Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে 'অবাঞ্ছিত' সংস্থা হিসেবে নিষিদ্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক

রয়টার্স
19 May, 2025, 07:45 pm
Last modified: 19 May, 2025, 08:08 pm

Related News

  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে 'অবাঞ্ছিত' সংস্থা হিসেবে নিষিদ্ধ করল রাশিয়া

রাশিয়া প্রায়ই এমন সংস্থাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে, যেগুলোকে এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে।
রয়টার্স
19 May, 2025, 07:45 pm
Last modified: 19 May, 2025, 08:08 pm
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর লোগো। ছবি: রয়টার্স/ফাইল

রাশিয়ার প্রসিকিউটর জেনারেল সোমবার (১৯ মে) জানিয়েছেন, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লিমিটেডকে 'অবাঞ্ছিত সংস্থা' ঘোষণা করে নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়ার অভিযোগ, ইউক্রেনকে সমর্থন করে সংস্থাটি তাদের বিরুদ্ধে কাজ করছে।

১৯৬১ সালে প্রতিষ্ঠিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর লন্ডনে। সংস্থাটি বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় কাজ করে।

প্রসিকিউটর জেনারেল এক বিবৃতিতে বলেন, অ্যামনেস্টির লন্ডন অফিস 'বিশ্বজুড়ে রুশবিরোধী কার্যক্রমের প্রস্তুতির কেন্দ্র'। সংস্থাটি ইউক্রেনের পক্ষে কথা বলছে বলেও অভিযোগ করেন তিনি। রাশিয়া বর্তমানে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে রয়েছে।

রাশিয়ার অভিযোগ, অ্যামনেস্টি যুদ্ধক্ষেত্রে সংঘাত আরও বাড়াতে চেষ্টা করছে। তারা 'ইউক্রেনীয় নব্য-নাৎসিদের অপরাধকে ন্যায্যতা দিচ্ছে, তাদের জন্য তহবিল বাড়ানোর আহ্বান জানাচ্ছে এবং আমাদের দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা বাড়াতে কাজ করছে'।

রাশিয়ার কর্মকর্তারা প্রায়ই ইউক্রেনকে 'নব্য-নাৎসিদের' দ্বারা পরিচালিত বলে দাবি করে থাকেন। তবে ইউক্রেন, পশ্চিমা দেশ ও আন্তর্জাতিক মহল এই অভিযোগকে ভিত্তিহীন প্রচারণা হিসেবে দেখে।

অ্যামনেস্টির কাছে মন্তব্য চাওয়া হলেও তারা সঙ্গে সঙ্গে এ বিষয়ে কোনো জবাব দেয়নি।

রাশিয়া প্রায়ই এমন সংস্থাকে 'অবাঞ্ছিত' ঘোষণা করে, যেগুলোকে এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে। এই তালিকাভুক্ত সংস্থার সঙ্গে কাজ করলে বা তাদের অর্থায়ন করলে রাশিয়ান নাগরিকদের সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

পূর্বে যেসব সংস্থাকে 'অবাঞ্ছিত' ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র সরকার-অর্থায়িত সম্প্রচারমাধ্যম আরএফই/আরএল এবং আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা গ্রিনপিস।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল / অবাঞ্ছিত ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]