Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প-পুতিন আলোচনা ভালোভাবে এগোচ্ছে: হোয়াইট হাউস

আন্তর্জাতিক

রয়টার্স
18 March, 2025, 10:20 pm
Last modified: 19 March, 2025, 07:32 pm

Related News

  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প-পুতিন আলোচনা ভালোভাবে এগোচ্ছে: হোয়াইট হাউস

পুতিন গত সপ্তাহে বলেছিলেন, তিনি ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য ওয়াশিংটনের প্রস্তাবকে নীতিগতভাবে সমর্থন করেন। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত কার্যকর না হওয়া পর্যন্ত তার বাহিনী লড়াই চালিয়ে যাবে।
রয়টার্স
18 March, 2025, 10:20 pm
Last modified: 19 March, 2025, 07:32 pm
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন। এ ফোনালাপে তিনি যুদ্ধবিরতি মেনে নিতে এবং তিন বছর ধরে চলা সংঘাতের আরও স্থায়ী অবসানের দিকে অগ্রসর হতে রাজি করানোর চেষ্টা করবেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম এই সংঘাতে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন। এই যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পরে থেকে ইউক্রেনীয় শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

পুতিন গত সপ্তাহে বলেছিলেন, তিনি ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য ওয়াশিংটনের প্রস্তাবকে নীতিগতভাবে সমর্থন করেন। তবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত কার্যকর না হওয়া পর্যন্ত তার বাহিনী লড়াই চালিয়ে যাবে।

তবে ট্রাম্প আশা করছেন, তিনি পুতিনকে যুদ্ধবিরতি মেনে নিতে এবং দীর্ঘমেয়াদি শান্তি পরিকল্পনার দিকে অগ্রসর হওয়ার জন্য রাজি করাতে পারবেন। তিনি সম্ভাব্য দীর্ঘমেয়াদি শান্তি পরিকল্পনার কিছু দিক নিয়ে ইঙ্গিত দিয়েছেন। এর মধ্যে কিয়েভের কিছু ভূখণ্ড ছাড় দেওয়া এবং একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত থাকতে পারে।

ট্রাম্প গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, চূড়ান্ত চুক্তির অনেক অংশে একমত হওয়া গেছে। তবে এখনও অনেক কিছু বাকি আছে।

তিনি আরও বলেছেন, (সংঘাতে) প্রত্যেক সপ্তাহে দুপক্ষেরই আড়াই হাজার সৈন্য মারা যাচ্ছে। এটি এখনই বন্ধ হওয়া উচিত।

এর আগে ক্রেমলিন জানিয়েছিল যে ট্রাম্প ও পুতিন যুদ্ধ শেষ করা এবং রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করবেন এবং যতটুকু প্রয়োজন মনে করবেন ততটুকু সময় তারা কথা বলবেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, গত ১২ ফেব্রুয়ারির একটি ফোনালাপ ও দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের আলোচনার মধ্য দিয়ে ট্রাম্প ও পুতিনের মধ্যে ইতিমধ্যে একটি 'নির্দিষ্ট বোঝাপড়া' হয়েছে। 

তিনি সাংবাদিকদের বলেন, 'তবে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের আরও স্বাভাবিক করা এবং ইউক্রেনের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে এখনও অনেক প্রশ্ন বাকি রয়েছে। এসব বিষয় নিয়ে দুই প্রেসিডেন্টকে আলোচনা করতে হবে।' 
 
Related Topics

টপ নিউজ

রাশিয়া / যুক্তরাষ্ট্র / পুতিন / ট্রাম্প / ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]