Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
‘অসাধারণ’ প্রস্তাব পেলে শুল্ক কমাতে রাজি ট্রাম্প

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
04 April, 2025, 01:10 pm
Last modified: 04 April, 2025, 01:09 pm

Related News

  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষে ‘মনোরম দেশ ইরানে’ ফসল বিক্রি করবেন মার্কিন কৃষকেরা, ট্রাম্পের প্রতিশ্রুতি
  • নিজের ছবিসহ বিশেষ সংস্করণের নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প
  • ট্রাম্পের ক্ষমতা খর্ব করে মার্কিন সিনেটে ইরান যুদ্ধ-সংক্রান্ত প্রস্তাব পাস
  • হরমুজ প্রণালিতে কোনো জাহাজ থেকে টোল নিচ্ছে না ইরান: দাবি ট্রাম্পের

‘অসাধারণ’ প্রস্তাব পেলে শুল্ক কমাতে রাজি ট্রাম্প

ব্লুমবার্গ
04 April, 2025, 01:10 pm
Last modified: 04 April, 2025, 01:09 pm

ছবি: ব্লুমবার্গ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অন্য দেশগুলো যদি ''অসাধারণ' কোনো প্রস্তাব বা সুবিধা দিতে পারে, তবে তিনি আরোপিত শুল্ক কমাতে প্রস্তুত আছেন। কিছু শীর্ষ কর্মকর্তা কড়া অবস্থানে থাকলেও এমন প্রস্তাব পেলে হোয়াইট হাউস আলোচনায় প্রস্তুত আছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে ট্রাম্প তার শুল্কনীতি দৃঢ়ভাবে সমর্থন করেন। যদিও শেয়ারবাজারে তখন বিশাল ধস নেমেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সুদহার কমছে—এতে তিনি খুশি করেছে। তার বিশ্বাস, এই অর্থনৈতিক অস্থিরতা কেটে যাবে।

'শুল্ক আমাদের দরকষাকষিতে দারুণ শক্তি দেয়,' বলেন ট্রাম্প। তিনি আরও বলেন, 'সব দেশই আমাদের ফোন করেছে।'

শুল্ক আরোপের অবস্থান থেকে সরে আসার কথা ভাবছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা কিছু বিষয়ের ওপর 'নির্ভর করছে'।

'কেউ যদি বলে, তারা আমাদের অসাধারণ কিছু দেবে—তাহলে, হ্যাঁ। তারা যদি আমাদের ভালো কিছু দেয়,' বলেন তিনি।

তবে মার্কিন প্রেসিডেন্ট এ-ও জানান, সামনে আরও শুল্ক আরোপ করা হবে।

ট্রাম্প বলেন, 'চিপ খাতে খুব শিগগিরই শুরু হচ্ছে। ফার্মাসিউটিক্যালসে আসছে। আমার মনে হয়, এমন মাত্রায় [শুল্ক আসছে] যা আগে দেখা যায়নি। আমরা এখন ফার্মাকে গুরুত্ব দিয়ে দেখছি। এটা আলাদা একটা ক্যাটাগরি। খুব শিগগিরই আমরা এ বিষয়ে ঘোষণা দেব।'

শুক্রবার ভারতের ফার্মাসিউটিক্যাল শেয়ারে ধস নেমেছে। এশিয়াজুড়ে শেয়ারবাজারেও ধস নেমেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের ইনডেক্স ফিউচারেও পতন হয়েছে। ডলার আরও দুর্বল হয়েছে।

শেয়ারবাজারে করোনা মহামারি-পরবর্তী সবচেয়ে বড় ধস দেখা দেওয়ার পরপরই এসব মন্তব্য করলেন ট্রাম্প। বৃহস্পতিবার মাত্র একদিনেই এসঅ্যান্ডপি ৫০০ প্রায় ২.৫ ট্রিলিয়ন ডলার হারিয়েছে। ছোট কোম্পানিগুলোর রাসেল ২০০০ সূচকেও ধস নেমেছে। ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধাক্কা খেতে পারে—এমন আশঙ্কায় শেয়ারবাজারে পতন হচ্ছে।

ট্রাম্প আরও বলেছেন, তিনি চীনকে শুল্কছাড় দিতে পারেন, যদি বেইজিং টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সকে প্ল্যাটফর্মটির যুক্তরাষ্ট্রের বাজারের অংশ বিক্রি করার অনুমোদন দেয়। ট্রাম্প আর সময় না বাড়ালে শনিবারই এই ভিডিও অ্যাপ বিক্রির সময় ফুরাবে।

মার্কিন প্রেসিডেন্ট অবশ্য বলেছেন, তারা 'চুক্তির খুব কাছাকাছি' আছেন।

ট্রাম্প বলেন, তিনি দিনভর বিভিন্ন দেশের সরকারপ্রধান ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে শুল্কছাড় নিয়ে কথা বলেছেন। বৃহস্পতিবার কয়েকটি গাড়ি উৎপাদনকারী কোম্পানির সিইওর সঙ্গেও কথা বলেছেন—তবে তাদের নাম প্রকাশ করেননি। 

তিনি বলেন, 'আমার মনে হয়, আমাদের বাজার আবার ফুলে উঠবে। একটু সময় দিতে হবে।'

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, জ্বালানির দাম কমেছে—যা তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

'একটা ভালো ব্যাপার হচ্ছে সুদের হার কমছে, মুদিদোকানের পণ্যের মতো। ডিমের দামও কমছে—এটা ভালো ব্যাপার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গ্যাসোলিনের দাম কমছে,' বলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাজ্য তার নতুন শুল্কনীতিতে খুশি। যুক্তরাজ্যের পণ্যের ওপর সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ওপর আরোপ করা হয়েছে ২০ শতাংশ শুল্ক।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ট্রাম্পের শুল্ক আরোপ / মার্কিন শুল্ক আরোপ / শুল্ক / ট্রাম্পের শুল্কনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প
  • যুদ্ধ শেষে ‘মনোরম দেশ ইরানে’ ফসল বিক্রি করবেন মার্কিন কৃষকেরা, ট্রাম্পের প্রতিশ্রুতি
  • নিজের ছবিসহ বিশেষ সংস্করণের নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প
  • ট্রাম্পের ক্ষমতা খর্ব করে মার্কিন সিনেটে ইরান যুদ্ধ-সংক্রান্ত প্রস্তাব পাস
  • হরমুজ প্রণালিতে কোনো জাহাজ থেকে টোল নিচ্ছে না ইরান: দাবি ট্রাম্পের

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]