Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
২৫ এপ্রিল চাঁদের সঙ্গে মিলে শুক্র ও শনি গ্রহ আকাশে তৈরি করবে বিরল ‘হাসিমুখ’

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
22 April, 2025, 09:05 am
Last modified: 22 April, 2025, 09:06 am

Related News

  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • চাঁদে আলোর ঝলকানি, আকাশে ভাসমান বস্তু: কী আছে পেন্টাগনের প্রকাশ করা নতুন ইউএফও নথিতে?
  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর
  • চাঁদের অনুরূপ কৃত্রিম মাটিতে সফলভাবে ছোলা গাছের জন্ম ও ফলন হয়েছে: গবেষণা

২৫ এপ্রিল চাঁদের সঙ্গে মিলে শুক্র ও শনি গ্রহ আকাশে তৈরি করবে বিরল ‘হাসিমুখ’

নাসার মতে, সূর্যোদয়ের ঠিক আগে পূর্ব দিগন্তের কাছে এটি দেখা যেতে পারে।
টিবিএস রিপোর্ট
22 April, 2025, 09:05 am
Last modified: 22 April, 2025, 09:06 am
২৫ এপ্রিল ভোররাতে শুক্র, শনি ও বাঁকা চাঁদ সূর্যোদয়ের আগের আকাশে কাছাকাছি অবস্থানে দেখা যাবে। তারা একত্রে একটি ত্রিভুজাকৃতি রূপ ধারণ করবে, যা অনেকটা একটি ‘হাসিমুখের’ মতো দেখাবে। ছবি: জ্যাকএনজয়ফটোগ্রাফি

২৫ এপ্রিল ভোরে পৃথিবীর আকাশে ঘটতে চলেছে এক বিরল 'ট্রিপল কনজাংকশন' [ত্রিসংযোগ]। সূর্যোদয়ের আগে দিগন্তের কাছাকাছি শুক্র, শনি ও অর্ধচন্দ্র একসঙ্গে মিলে আকাশে একটি 'হাসিমুখ'-এর মতো আকৃতি তৈরি করবে।

লাইভসায়েন্স-এর প্রতিবেদন অনুযায়ী, ২৫ এপ্রিল ভোররাতে নাসার মহাকাশ পর্যবেক্ষকদের পূর্বাভাসে বলা হয়েছে—শুক্র, শনি ও বাঁকা চাঁদ সূর্যোদয়ের আগের আকাশে কাছাকাছি অবস্থানে দেখা যাবে। তারা একত্রে একটি ত্রিভুজাকৃতি রূপ ধারণ করবে, যা অনেকটা একটি 'হাসিমুখের' মতো দেখাবে।

নাসার মতে, সূর্যোদয়ের ঠিক আগে পূর্ব দিগন্তের কাছে এটি দেখা যেতে পারে।

উভয় গ্রহই উজ্জ্বল এবং খালি চোখে সহজেই দেখা যায়।

নাসার তথ্য অনুযায়ী, যাদের দৃষ্টিসীমা স্পষ্ট, তারা দিগন্তের কাছাকাছি চকচকে তিনটি গ্রহের নিচে বুধ গ্রহকেও দেখতে পারেন।

তবে বড় গ্রহগুলোর তুলনায় বুধ খুব নিচুতে অবস্থান করবে। ফলে এটি সব স্থান থেকে দৃশ্যমান নাও হতে পারে।

ট্রিপল কনজাংকশন কি?

জ্যোতির্বিজ্ঞানের ভাষায় কনজাংকশন মানে হলো, দুই বা ততোধিক মহাজাগতিক বস্তুকে আকাশে খুব কাছাকাছি অবস্থানে দেখতে পাওয়া। যখন তিনটি বস্তুর একত্রে সংযোগ ঘটে, তখন সেটি হয় ট্রিপল কনজাংকশন।

স্থানীয় ক্যানসাস টিভি স্টেশন কেএসএনটি-কে নাসা সোলার সিস্টেম অ্যাম্বাসেডর ব্রেন্ডা কালবার্টসন বলেছেন, 'ভেনাস পূর্ব দিগন্ত থেকে আরও ওপরে, স্যাটার্ন নিচে, এবং একটি চিকন অর্ধচন্দ্রাকৃতি চাঁদ কিছুটা নিচে এবং একটু উত্তর দিকে রয়েছে।'

তিনি বলেন, 'পাতলা, অর্ধচন্দ্রাকৃতির চাঁদ হাসির মতো দেখাচ্ছে। কিছু মানুষের চোখে উজ্জ্বল বস্তুগুলোর ত্রিভুজটি একটি হাস্যোজ্জ্বল মুখের মতো মনে হতে পারে।'

তবে, এই দৃশ্য দেখার জন্য আকাশ পরিষ্কার থাকতে হবে এবং এটি দেখার সময়সীমা বেশ সংক্ষিপ্ত হবে।

কালবার্টসন বলেছেন, শুক্রবার (২৫ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে পূর্ব আকাশে এই 'হাসিমুখ' দেখা যাবে এবং সূর্যোদয় ঘটবে প্রায় এক ঘণ্টা পর।

তিনি আরও বলেন, 'এই দৃশ্য দেখতে হলে পূর্ব আকাশ পরিষ্কারভাবে দেখার সুযোগ থাকতে হবে।'

ট্রিপল কনজাংকশনের কয়েকদিন আগেই আকাশে 'লিরিডস উল্কাবৃষ্টি' দেখা যাবে। ২১ থেকে ২২ এপ্রিল স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত এই উল্কাবৃষ্টি চলবে। 

নাসার মতে, আকাশ অন্ধকার থাকলে প্রতি ঘণ্টায় প্রায় ১৫টি উল্কা দেখা যেতে পারে।

Related Topics

টপ নিউজ

চাঁদ / হাসিমুখ / শুক্র গ্রহ / শনি গ্রহ / নাসা / মহাকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
    মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
  • ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

Related News

  • আকাশে রহস্যময় বস্তু, ইউএফও'র নতুন ভিডিও ও নথি প্রকাশ করল পেন্টাগন
  • চাঁদে আলোর ঝলকানি, আকাশে ভাসমান বস্তু: কী আছে পেন্টাগনের প্রকাশ করা নতুন ইউএফও নথিতে?
  • অ্যাপোলো ১৩-এর রেকর্ড ভেঙে নতুন ইতিহাস: মানুষ নিয়ে সর্বোচ্চ দূরত্ব পাড়ি দিল আর্টেমিস ২ 
  • চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর
  • চাঁদের অনুরূপ কৃত্রিম মাটিতে সফলভাবে ছোলা গাছের জন্ম ও ফলন হয়েছে: গবেষণা

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ প্রত্যাহার, হরমুজ প্রণালি খুলে দেওয়া: যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা চুক্তিতে যা যা আছে

6
ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন (জি৭) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অন্যদের থাকলে, ইরানেরও কিছু মিসাইল থাকা উচিত, নইলে ‘একটু অন্যায়’ হয়ে যায়: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]