Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
তেহরানে হামলা অব্যাহত, শহর ছাড়ছেন লক্ষাধিক বাসিন্দা

আন্তর্জাতিক

ইউরো নিউজ
17 June, 2025, 10:10 pm
Last modified: 17 June, 2025, 10:23 pm

Related News

  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 

তেহরানে হামলা অব্যাহত, শহর ছাড়ছেন লক্ষাধিক বাসিন্দা

বিপুল সংখ্যক মানুষ শহর ছাড়ার কারণে বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক বাসিন্দাকে কাস্পিয়ান সাগর উপকূলের দিকে যেতে দেখা যায়। পেট্রোল পাম্পগুলোতেও যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। 
ইউরো নিউজ
17 June, 2025, 10:10 pm
Last modified: 17 June, 2025, 10:23 pm
বিপুল সংখ্যক বাসিন্দা তেহরান ছাড়ার সময় বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী শহর ছাড়ার নির্দেশ দেওয়ার পর ইরানের রাজধানী তেহরানের বাসিন্দারা এলাকা ছাড়তে শুরু করেছেন। গতকাল সোমবার স্থানীয় সময় ভোরে সেনাবাহিনী শহরটির একটি অংশের প্রায় তিন লাখ ৩০ হাজার বাসিন্দাকে এলাকা ছাড়ার নির্দেশ দেন। 

এ নির্দেশনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শহরটির বাসিন্দাদের চলে যেতে বলেন। তিনি ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, 'সবাইকে দ্রুত তেহরান ছেড়ে যেতে হবে।' 

পরে তিনি এক বিবৃতিতে বিষয়টি ব্যাখ্যা করে বলেন, 'আমি শুধু চাই মানুষ নিরাপদে থাকুক, সেই কারণে এই বার্তাটি দিয়েছি।' তার এ বার্তার কিছুক্ষণ পর থেকেই তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া যেতে থাকে।

তেহরান শহরে প্রায় এক কোটি মানুষের বসবাস। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার জেরে মানুষ ব্যাপকভাবে শহর ছাড়তে শুরু করে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল থেকেই তেহরানের ব্যস্ততম এলাকাগুলো ফাঁকা হতে শুরু করে। বহু দোকানপাট বন্ধ হয়ে যায়।

বিপুল সংখ্যক মানুষ শহর ছাড়ার কারণে বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক বাসিন্দাকে কাস্পিয়ান সাগর উপকূলের দিকে যেতে দেখা যায়। পেট্রোল পাম্পগুলোতেও যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। 

তবে এসব পরিস্থিতির মধ্যেও ইরানের কর্মকর্তারা দাবি করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সাধারণ মানুষের জন্য তারা কোনো স্পষ্ট নির্দেশনা দেননি।

এদিকে সংঘাতের জেরে ইউরোপীয় দেশগুলো তেহরান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে।
 
Related Topics

টপ নিউজ

ইরান / ইসরায়েল / ডোনাল্ড ট্রাম্প / তেহরান / বিস্ফোরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ইরান চুক্তির আওতায় হরমুজ প্রণালি হবে ‘টোলমুক্ত’, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্পের দাবি
  • ‘অনেক মানুষ মারা যাচ্ছে’, লেবাননে হামলায় নেতানিয়াহুকে ‘আরও দায়িত্বশীল’ হতে হবে: ট্রাম্প
  • আমি না থাকলে ইসরায়েল টিকেই থাকত না: ডোনাল্ড ট্রাম্প
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]