Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
দুর্ঘটনাক্রমে ৮ হাজার মিটার উচ্চতায় উড়ে গিয়েও প্রাণে বাঁচলেন চীনা প্যারাগ্লাইডার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 May, 2025, 10:30 am
Last modified: 30 May, 2025, 10:37 am

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ

দুর্ঘটনাক্রমে ৮ হাজার মিটার উচ্চতায় উড়ে গিয়েও প্রাণে বাঁচলেন চীনা প্যারাগ্লাইডার

৫৫ বছর বয়সী পেং ইউজিয়াং কিউলিয়েন পর্বতমালার ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার মিটার উচ্চতায় নতুন যন্ত্রপাতি পরীক্ষা করছিলেন। ঠিক তখন একটি বিরল ঊর্ধ্বমুখী বাতাস, যেটি ‘ক্লাউড সাক’ নামে পরিচিত—তাকে প্রায় ৫ হাজার মিটার ওপরে মেঘের স্তরে নিয়ে যায়।
টিবিএস ডেস্ক
30 May, 2025, 10:30 am
Last modified: 30 May, 2025, 10:37 am
ভিডিওতে দেখা যায়, পেং গ্লাইডারের নিয়ন্ত্রণ ধরে আছেন আর তার মুখ ও শরীরের বড় একটা অংশ বরফে ঢেকে গেছে। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে প্যারাগ্লাইডিং করতে গিয়ে দুর্ঘটনাক্রমে ৮ হাজার ৫০০ মিটার (২৭ হাজার ৮০০ ফুট) উচ্চতায় উঠে গিয়েও বেঁচে গেছেন এক প্যারাগ্লাইডার। খবর বিবিসির।

৫৫ বছর বয়সী পেং ইউজিয়াং কিউলিয়েন পর্বতমালার ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার মিটার উচ্চতায় নতুন যন্ত্রপাতি পরীক্ষা করছিলেন। ঠিক তখন একটি বিরল ঊর্ধ্বমুখী বাতাস, যেটি 'ক্লাউড সাক' নামে পরিচিত—তাকে প্রায় ৫ হাজার মিটার ওপরে মেঘের স্তরে নিয়ে যায়।

শনিবারের এই ঘটনা পেং-এর গ্লাইডারে লাগানো ক্যামেরায় ধরা পড়ে। পরে ভিডিওটি চীনের টিকটকের মতো অ্যাপ 'দৌইন'-এ প্রকাশ হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, পেং গ্লাইডারের নিয়ন্ত্রণ ধরে আছেন আর তার মুখ ও শরীরের বড় একটা অংশ বরফে ঢেকে গেছে।

তিনি চায়না মিডিয়া গ্রুপকে বলেন, 'এটা ভয়ংকর ছিল... চারদিকে শুধু সাদা। কিছুই দেখতে পাচ্ছিলাম না। কম্পাস না থাকলে বুঝতেই পারতাম না, কোন দিকে যাচ্ছি। ভাবছিলাম সোজা উড়ছি, কিন্তু আসলে ঘুরপাক খাচ্ছিলাম।'

পেং অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। কারণ, ওই উচ্চতায় বাতাসে অক্সিজেনের পরিমাণ খুবই কম। এভারেস্ট চূড়ার (৮,৮৪৯ মিটার) চেয়ে উচ্চতা সামান্য কম হলেও, সেখানে তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

পেং বলেন, 'আমি দ্রুত নিচে নামতে চেয়েছিলাম, কিন্তু পারছিলাম না। বাতাস আমাকে ওপরের দিকে তুলছিল, যতক্ষণ না মেঘের ভেতরে ঢুকে যাই।'

চার বছর ছয় মাস ধরে প্যারাগ্লাইডিং করছেন পেং। তিনি বলেন, নামার সময় তিনি হয়ত কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে পড়েছিলেন।

তিনি আরও জানান, পুরো ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ংকর ছিল গ্লাইডার ঘুরপাক খেতে খেতে সেটাকে আবার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা।

চীনা কর্তৃপক্ষ এ ঘটনা তদন্ত করছে। কারণ, এই ফ্লাইটের কোনো অনুমতি ছিল না। এজন্য পেং-কে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম 'গ্লোবাল টাইমস'।

গ্লোবাল টাইমস আরও জানায়, ওইদিন আকাশে ওড়ার কোনো পরিকল্পনাই ছিল না পেং-এর। তিনি শুধু মাটিতে দাঁড়িয়ে প্যারাস্যুটের ফিটিং ও আরামদায়কতা পরীক্ষা করছিলেন।

কিন্তু হঠাৎ করে প্রবল বাতাস তাকে মাটি থেকে তুলে নেয়। তারপর বাতাসের গতি আরও বাড়তে থাকে। একপর্যায়ে একটি শক্তিশালী ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ তাকে সোজা মেঘের মধ্যে তুলে নিয়ে যায়।

Related Topics

টপ নিউজ

প্যারাগ্লাইডিং / প্যারাস্যুট / আকাশে ওড়া / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • সিলেটে ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন
  • রিজার্ভে বৈচিত্র্য আনতে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে চীন: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল
  • শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]