কিন সেনা প্রত্যাহার চায় ইরান
  • ইরানের নতুন প্রস্তাব ‘যথেষ্ট নয়’, আবার যুদ্ধ শুরু হতে পারে: মার্কিন কর্মকর্তা
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান

সীমান্তে থাইল্যান্ড-কম্বোডিয়ার প্রাণঘাতী লড়াইয়ের কারণ কী?

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এই বিবাদের সূচনা এক শতাব্দীরও বেশি আগে, ফরাসি উপনিবেশ-পরবর্তী সময়ে, যখন দুই দেশের সীমানা পুনর্নির্ধারণ করা হয়।
টিবিএস ডেস্ক
25 July, 2025, 10:35 am
Last modified: 25 July, 2025, 10:41 am
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষের ঘটনায় প্রতিবাদ জানাতে ৬ জুন ব্যাংককে অবস্থিত কম্বোডিয়ার দূতাবাসের সামনে এক নারী প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন। ছবি: রয়টার্স

বৃহস্পতিবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা সীমান্তে রূপ নেয় প্রাণঘাতী সংঘর্ষে। খবর বিবিসি'র।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১২ জন থাই নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক।

কম্বোডিয়ায় কেউ নিহত হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি।

উভয় পক্ষই সংঘাতের জন্য একে অপরকে দায়ী করছে। বলা হচ্ছে, এই উত্তেজনার সূচনা সীমান্তে গুলি ছোড়া থেকে।

থাইল্যান্ড অভিযোগ করেছে, কম্বোডিয়া প্রথমে রকেট হামলা চালায়, যার জবাবে ব্যাংকক কম্বোডিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়।

উত্তেজনার পেছনে কারণ কী?

এটি নতুন কোনো বিরোধ নয়। আসলে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে এই বিবাদের সূচনা এক শতাব্দীরও বেশি আগে, ফরাসি উপনিবেশ-পরবর্তী সময়ে, যখন দুই দেশের সীমানা পুনর্নির্ধারণ করা হয়।

২০০৮ সালে এ বিরোধ নতুন করে শুরু হয়, যখন কম্বোডিয়া বিরোধপূর্ণ এলাকার একটি ১১ শতকের মন্দিরকে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নিবন্ধনের উদ্যোগ নেয়। থাইল্যান্ড সে পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানায়।

এর পর থেকে টুকরো টুকরো সংঘর্ষ চলেছে, যাতে দুই পক্ষেরই সেনা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

চলতি বছরের মে মাসে একটি সংঘর্ষে এক কম্বোডিয়ান সেনা নিহত হলে পরিস্থিতি আরও জটিল আকার নেয়। এতে দুই দেশের মধ্যকার সম্পর্ক এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে।

গত দুই মাসে উভয় দেশ একে অপরের ওপর সীমান্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে। কম্বোডিয়া থাইল্যান্ড থেকে ফলমূলসহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করেছে। এমনকি বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবাও আমদানি বন্ধ করা হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশই সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।

বৃহস্পতিবার ঠিক কী ঘটেছিল?

ঘটনাটি নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়া ভিন্নমত পোষণ করছে।

থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটের কিছু পরকম্বোডিয়ান সেনাবাহিনী থাই সেনাদের নজরদারির জন্য সীমান্ত এলাকায় ড্রোন পাঠায়।

এর কিছুক্ষণ পর রকেটচালিত গ্রেনেডসহ কম্বোডিয়ান সেনারা সীমান্ত এলাকায় জড়ো হয়। থাই সেনারা চিৎকার করে আলোচনার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। এনএসসি মুখপাত্র জানান, সকাল ৮টা ২০ মিনিটের দিকে কম্বোডিয়ান সেনারা গুলি ছোড়ে, ফলে থাই সেনারা পাল্টা জবাব দিতে বাধ্য হয়।


আরও পড়ুন: সীমান্তে তীব্র হয়েছে যুদ্ধ; কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলা


থাইল্যান্ড আরও অভিযোগ করেছে, কম্বোডিয়া ভারী অস্ত্র—যেমন বিএম-২১ রকেট লঞ্চার ও কামান ব্যবহার করেছে। এতে থাই সীমান্তবর্তী বসতবাড়ি, একটি হাসপাতাল ও একটি পেট্রোল পাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে কম্বোডিয়ার দাবি, সংঘর্ষের সূচনা করে থাইল্যান্ড। স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটের দিকে থাই সেনারা এক পূর্বচুক্তি লঙ্ঘন করে সীমান্তঘেঁষা একটি খেমার-হিন্দু মন্দিরে প্রবেশ করে এবং মন্দির ঘিরে কাঁটাতার বসায়।

কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা জানান, এরপর সকাল ৭টার কিছু পর থাই সেনারা ড্রোন পাঠায় এবং সকাল ৮টা ৩০ মিনিটে 'আকাশের দিকে গুলি' ছোড়ে।

পনম পেন পোস্ট পত্রিকা সোচেতার উদ্ধৃতি দিয়ে জানায়, সকাল ৮টা ৪৬ মিনিটে থাই সেনারা 'আগেভাগে' গুলি চালায়, ফলে আত্মরক্ষার জন্য কম্বোডিয়ান সেনারা পাল্টা জবাব দিতে বাধ্য হয়।

সোচেতা আরও অভিযোগ করেন, থাইল্যান্ড অতিরিক্ত সেনা মোতায়েন করেছে, ভারী অস্ত্র ব্যবহার করেছে এবং কম্বোডিয়ার ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে।

এই সংঘাত কি পূর্ণমাত্রার যুদ্ধে গড়াতে পারে?

থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ফুমথাম ভেচায়াচাই বলেন, কম্বোডিয়ার সঙ্গে বিরোধ 'সংবেদনশীল' এবং এটি আন্তর্জাতিক আইন মেনে, সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেন, তার দেশ বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায়। তবে 'সশস্ত্র আগ্রাসনের জবাবে সশস্ত্র প্রতিরোধ ছাড়া কোনো পথ খোলা নেই'।

অতীতেও এই অঞ্চলে বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে সেগুলো দ্রুতই নিয়ন্ত্রণে এসেছে—এমনটি মনে করেন বিবিসির সংবাদদাতা জোনাথন হেড।

তবে তিনি সতর্ক করে বলেন, বর্তমানে দুই দেশেই এমন নেতৃত্বের অভাব রয়েছে, যারা এই সংঘাত থেকে সরে আসার মতো দৃঢ়তা ও আত্মবিশ্বাস দেখাতে পারে।

Related Topics

টপ নিউজ

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত / সীমান্তে উত্তেজনা / যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ইরান যুদ্ধের তিন মাস: ট্রাম্প কি পরাজয়ের পথে?
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চূড়ান্ত প্রচেষ্টা হিসেবে তেহরানে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির
  • শান্তি প্রস্তাবে যুদ্ধের ক্ষতিপূরণ ও মার্কিন সেনা প্রত্যাহার চায় ইরান
  • ইরানের নতুন প্রস্তাব ‘যথেষ্ট নয়’, আবার যুদ্ধ শুরু হতে পারে: মার্কিন কর্মকর্তা
  • যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]