Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
নিজের নামে নতুন সুগন্ধি উন্মোচন করলেন ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
03 July, 2025, 01:05 pm
Last modified: 03 July, 2025, 01:09 pm

Related News

  • ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসের লনে ফাইটিং চ্যাম্পিয়নশিপের আসর বসালেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে চুক্তি না করতে মধ্যরাত পর্যন্ত যুক্তরাষ্ট্রকে অপেক্ষায় রেখেছে ইরান
  • ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প

নিজের নামে নতুন সুগন্ধি উন্মোচন করলেন ট্রাম্প

এ সপ্তাহে ‘ট্রাম্প’ ব্র্যান্ডের নামে পুরুষদের জন্য একটি কোলন ও নারীদের জন্য একটি পারফিউম বাজারে আনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রয়টার্স
03 July, 2025, 01:05 pm
Last modified: 03 July, 2025, 01:09 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজের নামে সুগন্ধি বাজারে এনেছেন। এতে নতুন করে প্রশ্ন উঠেছে, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার সুযোগ নিয়ে তিনি ও তার পরিবার ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে কি না।

নিউইয়র্কের সাবেক রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্প, যিনি জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরেছেন, এ সপ্তাহে 'ট্রাম্প' ব্র্যান্ডের নামে পুরুষদের জন্য একটি কোলন ও নারীদের জন্য একটি পারফিউম 'ট্রাম্প' ব্র্যান্ডের নামে বাজারে আনার ঘোষণা দিয়েছেন।

সোমবার ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন, 'ট্রাম্প ফ্র্যাগরেন্স এখন এখানে। এগুলোর নাম 'ভিক্টরি ৪৫-৪৭', কারণ এগুলো জয়, শক্তি ও সাফল্যের প্রতীক।'

২০১৭ থেকে ২০২১ পর্যন্ত ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হন।

পুরুষদের জন্য সুগন্ধি কালো বাক্সে এবং নারীদের জন্য লাল বাক্সে সোনালি অক্ষরে ব্র্যান্ড নামসহ পাওয়া যাবে। বোতলগুলো দেখতে ট্রাম্পের ক্ষুদ্র মূর্তির মতো।

পুরুষদের জন্য সুগন্ধি কালো বাক্সে এবং নারীদের জন্য লাল বাক্সে সোনালি অক্ষরে ব্র্যান্ড নামসহ পাওয়া যাবে। ছবি: গেটট্রাম্পফ্র্যাগনেন্স.কম

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পণ্যটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই প্রেসিডেন্টকে দুর্নীতির অভিযোগে আক্রমণ করেছেন।

ভার্জিনিয়ার সিনেটর মার্ক ওয়ার্নার এক্স-এ পোস্ট করা ভিডিওতে বলেন, 'আমেরিকার ইতিহাসে এর আগে কেউ এত প্রকাশ্য চুরিবিদ্যায় লিপ্ত হননি—এ যেন পুরোটাই "গ্রিফট" আর "গ্র্যাফট" (প্রতারণা ও দুর্নীতি)।'

ভারমন্টের ডেমোক্র্যাট সিনেটর পিটার ওয়েলচ বলেন, 'ট্রাম্প যখন সুগন্ধির বিজ্ঞাপন দিচ্ছেন, রিপাবলিকানরা বাজেট বিলের মাধ্যমে দরিদ্র আমেরিকানদের মেডিকেয়ার সুবিধা কমানোর চেষ্টা করছে।' তিনি আরও বলেন, 'সিনেট ডেমোক্র্যাটরা যখন ১ কোটি ৭০ লাখ মানুষের স্বাস্থ্যসেবা বাঁচাতে লড়ছেন, ট্রাম্প ব্যস্ত নিজের সুগন্ধি বিক্রি নিয়ে।'

হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এই সুগন্ধি ট্রাম্প পরিবারের নতুন পণ্যের অংশ। জুন মাসে তার পরিবার 'ট্রাম্প' নাম ব্যবহার করে 'ইউএস মোবাইল' নামে একটি সেবা চালু করে এবং ৪৯৯ ডলারের একটি স্মার্টফোন বাজারে আনে। ফোনটি ট্রাম্পের পছন্দের সোনালী রঙের এবং সুন্দর ডিজাইনের।

ট্রাম্প বলেছেন, তিনি তার ব্যবসা সন্তানদের পরিচালনায় একটি ট্রাস্টে দিয়েছেন, যাতে স্বার্থ সংঘাত না হয়। কিন্তু এই ব্যবসা থেকে আয় শেষ পর্যন্ত ট্রাম্পের হাতেই পৌঁছাবে, যিনি পরিবারের ব্যবসার প্রধান।

ট্রাম্প লাইসেন্সিং চুক্তি, ক্রিপ্টো প্রজেক্ট, গলফ ক্লাবসহ বিভিন্ন ব্যবসা থেকে আয় করেন। এছাড়া তিনি সোনালী জুতো ও 'গড ব্লেস দ্য ইউএসএ বাইবেল' নামের পণ্যও বিক্রি করেছেন।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / সুগন্ধী / ট্রাম্প ব্র্যান্ড / উন্মোচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসের লনে ফাইটিং চ্যাম্পিয়নশিপের আসর বসালেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে চুক্তি না করতে মধ্যরাত পর্যন্ত যুক্তরাষ্ট্রকে অপেক্ষায় রেখেছে ইরান
  • ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]