Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
সৌদি আরবে দাফন করা হবে নাইজেরিয়ার অন্যতম শীর্ষ ধনী আমিনু দন্তাতাকে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 July, 2025, 12:15 pm
Last modified: 01 July, 2025, 12:19 pm

Related News

  • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: রাষ্ট্রদূত
  • সৌদি আরবের কাছে ১৯৬ কোটি ডলারের অত্যাধুনিক অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই সহোদরের মৃত্যু
  • বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
  • ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

সৌদি আরবে দাফন করা হবে নাইজেরিয়ার অন্যতম শীর্ষ ধনী আমিনু দন্তাতাকে

দন্তাতা ছিলেন আফ্রিকার শীর্ষ ধনী আলিকো ড্যাংগোটের চাচা। মৃত্যুকালে তিনি [দন্তাতা] রেখে গেছেন তিন স্ত্রী, ২১ সন্তান ও ১২১ নাতি-নাতনি।
টিবিএস ডেস্ক
01 July, 2025, 12:15 pm
Last modified: 01 July, 2025, 12:19 pm
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার শীর্ষ ধনী ব্যবসায়ীদের একজন, আমিনু দন্তাতা, শনিবার সংযুক্ত আরব আমিরাতে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুর পর তার মরদেহ আবুধাবি থেকে সৌদি আরবের মদিনায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তাকে দাফন করা হবে। খবর বিবিসির। 

সৌদি কর্তৃপক্ষ ইতোমধ্যে তার মদিনায় দাফনের অনুমতি দিয়েছে। দন্তাতার ইচ্ছা ছিল, প্রিয় শহর মদিনায়—যেখানে ইসলাম ধর্মের নবী হজরত মুহাম্মদ (সা.) জীবনের শেষ সময় কাটিয়েছিলেন—সেখানেই যেন তার দাফন হয়।

নাইজেরিয়ার তথ্যমন্ত্রী মোহাম্মদ ইদ্রিস বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবার দাফন অনুষ্ঠিত হবে। বর্তমানে নাইজেরিয়ার দূতাবাস ও দন্তাতার পরিবার প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করার কাজে ব্যস্ত রয়েছে।

দন্তাতা ছিলেন আফ্রিকার শীর্ষ ধনী আলিকো ড্যাংগোটের চাচা। মৃত্যুকালে তিনি [দন্তাতা] রেখে গেছেন তিন স্ত্রী, ২১ সন্তান ও ১২১ নাতি-নাতনি।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু দন্তাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, 'এটি জাতির জন্য একটি বিরাট ক্ষতি।' তিনি আরও বলেন, 'দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তার অবদান ছিল অসামান্য। ব্যবসা, জনসেবা ও দানশীলতায় তিনি ছিলেন উদাহরণ।'

দেশজুড়ে তিনি পরিচিত ছিলেন একজন উদার দানশীল ব্যক্তি হিসেবে। গত বছর উত্তর-পূর্ব নাইজেরিয়ার বর্ণো রাজ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তিনি প্রায় ১৫০ কোটি নাইরা (৯৭ লাখ ডলার) দান করেছিলেন।

তার ব্যবসায়িক কার্যক্রম বিস্তৃত ছিল কৃষি, রিয়েল এস্টেট, নির্মাণ ও উৎপাদন খাতে। ১৯৪০-এর দশকে তিনি কলা বাদাম ও চিনাবাদাম বিক্রি করে ব্যবসায়িক যাত্রা শুরু করেন।

দন্তাতা এক বণিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আলহাসান দন্তাতা এক সময় পশ্চিম আফ্রিকার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

অবাক করার মতো বিষয় হলো, বিপুল সম্পদের মালিক হয়েও আমিনু দন্তাতা জীবনের শেষদিন পর্যন্ত নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কানো'র দরিদ্র এলাকাতেই বসবাস করেছেন, যেখানেই তার জন্ম।

রাজনৈতিক অঙ্গনেও ছিল তার ব্যাপক প্রভাব। নির্বাচনের আগে নেতারা তার দোয়া ও সমর্থন নিতে ছুটে যেতেন। ২০২৩ সালের নির্বাচনের আগে প্রেসিডেন্ট টিনুবুর তার প্রতি সম্মান জানিয়ে মাথা নিচু করে সালাম দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

তার মৃত্যুতে কানো শহরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সৌদি আরবে তার জানাজায় অংশ নিতে নাইজেরিয়ার দুই রাজ্যপাল ও চারজন মন্ত্রী ইতোমধ্যে মদিনায় পৌঁছেছেন।

দন্তাতা প্রাথমিকভাবে ইসলামি শিক্ষা অর্জন করেন এবং পরে কানোতে তার বাবার প্রতিষ্ঠিত একটি স্কুলে মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন।

ট্রাস্ট টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'আমাদের পরিবারে শিশুরা ৫, ৬ বা ৭ বছর বয়স থেকেই রোজগার করতে শেখে। স্কুলের ছুটিতে বাবা আমাদের ব্যবসা শেখাতেন। তিনি বলতেন—গাধায় করে যেভাবে লোকজন চিনাবাদাম আনে, তোমরা সে পদ্ধতিও শিখো।'

মাত্র ১৭ বছর বয়সে তিনি পুরোদমে ব্যবসায় নেমে পড়েন এবং ১৯৫০-এর দশকে ভাই আহমাদু দন্তাতার স্থলাভিষিক্ত হয়ে পারিবারিক ব্যবসার হাল ধরেন।

Related Topics

টপ নিউজ

নাইজেরিয়া / ধনী / আমিনু দন্তাতা / দাফন / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব: রাষ্ট্রদূত
  • সৌদি আরবের কাছে ১৯৬ কোটি ডলারের অত্যাধুনিক অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই সহোদরের মৃত্যু
  • বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
  • ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]