Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
যুদ্ধের ঝুঁকি কেটে যাওয়ায় বড় দরপতনের পথে আন্তর্জাতিক তেল বাজার

আন্তর্জাতিক

রয়টার্স
27 June, 2025, 03:25 pm
Last modified: 27 June, 2025, 03:27 pm

Related News

  • ইরান চুক্তির পরও তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে কয়েক মাস লাগতে পারে
  • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খবরে বিশ্ববাজারে ৪ শতাংশ কমল তেলের দাম
  • হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২,৬০০ কোটি টাকা
  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান

যুদ্ধের ঝুঁকি কেটে যাওয়ায় বড় দরপতনের পথে আন্তর্জাতিক তেল বাজার

গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালালে তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছে। তবে ট্রাম্প ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি ঘোষণা দেয়ার পর দাম উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করে।
রয়টার্স
27 June, 2025, 03:25 pm
Last modified: 27 June, 2025, 03:27 pm
ড্রোন ক্যামেরায় টেক্সাসের মিডল্যান্ডে ক্রুড অয়েল ট্যাংক ফার্মের একটি অংশ, ১১ জুন ২০২৫। ছবি: রয়টার্স

ইসরায়েল-ইরান সংঘাত ঘিরে তেল সরবরাহে বড় ধরনের কোনো বিঘ্ন না ঘটায় সপ্তাহজুড়ে প্রায় ১২ শতাংশ দরপতনের পথে রয়েছে আন্তর্জাতিক তেলবাজার। মার্চ ২০২৩ সালের পর এটিই হতে যাচ্ছে তেলের সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

আজ শুক্রবার (২৭ জুন) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৬ সেন্ট বা ০.৫৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৮.০৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৩৩ সেন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে ৬৫.৫৭ ডলারে উঠেছে।

তবে সামগ্রিকভাবে, সপ্তাহজুড়ে উভয় সূচকেই তেলের দাম প্রায় ১২ শতাংশ কমেছে। 

১৩ জুন ইসরায়েল যখন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তখন তেলের দাম বাড়লেও বর্তমান দাম আবারও পূর্বের অবস্থানে ফিরে এসেছে।

গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালালে তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছে। তবে মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ইরান যুদ্ধবিরতি ঘোষণা দেয়ার পর দাম উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করে।

বাজার বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, ইসরায়েল-ইরান সংঘাতের মধ্যেও জ্বালানি সরবরাহে বড় ধরনের কোনো প্রভাব পড়েনি।

গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়াভিত্তিক বিনিয়োগব্যাংক ও আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান 'ম্যাকুয়েরি'-র এক প্রতিবেদনে বলা হয়েছে 'গুরুত্বপূর্ণ সরবরাহ বিঘ্নের আশঙ্কা না থাকায় তেল বাজারে অতিরিক্ত সরবরাহ অব্যাহত রয়েছে। ২০২৫ সালে দৈনিক সরবরাহের চেয়ে প্রায় ২১ লাখ ব্যারেল অতিরিক্ত সরবরাহ থাকবে।' 

তাদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) এর গড় দাম থাকবে প্রায় ৬৭ ডলার, আর আগামী বছরে তা নেমে আসবে প্রায় ৬০ ডলারে। তবে ভূরাজনৈতিক ঝুঁকি বিবেচনায় পূর্বাভাসে দুই ডলার বাড়ানো হয়েছিল।

যদিও, সপ্তাহের শেষদিকে তেলের দাম কিছুটা বাড়তে শুরু করে। মার্কিন সরকারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত সপ্তাহে অপরিশোধিত তেল ও জ্বালানি স্টক কমেছে, পাশাপাশি রিফাইনিং কার্যক্রম ও তেলের চাহিদাও বেড়েছে।

প্রাইস ফিউচারস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক ফিল ফ্লিন বলেন, 'বাজার এখন হঠাৎ করে অপরিশোধিত তেলের সরবরাহ সংকটের বিষয়টি মেনে নিতে শুরু করেছে।'

এছাড়াও, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের প্রধান নিয়োগের সময়সূচি দ্রুত করার পরিকল্পনা করছেন। এ খবর মার্কিন সুদের হার কমানোর সম্ভাবনা বাড়িয়েছে, যা সাধারণত তেলের চাহিদাকে বাড়িয়ে দেয়।

Related Topics

টপ নিউজ

তেল / ইরান-ইসরায়েল যুদ্ধ / তেলের দাম / আন্তর্জাতিক তেল বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ইরান চুক্তির পরও তেল ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক হতে কয়েক মাস লাগতে পারে
  • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খবরে বিশ্ববাজারে ৪ শতাংশ কমল তেলের দাম
  • হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২,৬০০ কোটি টাকা
  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]