Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
সিন্ধু চুক্তি স্থগিতের পর এবার বাংলাদেশে পানি সরবরাহ বন্ধের আহ্বান বিজেপি এমপির

আন্তর্জাতিক

ইন্ডিয়া টুডে
28 April, 2025, 11:10 am
Last modified: 28 April, 2025, 11:15 am

Related News

  • আরও ভালো শর্তে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার
  • ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর: মির্জা ফখরুল
  • উপসাগরীয় দেশগুলোর পানি সরবরাহে হুমকি, খাদ্যদ্রব্যের দাম বাড়ার আশঙ্কা
  • এপস্টিন ফাইলে থাকা শত শত প্রভাবশালীর নাম কংগ্রেসে পাঠালো মার্কিন বিচার বিভাগ
  • আসামের ‘মিঞাঁ মুসলমানদের’ বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

সিন্ধু চুক্তি স্থগিতের পর এবার বাংলাদেশে পানি সরবরাহ বন্ধের আহ্বান বিজেপি এমপির

বাংলাদেশে পানি সরবরাহ স্থগিত করা উচিত বলে মন্তব্য করে বিজেপি এমপি নীশিকান্ত দুবে বলেন, ‘গঙ্গা পানির চুক্তি ভুল ছিল এবং এটি কংগ্রেস সরকারের ১৯৯৬ সালের একটি ভুল সিদ্ধান্ত।’
ইন্ডিয়া টুডে
28 April, 2025, 11:10 am
Last modified: 28 April, 2025, 11:15 am
বিজেপি এমপি নীশিকান্ত দুবে। ছবি: ইন্ডিয়া ট্যুডে

পহেলগামে জঙ্গী হামলার প্রেক্ষিতে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তের পর বাংলাদেশেও পানি সরবরাহ স্থগিত করা উচিত বলে মন্তব্য করেছেন বিজেপি এমপি নীশিকান্ত দুবে।

এই জঙ্গী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করে দেয় ভারত। এখন, বাংলাদেশের বিরুদ্ধে একই পদক্ষেপ নিতে আহ্বান জানালেন বিজেপির এই এমপি। তিনি কংগ্রেস শাসনামলে করা ১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তির ত্রুটিগুলি তুলে ধরেন।

দুবে বলেন, 'গঙ্গা পানির চুক্তি ভুল ছিল এবং এটি কংগ্রেস সরকারের ১৯৯৬ সালের একটি ভুল সিদ্ধান্ত।' তিনি প্রশ্ন করেন, সন্ত্রাসবাদে জড়িত দেশের সঙ্গে পানি ভাগাভাগি করার যুক্তি কী? তিনি আরও বলেন, 'আর কতদিন সাপদের পানি দেব? এখন তাদের পদদলিত করার সময় এসেছে।'

নীশিকান্ত দুবে ভারতের সাথে পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এই এলাকাগুলোর নিরাপত্তা জোরদার করার গুরুত্ব তুলে ধরে সন্ত্রাসী অনুপ্রবেশ প্রতিরোধ করার ওপর জোর দেন। তিনি জানান, লস্কর-ই-তাইয়েবার জঙ্গীদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকার খবর পাওয়া গেছে।

দুবে বলেন, 'লস্কর-ই-তাইয়েবা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগে রেখেছে। সন্ত্রাসী অনুপ্রবেশ বন্ধ করতে হলে, ভারতের পাশাপাশি বাংলাদেশ সীমান্তও নিরাপদ করতে হবে।'

তিনি বলেন, 'বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বারবার বলেছেন, বাংলাদেশে পানি সরবরাহ বন্ধ করা উচিত। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিস্তা পানি চুক্তির বিরোধিতা করেছেন। বাংলাদেশ সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেওয়া বন্ধ না করা পর্যন্ত তাদের পানি দেওয়া বন্ধ করা উচিত।'

এছাড়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে দুবে বলেন, পহেলগাম হামলার পর প্রধানমন্ত্রী মোদির ক্ষোভ স্পষ্টভাবে দেখা গেছে। তিনি বলেন, 'প্রধানমন্ত্রী মোদির পাশে ১৪০ কোটি ভারতীয় আছে এবং পুরো বিশ্ব তাকে শক্তিশালী নেতা হিসেবে দেখে। সন্ত্রাসীদের বিচার করতে তার সংকল্প পরিষ্কার।'

বিহারে এক সমাবেশে মোদি পহেলগামে হামলার ঘটনায় প্রথম প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 'সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারীদের এমন শাস্তি দেওয়া হবে, যা তারা কল্পনাও করতে পারেনি।' তিনি নিশ্চিত করে বলেন, জঙ্গীদের শাস্তি দেওয়া হবে এবং নিরাপরাধ ব্যক্তিদের প্রাণহানির বিচার নিশ্চিত করা হবে।

পহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হয়েছে এবং পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে। ভারত পাকিস্তানের সঙ্গে বাণিজ্য স্থগিত করেছে।

এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয়দের ভিসা স্থগিত করেছে এবং ভারতীয় ফ্লাইটগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

Related Topics

টপ নিউজ

গঙ্গা চুক্তি / সিন্ধু পানি চুক্তি / পানি সরবরাহ / বিজেপি এমপি / কংগ্রেস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • আরও ভালো শর্তে গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন করতে চায় সরকার
  • ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর: মির্জা ফখরুল
  • উপসাগরীয় দেশগুলোর পানি সরবরাহে হুমকি, খাদ্যদ্রব্যের দাম বাড়ার আশঙ্কা
  • এপস্টিন ফাইলে থাকা শত শত প্রভাবশালীর নাম কংগ্রেসে পাঠালো মার্কিন বিচার বিভাগ
  • আসামের ‘মিঞাঁ মুসলমানদের’ বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]