Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়ার পরিকল্পনা রাশিয়ার

আন্তর্জাতিক

দি মস্কো টাইমস
13 June, 2025, 11:55 am
Last modified: 13 June, 2025, 12:07 pm

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়ার পরিকল্পনা রাশিয়ার

“আমরা চাঁদে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছি যা ভবিষ্যতের চন্দ্রঘাঁটির ভিত্তি হবে।”
দি মস্কো টাইমস
13 June, 2025, 11:55 am
Last modified: 13 June, 2025, 12:07 pm
মস্কোতে সোভিয়েত মহাকাশচারী ইউরি গাগারিনের ভাস্কর্য। সূত্র : দি মস্কো টাইমস

রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমস ঘোষণা করেছে, তারা চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে। বৃহৎ পরিসরের চন্দ্র অভিযানের অংশ হিসেবে এই প্রকল্পের কথা জানানো হয়েছে।

রাশিয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে রসকসমস প্রধান দিমিত্রি বাকানভ বলেন, "আমরা এমন প্রকল্প তৈরি করছি, যা আমাদের গর্বিত করবে এবং অর্থনৈতিক উন্নয়ন ও জীবনের মানোন্নয়নে ভূমিকা রাখবে।"

তিনি আরও জানান, রাশিয়া ইন্টারনেট গতি ও কাভারেজ বৃদ্ধির জন্য স্যাটেলাইট নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা করছে। পাশাপাশি, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পরবর্তী বিকল্প হিসেবে একটি নতুন রাশিয়ান কক্ষপথ স্টেশন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বাকানভ বলেন, "আমরা চাঁদে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছি যা ভবিষ্যতের চন্দ্রঘাঁটির ভিত্তি হবে।" তিনি আরও যোগ করেন, "আমরা শুক্র গ্রহ অনুসন্ধানেও এগোব, কারণ আমরাই একমাত্র দেশ যারা সেখানে সফলভাবে নভোযান অবতরণ করাতে পেরেছি।"

প্রসঙ্গত, ১৯৭০ সালে সোভিয়েত ইউনিয়নের ভেনেরা মিশনই প্রথম এবং একমাত্র অভিযানে শুক্র গ্রহে প্রোব অবতরণ করাতে সক্ষম হয়েছিল।

"আমাদের সামনে বিশাল লক্ষ্য," বলেন বাকানভ। "এমন প্রকল্প বাস্তবায়ন করতে হবে, যেখানে থাকবে সাহস, দূরদৃষ্টি এবং প্রকৌশল প্রতিভার সংমিশ্রণ।"

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাকানভ রসকসমসের নেতৃত্বে আসেন। তার পূর্বসূরি ইউরি বোরিসভ বরখাস্ত হন নানা ব্যর্থতা ও স্থবিরতার অভিযোগে।

তবে গত বছর আগস্টে রাশিয়ার পোস্ট-সোভিয়েত যুগের প্রথম চন্দ্রযান লুনা-২৫ অবতরণের আগে ধাক্কা খেয়ে চাঁদের বুকে বিধ্বস্ত হয়। এ মিশনটি ছিল বহুদিন পর মস্কোর মহাকাশ অভিযানে ফেরা এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার পটভূমিতে রাশিয়ার নতুন করে নিজেকে প্রমাণের প্রচেষ্টা।

রাশিয়া সর্বশেষ ১৯৭৬ সালে চাঁদে নভোযান অবতরণ করিয়েছিল। এরপর তারা মূলত শুক্র গ্রহ অনুসন্ধান ও মির মহাকাশ স্টেশন তৈরির দিকে মনোযোগ দেয়।


অনুবাদ : নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

রাশিয়া / পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / চাঁদে অভিযান / চাঁদে বিদ্যুতকেন্দ্র / মহাকাশ প্রতিদ্বন্দ্বিতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]