Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
যুদ্ধবিরতি নয়, তারচেয়ে ‘অনেক বড় কারণে’ জি-৭ সম্মেলন ছেড়ে এসেছি: ট্রাম্প

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
17 June, 2025, 12:50 pm
Last modified: 17 June, 2025, 12:53 pm

Related News

  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা ‘উত্তেজনাকে উসকে’ দেবে: ইরান  
  • এবার গবেষণাগারে মানব নিউরন দিয়ে ‘কৃত্রিম মস্তিষ্ক’ তৈরি করল ইরান
  • ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • হরমুজ আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি; ‘আরও শক্তিশালী’ হামলার হুঁশিয়ারি আইআরজিসির

যুদ্ধবিরতি নয়, তারচেয়ে ‘অনেক বড় কারণে’ জি-৭ সম্মেলন ছেড়ে এসেছি: ট্রাম্প

ব্লুমবার্গ
17 June, 2025, 12:50 pm
Last modified: 17 June, 2025, 12:53 pm
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডায় অনুষ্ঠিত গ্রুপ অব সেভেন (জি-৭) নেতাদের বৈঠক থেকে তার আগেভাগে চলে আসার সিদ্ধান্তের সঙ্গে ইসরায়েল-ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টার 'কোনো সম্পর্ক নেই'; বরং এর পেছনে 'এর চেয়েও বড় কারণ' রয়েছে।

মঙ্গলবার ওয়াশিংটন সময় রাত সোয়া ১টায় এয়ার ফোর্স ওয়ান-এ ওঠার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, 'প্রচারণা খোঁজা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ভুলবশত বলেছেন, আমি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ করতে কানাডার জি-৭ সম্মেলন ছেড়ে ডি.সি.-তে ফিরে যাচ্ছি। ভুল!' 

ট্রাম্প আরও লেখেন, 'তিনি [মাখোঁ] জানেনই না কেন আমি এখন ওয়াশিংটনের পথে। তবে এটা নিশ্চয়ই কোনো যুদ্ধবিরতির জন্য নয়। এর চেয়েও অনেক বড় কারণ।' 

মার্কিন প্রেসিডেন্ট লেখেন: 'ইচ্ছাকৃতভাবে হোক বা না-হোক, ইমানুয়েল সবসময়ই ভুল বুঝে বসেন। অপেক্ষায় থাকুন!'

যুক্তরাষ্ট্রে ফেরার পুর ট্রাম্প এখনও স্পষ্টভাবে তার পরবর্তী পদক্ষেপ কী হবে জানাননি।

ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে সোমবার ট্রাম্প তেহরানের বাসিন্দাদের শহর ছাড়ার সতর্কবার্তা দেন এবং ইরানকে পারমাণবিক কার্যক্রম বন্ধ করে সমঝোতার টেবিলে আসার আহ্বান জানান।

এর আগে সোমবার কানাডায় সাংবাদিকদের ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ বলেছিলেন, ট্রাম্পের আগেভাগে সম্মেলন ত্যাগ চলমান সংকটে একটি ইতিবাচক অগ্রগতি নির্দেশ করতে পারে। 'যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে, সেটি ভালো বিষয়।'

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্পের ওয়াশিংটনের ফেরার কারণ 'অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখভাল করার জন্য'। পরে এক্সে এক পোস্টে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণেই এই সফর সংক্ষিপ্ত করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ডোনাল্ড ট্রাম্প / ইসরায়েল-ইরান / ইরান / ইরান-ইসরায়েল / মধ্যপ্রাচ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
    দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

Related News

  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা ‘উত্তেজনাকে উসকে’ দেবে: ইরান  
  • এবার গবেষণাগারে মানব নিউরন দিয়ে ‘কৃত্রিম মস্তিষ্ক’ তৈরি করল ইরান
  • ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • হরমুজ আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি; ‘আরও শক্তিশালী’ হামলার হুঁশিয়ারি আইআরজিসির

Most Read

1
দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
বাংলাদেশ

দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

3
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

4
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

5
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]