Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদি আরবে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া

আন্তর্জাতিক

রয়টার্স
16 February, 2025, 12:45 pm
Last modified: 16 February, 2025, 12:46 pm

Related News

  • শান্তিচুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা-ইরান, খসড়ায় একমত উভয়পক্ষ, বিজয় দাবি তেহরানের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

ইউক্রেন যুদ্ধ নিয়ে সৌদি আরবে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া

২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। বুধবার তিনি পুতিন ও জেলেনস্কির সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেন।
রয়টার্স
16 February, 2025, 12:45 pm
Last modified: 16 February, 2025, 12:46 pm
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স

ইউক্রেনে মস্কোর প্রায় তিন বছরের যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার জন্য মার্কিন ও রুশ কর্মকর্তারা শিগগিরই সৌদি আরবে বৈঠক করবেন। এক মার্কিন আইনপ্রণেতা ও পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শুক্রবার জার্মানিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি জানান, কিয়েভকে সৌদি আরবের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি স্পষ্ট করেছেন, কৌশলগত অংশীদারদের সঙ্গে আলোচনা না করে ইউক্রেন রাশিয়ার সঙ্গে কোনো সংলাপে অংশ নেবে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ সৌদি আরব সফর করবেন বলে মার্কিন প্রতিনিধি মাইকেল ম্যাককল রয়টার্স-কে জানিয়েছেন। তবে তারা রাশিয়ার কোন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ম্যাককল বলেন, 'আলোচনার মূল লক্ষ্য হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের আয়োজন করা, যা শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এবং এই সংঘাতের অবসান ঘটাবে।'

পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্র নিশ্চিত করেছে যে সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়ে আসছেন। বুধবার তিনি পুতিন ও জেলেনস্কির সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেন। এতে ওয়াশিংটনের ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি হয়, কারণ তারা আশঙ্কা করছেন, কোনো শান্তি প্রক্রিয়া থেকে তাদের বাদ দেওয়া হতে পারে।

শনিবার সেই আশঙ্কা আরও জোরালো হয়, যখন ট্রাম্পের ইউক্রেন বিষয়ক দূত জানান, ইউরোপীয় দেশগুলোকে বৈঠকে আমন্ত্রণ জানানো হবে না। এর আগে, ওয়াশিংটন ইউরোপীয় রাজধানীকে চিঠি পাঠিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, তারা কিয়েভের নিরাপত্তা নিশ্চিতে কীভাবে অবদান রাখতে চায়?

খনিজ সম্পদ চুক্তি

এর আগে শনিবার রুবিও তার রুশ সমকক্ষ সের্গেই লাভরভের সঙ্গে ফোনে কথা বলেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে তারা নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে একমত হয়েছেন।

মস্কোর সংবাদপত্রে ট্রাম্প ও পুতিনের টেলিফোন আলাপের খবর। ছবি: রয়টার্স

এদিকে গত শুক্রবার জেলেনস্কি জানিয়েছেন, তিনি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও তুরস্ক সফর করবেন। তবে তিনি কোনো সময় উল্লেখ করেননি। তিনি আরও বলেন, এ সফরের সময় তার মার্কিন বা রুশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা নেই।

রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে এবং সাম্প্রতিক মাসগুলোতে তারা ধীরে ধীরে পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে। অন্যদিকে, ইউক্রেনীয় বাহিনী জনবল সংকটে ভুগছে এবং রাশিয়ার পশ্চিমাঞ্চলের কিছু এলাকা পুনর্দখলের চেষ্টা করছে।

রাশিয়া চাইছে, কিয়েভ তার ভূখণ্ড ছেড়ে দিক এবং যেকোনো শান্তিচুক্তির শর্ত হিসেবে স্থায়ীভাবে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করুক। তবে ইউক্রেনের অবস্থান পরিষ্কার—রাশিয়াকে দখলকৃত অঞ্চল ছেড়ে দিতে হবে এবং কিয়েভ ন্যাটো সদস্যপদ বা তার সমতুল্য নিরাপত্তা চায়।

যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে। ট্রাম্প জানিয়েছেন, তিনি ইউক্রেনকে সমর্থন করেন, তবে কিয়েভের জন্য মার্কিন অর্থায়নে নির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা চান।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন বর্তমানে একটি চুক্তি নিয়ে আলোচনা করছে, যা ইউক্রেনের বিশাল প্রাকৃতিক সম্পদ মার্কিন বিনিয়োগের জন্য উন্মুক্ত করতে পারে। তিনটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের ৫০ শতাংশ গুরুত্বপূর্ণ খনিজের মালিকানা নেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে জেলেনস্কি বলেছেন, প্রস্তাবিত চুক্তির খসড়ায় কিয়েভের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি অন্তর্ভুক্ত নেই।

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / সৌদি আরব / রাশিয়া / ইউক্রেন / ইউক্রেন যুদ্ধ / শান্তি চুক্তি / খনিজ চুক্তি / ডোনাল্ড ট্রাম্প / ভলোদিমির জেলেনস্কি / ভ্লাদিমির পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • শান্তিচুক্তির দ্বারপ্রান্তে আমেরিকা-ইরান, খসড়ায় একমত উভয়পক্ষ, বিজয় দাবি তেহরানের
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • পাকিস্তানের অনুরোধে ইরানে হামলা স্থগিত, ইসলামাবাদকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
  • পারস্য উপসাগরের ‘অনাথ মুক্তো’: ট্রাম্প কেন ইরানের খারগ দ্বীপের দখল নিতে চান?

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]