Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
'রোমান্স স্ক্যাম': 'ফরাসি সুন্দরীকে' বিয়ে করতে ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিলেন ৭৬ বছরের ভুক্তভোগী 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
19 July, 2025, 01:10 pm
Last modified: 19 July, 2025, 01:13 pm

Related News

  • তীব্র দাবদাহে প্যারিসে জনসমক্ষে মদ পান ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি
  • জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ: ৪ দিনের রিমান্ডে আইনজীবী
  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

'রোমান্স স্ক্যাম': 'ফরাসি সুন্দরীকে' বিয়ে করতে ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিলেন ৭৬ বছরের ভুক্তভোগী 

ভুক্তভোগী জানান, তিনি প্রতারকদের কাছে ৩০ হাজার ইউরো দিয়েছেন এবং কয়েক সপ্তাহ ধরে মনে করছিলেন, ওই নারীর সঙ্গেই তার প্রেমের সম্পর্ক চলছে।
টিবিএস ডেস্ক
19 July, 2025, 01:10 pm
Last modified: 19 July, 2025, 01:13 pm
২০০৭ সালের মিস ফ্রান্স প্রতিযোগিতার প্রথম রানারআপ সোফি ভুজেলোর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে ভেবে প্রতারিত হয়েছেন ভুক্তভোগী। ছবি: ফক কান/ওয়্যারইমেজ

একজন ৭৬ বছর বয়সী বেলজিয়ান ব্যক্তি ৭৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফ্রান্সের এক সৌন্দর্য প্রতিযোগিতার রানারআপের সঙ্গে দেখা করতে যান, ভেবেছিলেন তিনিই হবেন তার ভবিষ্যৎ স্ত্রী। কিন্তু গিয়ে বুঝতে পারেন, তিনি অনলাইন 'রোমান্স স্ক্যাম'-এর (প্রেমঘটিত প্রতারণা) শিকার হয়েছেন। খবর বিবিসির।

৯ জুলাই মিশেল নামের ওই ব্যক্তি ফ্রান্সের সাঁ-জুলিয়ান শহরে মডেল সোফি ভুজেলোর বাড়ির সামনে গিয়ে হাজির হন। তবে সেখানে তার সঙ্গে দেখা হয় মডেল সোফির স্বামী ফাবিয়েনের।

প্যারিস থেকে প্রায় ৪২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ওই এলাকায় গিয়ে সোফির স্বামীকে তিনি বলেন, 'আমি সোফি ভুজেলোর ভবিষ্যৎ স্বামী।' জবাবে ফাবিয়েন বলেন, 'আর আমি ওর বর্তমান স্বামী।'

মিশেল জানান, তিনি প্রতারকদের কাছে ৩০ হাজার ইউরো (প্রায় ৩৫ হাজার ডলার) দিয়েছেন এবং কয়েক সপ্তাহ ধরে মনে করছিলেন, সোফির সঙ্গেই তার প্রেমের সম্পর্ক চলছে।

পরে ওই দম্পতির সামনে দাঁড়িয়ে মিশেল বলেন, 'আমি একটা বোকা।'

৩৮ বছর বয়সী সোফি ভুজেলো এরপর মিশেলকে বোঝানোর চেষ্টা করেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। দম্পতি তাঁকে পুলিশের কাছে অভিযোগ দিতে বলেন। তবে মিশেল আদৌ অভিযোগ করেছেন কি না, তা স্পষ্ট নয়।

মিশেলের এই দুর্ভাগ্যজনক ঘটনার কথা সামনে আসে, যখন সোফির স্বামী ফাবিয়েন তাদের সঙ্গে মিশেলের সেই সাক্ষাতের একটি ভিডিও অনলাইনে শেয়ার করেন।

চার বছর আগে স্ত্রীকে হারিয়েছেন মিশেল। গত কয়েক সপ্তাহ ধরে তিনি হোয়াটসঅ্যাপে কথা বলে আসছিলেন, ভেবে নিয়েছিলেন তিনি কথা বলছেন মিস লিমুজাঁ এবং ২০০৭ সালের মিস ফ্রান্স প্রতিযোগিতার প্রথম রানারআপ সোফি ভুজেলোর সঙ্গে।

উল্লেখ্য, রোমান্স স্ক্যাম বা প্রেমঘটিত প্রতারণা হলো এমন এক ধরনের অপরাধ, যেখানে প্রতারক ভুয়া প্রেমের সম্পর্কের অভিনয় করে এক ব্যক্তিকে অর্থ পাঠাতে বাধ্য করে।

Related Topics

টপ নিউজ

প্রতারণা / ভুক্তভোগী / রোমান্স স্ক্যাম্প / প্যারিস / প্রতারণার অভিযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
    বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • ছবি: সংগৃহীত
    এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

Related News

  • তীব্র দাবদাহে প্যারিসে জনসমক্ষে মদ পান ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি
  • জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ: ৪ দিনের রিমান্ডে আইনজীবী
  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্যারিসের স্কুলগুলোতে শিশুদের ওপর একের পর এক যৌন হেনস্তার অভিযোগ, বাড়ছে ক্ষোভ
  • এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
খেলা

বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়

3
ছবি: সংগৃহীত
খেলা

এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?

4
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]