Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
আধুনিক ইতিহাসে এই প্রথম কোনো রাজধানী শহর পানিশূন্য হওয়ার দ্বারপ্রান্তে

আন্তর্জাতিক

সিএনএন
22 July, 2025, 11:30 am
Last modified: 22 July, 2025, 11:33 am

Related News

  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি বৃষ্টি, হাওরের ৬ স্টেশনে পানি বিপদসীমার ওপরে
  • খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল
  • সকালে গরম পানি খাওয়া কি সত্যিই শরীরের জন্য ভালো?

আধুনিক ইতিহাসে এই প্রথম কোনো রাজধানী শহর পানিশূন্য হওয়ার দ্বারপ্রান্তে

বিশেষজ্ঞরা জানান, জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং লাগাতার অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে পানির স্তর নেমে গেছে আশঙ্কাজনকভাবে। শহরের প্রায় অর্ধেক কুয়া ইতিমধ্যেই শুকিয়ে গেছে।
সিএনএন
22 July, 2025, 11:30 am
Last modified: 22 July, 2025, 11:33 am
কাবুল, আফগানিস্তান, ১৩ নভেম্বর ২০২১ — পানি সংগ্রহের অপেক্ষায় ক্যান নিয়ে দাঁড়িয়ে এক আফগান কিশোরী। ছবি: পেট্রোস জিয়ানাকুরিস/এপি

শুষ্ক পাহাড় ঘেরা শহর কাবুলে সূর্য উঠতেই শুরু হয় রাহিলাদের পানির জন্য প্রতিদিনের যুদ্ধ।

রাজধানীর একটি পাড়ায় জলবাহী ট্যাংকারের শব্দ শোনামাত্রই ৪২ বছর বয়সী রাহিলা রাস্তায় দৌড়ান হাতে পুরনো বালতি আর জেরিকেন নিয়ে। চার সন্তানের এই মা জানান, তার পরিবারের পানি সবসময়ই ফুরিয়ে আসে, আর প্রতিটি লিটার পানির দাম এতটাই বেশি যে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।

'খাবার পানির কোনো ব্যবস্থা নেই,' বলেন রাহিলা, 'পানি সংকট আমাদের প্রতিদিনের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।'

বিপর্যয়ের দোরগোড়ায় কাবুল। আন্তর্জাতিক ত্রাণ সংস্থা মার্সি কর্পসের সাম্প্রতিক এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, পানির সংকট এভাবে চলতে থাকলে কাবুল হতে পারে বিশ্বের প্রথম আধুনিক রাজধানী, যেখানে সম্পূর্ণভাবে পানি ফুরিয়ে যাবে। সংস্থাটির মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তা শহরটিকে অর্থনৈতিক পতনের দিকে নিয়ে যেতে পারে।

পানির পাম্প থেকে পানযোগ্য জলের ট্যাংকার ভরছে এক আফগান কিশোর, ২৭ এপ্রিল ২০২৫। ছবি: ওয়াকিল কোহসার/এএফপি/গেটি ইমেজেস

বিশেষজ্ঞরা জানান, জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং লাগাতার অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে পানির স্তর নেমে গেছে আশঙ্কাজনকভাবে। শহরের প্রায় অর্ধেক কুয়া ইতিমধ্যেই শুকিয়ে গেছে।

রাহিলার পরিবারকে প্রতিটি ফোঁটা পানির জন্য টাকা গুনতে হয়। প্রতিদিনের ব্যবহারে থাকতে হয় চরম সতর্ক। শুধু পানি কিনতেই কাটছাঁট করতে হচ্ছে খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসে।

'আমরা গভীরভাবে উদ্বিগ্ন,' বলেন রাহিলা। 'বৃষ্টি হলে হয়তো কিছুটা রেহাই মিলবে, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলে কীভাবে বাঁচব, জানি না।'

মার্সি কর্পসের আফগানিস্তান প্রোগ্রামের পরিচালক মারিয়ান্না ফন জান সতর্ক করে বলেন, 'এটি শুধু পানির সংকট নয়। এটি একযোগে একটি স্বাস্থ্য সংকট, অর্থনৈতিক সংকট এবং মানবিক জরুরি অবস্থা।'

মাত্র তিন দশক আগেও কাবুলের জনসংখ্যা ছিল ২০ লাখের নিচে। তবে ২০০১ সালে তালেবান সরকারের পতনের পর নিরাপত্তা ও অর্থনৈতিক সম্ভাবনার আশায় শহরে বিপুল মানুষ ভিড় জমাতে শুরু করে।

কাবুলের আজারা এলাকায় পানীয় জল সংগ্রহে ড্রাম নিয়ে জড়ো হয়েছেন স্থানীয় বাসিন্দারা, ১৪ জুন ২০২৩। ছবি: রদ্রিগো অ্যাবদ/এপি

জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পানির চাহিদাও।

কাবুলের পানির উৎস প্রায় সম্পূর্ণভাবেই নির্ভর করে ভূগর্ভস্থ পানির ওপর, যা হিন্দুকুশ পর্বতমালা থেকে বরফ ও হিমবাহ গলে আসা পানির মাধ্যমে পূরণ হয়। 

কিন্তু বছরের পর বছর অব্যবস্থাপনা ও অতিরিক্ত উত্তোলনের ফলে গত এক দশকে ভূগর্ভস্থ পানির স্তর ৩০ মিটার পর্যন্ত নিচে নেমে গেছে বলে জানিয়েছে মার্সি কর্পস।

মার্সি কর্পসের তথ্য অনুযায়ী, প্রাকৃতিকভাবে পুনরায় যে পরিমাণ পানি সরবরাহ সম্ভব, কাবুল তার চেয়ে বছরে প্রায় ৪৪ মিলিয়ন ঘনমিটার বেশি ভূগর্ভস্থ পানি উত্তোলন করছে। এই বিশাল অসমতা শহরের পানি ভান্ডার যেমন শুষে নিচ্ছে, তেমনি নিঃশেষ করে দিচ্ছে বাসিন্দাদের অর্থনৈতিক সঞ্চয়ও।

Related Topics

টপ নিউজ

কাবুল / আফগানিস্তান / পানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • এপ্রিলে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশ বেশি বৃষ্টি, হাওরের ৬ স্টেশনে পানি বিপদসীমার ওপরে
  • খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • যশোরে ৮ ট্রান্সফরমার চুরি, সেচের অভাবে ক্ষতির মুখে ৬০০ বিঘা জমির ফসল
  • সকালে গরম পানি খাওয়া কি সত্যিই শরীরের জন্য ভালো?

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]