Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
সৌদি ক্রাউন প্রিন্সের কৃতজ্ঞতার ভঙ্গি কেন ভাইরাল সিরিয়ার সোশ্যাল মিডিয়ায়

আন্তর্জাতিক

গালফ নিউজ
21 May, 2025, 07:20 pm
Last modified: 21 May, 2025, 07:29 pm

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • অবরুদ্ধ হরমুজ আর তেলের খোঁজ: বিকল্প বাণিজ্যপথ হয়ে ওঠার সম্ভাবনায় সিরিয়া
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

সৌদি ক্রাউন প্রিন্সের কৃতজ্ঞতার ভঙ্গি কেন ভাইরাল সিরিয়ার সোশ্যাল মিডিয়ায়

সিরীয় বিশ্লেষকেরা এটিকে রিয়াদ-দামাস্কাস সম্পর্কের উষ্ণতার “ঐতিহাসিক ইঙ্গিত” হিসেবে বর্ণনা করেছেন—যা যেকোনো কূটনৈতিক বিবৃতির চেয়ে বেশি শক্তিশালী বার্তা দিচ্ছে।
গালফ নিউজ
21 May, 2025, 07:20 pm
Last modified: 21 May, 2025, 07:29 pm

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি সাধারণ অথচ তাৎপর্যপূর্ণ ভঙ্গি সিরিয়ায় অনলাইন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটির বিষয়ে সৌদির প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নীতিগত পরিবর্তনের পর এটি যেন নতুন আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

সাম্প্রতিক সৌদি-যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামে রিয়াদে মোহাম্মদ বিন সালমানের এই মুহূর্তটি ক্যামেরায় ধারণ করা হয়। সেখানে ক্রাউন প্রিন্স উভয় হাত বুকের ওপর রেখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান—যা আরব সংস্কৃতিতে সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ।

এই ছবি দ্রুতই সিরীয় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশটির তারকা, অ্যাক্টিভিস্ট এবং সাধারণ মানুষজনও সেই ভঙ্গি নকল করে ছবি ও ভিডিও পোস্ট করতে থাকেন।

"এটি শুধু একটি ভঙ্গিমা নয়, একটি বার্তা," বলেন একজন সিরীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। "এটি বিশ্বকে বলে দিচ্ছে যে আশার এখনো অস্তিত্ব আছে—আর সৌদি আরব এই পরিবর্তনের মুহূর্তে সিরিয়ার পাশে আছে।"

حركة ( يد ) سمو سيدي #ولي_العهد أصبحت

أيقونة فرح للسوريين في العالم ..

#محمد_بن_سلمان_ينتصر_لسوريا#ترامب_في_السعودية #أحمد_الشرع #الرئيس_الأميركي_في_الرياض@AzizbagBag https://t.co/q3Ona11F2P pic.twitter.com/UQqoghSjeR— ام فهد-الريم ?? (@Reem32Rm) May 13, 2025

সিরিয়ার শিল্পী ও কার্টুনিস্টরাও এতে যোগ দেন, ক্রাউন প্রিন্সের ভঙ্গিকে কেন্দ্র করে বিভিন্ন ডিজিটাল ইলাস্ট্রেশন, ক্যারিকেচার ইত্যাদি শেয়ার করতে থাকেন—যা এ প্রতীকের ওজন আরও বাড়িয়ে তোলে।

সিরীয় বিশ্লেষকেরা এটিকে রিয়াদ-দামাস্কাস সম্পর্কের উষ্ণতার "ঐতিহাসিক ইঙ্গিত" হিসেবে বর্ণনা করেছেন—যা যেকোনো কূটনৈতিক বিবৃতির চেয়ে বেশি শক্তিশালী বার্তা দিচ্ছে।

বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, পর্দার আড়ালে প্রিন্স মোহাম্মদ ও প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনাই হোয়াইট হাউসকে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রভাবিত করেছে।

এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সিরিয়ার বিভিন্ন অঞ্চলে উদযাপনের দৃশ্য দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, উল্লসিত জনতা সৌদি পতাকা উড়িয়ে কৃতজ্ঞতা জানাচ্ছে, এই সিদ্ধান্তকে "দীর্ঘ প্রতীক্ষিত এক বাঁক পরিবর্তন" বলে অভিহিত করছে।

Related Topics

টপ নিউজ

সিরিয়া / সামাজিক মাধ্যম / সৌদি আরব / মোহাম্মদ বিন সালমান / ভাইরাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • সৌদির বাজারে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীদের কাছে খাতভিত্তিক সুনির্দিষ্ট প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী
  • অবরুদ্ধ হরমুজ আর তেলের খোঁজ: বিকল্প বাণিজ্যপথ হয়ে ওঠার সম্ভাবনায় সিরিয়া
  • ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]