Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
চাইলেই বিশ্বজুড়ে গাড়ির কারখানা বন্ধ করতে পারে চীন!

আন্তর্জাতিক

সিএনবিসি
30 June, 2025, 07:10 pm
Last modified: 02 July, 2025, 08:02 am

Related News

  • বিশ্বে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনকে এখন বেশি ইতিবাচকভাবে দেখা হয়: জরিপ
  • ইরান যুদ্ধের ধাক্কা লাগল বেইজিংয়েও, কোভিডের পর এই প্রথম প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলো চীন
  • যুক্তরাষ্ট্র-চীন এআই প্রতিযোগিতায় অপ্রত্যাশিত নতুন মোড়
  • চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ

চাইলেই বিশ্বজুড়ে গাড়ির কারখানা বন্ধ করতে পারে চীন!

রেয়ার আর্থ বা বিরল খনিজের মধ্যে আছে ১৭ ধরনের মৌলিক উপাদান, যা আধুনিক প্রযুক্তির প্রায় সব ক্ষেত্রেই অপরিহার্য।
সিএনবিসি
30 June, 2025, 07:10 pm
Last modified: 02 July, 2025, 08:02 am
আধুনিক উৎপাদন লাইনে অটোমোবাইল শিল্প এখন ব্যাপকভাবে শিল্প রোবটের ওপর নির্ভরশীল। এসব রোবটের যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স তৈরিতেও অপরিহার্য বিরল খনিজ উপাদানগুলো। ছবি: সংগৃহীত

গত ৪ এপ্রিল, চীন তাদের রপ্তানি নিষেধাজ্ঞার আওতায় এনেছে দুর্লভ বা বিরল খনিজ, যা বিশ্বব্যাপী গাড়ি শিল্পে ব্যাপক আতঙ্ক তৈরি করেছে।

এই নিষেধাজ্ঞার পর বিরল খনিজের জন্য চীন নির্ভরতার খেসারত দিচ্ছে বৈশ্বিক গাড়ি শিল্প। এমনটাই মনে করছেন পশ্চিমা বিশেষজ্ঞরা।

রেয়ার আর্থ বা বিরল খনিজের মধ্যে আছে ১৭ ধরনের মৌলিক উপাদান, যা আধুনিক প্রযুক্তির প্রায় সব ক্ষেত্রেই অপরিহার্য — যুদ্ধবিমান, সাবমেরিন, স্মার্টফোন, হোম অ্যাপ্লায়েন্স, এমনকি টেনিস র‍্যাকেট বা বেসবল ব্যাটেও এগুলোর ব্যবহার রয়েছে। স্বাভাবিকভাবেই, আধুনিক যানবাহনেও এই উপাদানগুলোর ব্যবহার অপরিহার্য।

গাড়ির দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত ক্যাটালিটিক কনভার্টার থেকে শুরু করে ইলেকট্রিক ভেহিকেলের মোটর ও ব্যাটারি তৈরিতেও দুর্লভ খনিজ উপাদানগুলো অত্যাবশ্যক।

'বিরল খনিজ শুধু ইভি বা ইলেকট্রিক গাড়ির জন্যই নয়, বরং গাড়ির সিটবেল্ট, স্টিয়ারিং হুইল, এবং বৈদ্যুতিক যন্ত্রাংশসহ নানা অংশে ব্যবহার হয়," বলছেন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের ক্রিটিক্যাল মিনারেলস সিকিউরিটি প্রোগ্রামের পরিচালক গ্রেসলিন বাসকারান। তাঁর মতে, "বিরল এসব খনিজ ছাড়া বর্তমান যুগের গাড়ি তৈরি করা প্রায় অসম্ভব।"

এসব খনিজ পদার্থকে সাধারণত তাদের আণবিক ওজন অনুযায়ী ভাগ করা হয়। লাইট রেয়ার আর্থ তুলনামূলকভাবে সহজলভ্য, কিন্তু মিডিয়াম ও হেভি রেয়ার আর্থে পুরোপুরি চীনের নিয়ন্ত্রণ রয়েছে।

বিশ্বের প্রায় ৭০ শতাংশ রেয়ার আর্থ খনি নিয়ন্ত্রণ করে চীন। তবে চীনের প্রকৃত আধিপত্য রয়েছে এই খনিজের প্রক্রিয়াকরণে। বিশ্বে মোট বিরল খনিজ প্রক্রিয়াকরণের প্রায় ৯০ শতাংশ এবং হেভি রেয়ার আর্থের ক্ষেত্রে ১০০ শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে বেইজিংয়ের।

বাস্তবতা হলো, 'বিরল' শব্দটি কিছুটা বিভ্রান্তিকর। প্রকৃতিতে এগুলো খুব একটা দুর্লভ নয়, বরং এগুলোকে শিলার ভেতর থেকে আলাদা করা এবং বিভিন্ন উপাদানকে আলাদা করার জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়াই এগুলোকে 'বিরল' করে তোলে।
২০২৩ সাল থেকেই চীন বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজের ওপর নিয়ন্ত্রণ আরও কঠোর করছে বলে জানান বাসকারান। তবুও এবারের ৪ এপ্রিলের রপ্তানি নিষেধাজ্ঞা বিশ্ব গাড়ি শিল্পকে হতবাক করে দিয়েছে।

"এটা যেন আকাশ থেকে পড়লো," বলেন আলিক্সপার্টনার্সের ব্যবস্থাপনা পরিচালক ড্যান হার্স। এই নিষেধাজ্ঞার ফলে বৈশ্বিক গাড়ি প্রস্তুতকারকরা অপ্রস্তুত অবস্থার মধ্যে পড়েন। যা উল্লেখ করে তিনি বলেছেন,  "প্রায় কোনো প্রস্তুতির সুযোগই ছিল না। কয়েক সপ্তাহের মধ্যেই আমদানি পাইপলাইনের সব খনিজ শেষ হয়ে যায়।"

একারণে ইউরোপের কিছু গাড়ি নির্মাতা কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়। ফোর্ড কোম্পানিকেও তাদের জনপ্রিয় এক্সপ্লোরার এসইউভির উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে চীন কিছু গাড়ি নির্মাতার জন্য আংশিকভাবে বিরল খনিজ উপাদান সংগ্রহের সুযোগ দিয়েছে। অন্যদিকে, ট্রাম্প প্রশাসন দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রে বিরল খনিজ ও শিল্প চুম্বক দ্রুত সরবরাহের জন্য চীনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে।

তবে এসব উদ্যোগ কতটা স্থায়ী হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

"অবস্থা এখনো স্বাভাবিক হয়নি," বলেন বাসকারান। "মার্কিন-চীন সম্পর্কের মধ্যে ট্যারিফ ও খনিজ নিষেধাজ্ঞা ঘিরে অনেক অনিশ্চয়তা রয়েছে। গত দুই বছর ধরে চীন তাদের নিষেধাজ্ঞা বাড়াচ্ছে। বিরল খনিজ এক্ষেত্রে কেবল সর্বশেষ সংযোজন।"

যদিও তিনি মনে করছেন, দীর্ঘমেয়াদে এই সংকটের সমাধান হতে পারে — রিসাইক্লিং, বিকল্প উৎস সন্ধান এবং নতুন উদ্ভাবনের হাত ধরে। এই সংকট হয়তো বিশ্বকে বিরল খনিজ পেতে চীনের ওপর নির্ভরতা কমাতে বাধ্য করবে।

তবে এটা সাম্প্রতিককালের একমাত্র সরবরাহ সংকট নয়। গত কয়েক বছরে বারবার এমন সংকট দেখা গেছে, এবং ড্যান হার্স আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

"আজ সেটা রেয়ার আর্থ," বলেন হার্স। "কিন্তু কাল সেটা অন্য কিছু হতে পারে, যার দাম হয়তো খুব বেশি নয়, কিন্তু সেটির গুরুত্ব বা চাহিদা হঠাৎ বেড়ে যেতে পারে, আর তখন বিশ্ব আবার বিপর্যয়ের মুখে পড়বে।"

 

Related Topics

টপ নিউজ

বিরল খনিজ / চীন / অটোমোবাইল শিল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • বিশ্বে যুক্তরাষ্ট্রের তুলনায় চীনকে এখন বেশি ইতিবাচকভাবে দেখা হয়: জরিপ
  • ইরান যুদ্ধের ধাক্কা লাগল বেইজিংয়েও, কোভিডের পর এই প্রথম প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলো চীন
  • যুক্তরাষ্ট্র-চীন এআই প্রতিযোগিতায় অপ্রত্যাশিত নতুন মোড়
  • চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]