Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
বিদেশে সহায়তা দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
25 January, 2025, 05:50 pm
Last modified: 27 January, 2025, 12:49 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন
  • অ্যালামনাইদের সহায়তায় গবেষণা ও শিক্ষার্থী কল্যাণে ২ হাজার কোটি টাকার তহবিল গড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়: উপাচার্য 
  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে রাজি হয়নি ইরান
  • সমৃদ্ধ ইউরেনিয়াম দেশেই রাখার নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবার

বিদেশে সহায়তা দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক তহবিল এই সিদ্ধান্তের আওতার বাইরে রাখা হয়েছে।
টিবিএস ডেস্ক
25 January, 2025, 05:50 pm
Last modified: 27 January, 2025, 12:49 pm
মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এর আগে বলেছিলেন, আমেরিকার বিদেশে ব্যয় করা উচিত কেবল যদি তা আমেরিকাকে "শক্তিশালী", "নিরাপদ" বা "আরও সমৃদ্ধ" করে তোলে। ছবি: রয়টার্স

মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রায় সব বিদ্যমান বৈদেশিক সহায়তা স্থগিত করেছে এবং নতুন সহায়তা প্রদান বন্ধ করেছে। এ সংক্রান্ত একটি অভ্যন্তরীণ মেমো কর্মকর্তাদের এবং বিদেশে অবস্থানরত মার্কিন দূতাবাসগুলোতে পাঠানো হয়েছে। খবর বিবিসি'র।

ফাঁস হওয়া মেমোটি সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর জারি করা হয়। ওই আদেশে বলা হয়েছে, তার প্রশাসনের বৈদেশিক নীতির কার্যকারিতা ও সামঞ্জস্য পর্যালোচনা না হওয়া পর্যন্ত ৯০ দিনের জন্য সব বৈদেশিক উন্নয়ন সহায়তা স্থগিত থাকবে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সহায়তা প্রদানকারী দেশ হিসেবে ৬৮ বিলিয়ন ডলার ব্যয় করেছে। এই স্থগিতাদেশ উন্নয়ন সহায়তা থেকে শুরু করে সামরিক সহায়তাসহ সব ধরনের অর্থায়নে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

তবে জরুরি খাদ্য সহায়তা এবং ইসরায়েল ও মিশরের জন্য সামরিক তহবিল এই সিদ্ধান্তের আওতার বাইরে রাখা হয়েছে। বিবিসি ফাঁস হওয়া মেমোর বিষয়বস্তু নিশ্চিত করেছে।

মেমোতে বলা হয়েছে, "যতক্ষণ পর্যন্ত নতুন চুক্তি বা বিদ্যমান চুক্তির সম্প্রসারণ পর্যালোচনা ও অনুমোদন না দেওয়া হবে, ততক্ষণ নতুন কোনো অর্থায়ন দেওয়া যাবে না।" আরও বলা হয়েছে, পর্যালোচনার সময় পর্যন্ত সংশ্লিষ্ট চুক্তির শর্ত অনুযায়ী অবিলম্বে কাজ বন্ধের নির্দেশ জারি করতে হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প ৮৫ দিনের মধ্যে সব ধরনের বৈদেশিক সহায়তার একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। তার পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হলো, বিদেশে মার্কিন অর্থব্যয় তখনই করা উচিত যদি এ ব্য়য় যুক্তরাষ্ট্রকে "শক্তিশালী", "নিরাপদ" এবং "সমৃদ্ধ" করে।

পররাষ্ট্র দপ্তরের একজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, এই পদক্ষেপ বৈদেশিক সাহায্য কর্মসূচির ওপর "গভীর প্রভাব" ফেলতে পারে। তিনি বলেন, "যেমন, বিশ্বজুড়ে মানবিক মাইন অপসারণ কর্মসূচিগুলো হঠাৎ বন্ধ করার নির্দেশ দেওয়া হতে পারে। এটি খুবই বড় একটি ব্যাপার।"

মধ্যপ্রাচ্যে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)-এর প্রাক্তন মিশন পরিচালক ডেভ হার্ডেন বলেছেন, এই সিদ্ধান্ত "অত্যন্ত তাৎপর্যপূর্ণ" এবং এটি বিশ্বব্যাপী মার্কিন অর্থায়নে পরিচালিত পানি, স্যানিটেশন এবং আশ্রয়সহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর ওপর দ্রুত প্রভাব ফেলতে পারে।

তিনি আরও বলেন, "এসব প্রকল্প বাস্তবায়নকারী অংশীদার প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বেতন পরিশোধ করা হয়তো সম্ভব হবে, তবে প্রকৃত সহায়তা কার্যক্রম থমকে যাবে।"

হার্ডেন বলেন, "আমি যখন পশ্চিম তীর ও গাজার মিশন পরিচালক ছিলাম, তখন এমন অনেক স্থগিতাদেশের মুখোমুখি হয়েছি। কিন্তু সেগুলো নির্দিষ্ট প্রকল্পের ক্ষেত্রে সীমিত ছিল। তবে এবার এটি পুরো বিশ্বের ক্ষেত্রে প্রযোজ্য।"

"এই সিদ্ধান্ত শুধু সহায়তা স্থগিত নয়, বরং বিদ্যমান চুক্তিগুলোর ওপরও প্রভাব ফেলছে। এমনকি যেসব চুক্তি ইতোমধ্যে অর্থায়নপ্রাপ্ত এবং কার্যকর, সেগুলোতেও কাজ বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে। এটি খুবই বিস্তৃত প্রভাব ফেলবে," তিনি যোগ করেন।

এএফপি জানিয়েছে, এই পদক্ষেপের ফলে ইউক্রেনও প্রভাবিত হতে পারে। ইউক্রেন ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের প্রশাসনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা পেয়েছে।

মেমোতে বলা হয়েছে, ইসরায়েল ও মিশরের জন্য বিদেশি সামরিক অর্থায়ন এবং জরুরি খাদ্য সহায়তা ছাড়ের আওতায় থাকবে।

গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর সেখানে মানবিক সহায়তা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী ক্ষুধা সংকটের সময় এই সিদ্ধান্ত এসেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে বিষয়ে বিবিসি মন্তব্য জানতে চেয়েছে।

Related Topics

টপ নিউজ

মার্কিন সহায়তা / সহায়তা / মার্কিন যুক্তরাষ্ট্র / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
    মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

Related News

  • যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন
  • অ্যালামনাইদের সহায়তায় গবেষণা ও শিক্ষার্থী কল্যাণে ২ হাজার কোটি টাকার তহবিল গড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়: উপাচার্য 
  • বাংলাদেশের চার উন্নয়ন প্রকল্পে ১.৪ বিলিয়ন ডলারের সহায়তা দেবে এডিবি
  • সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে রাজি হয়নি ইরান
  • সমৃদ্ধ ইউরেনিয়াম দেশেই রাখার নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবার

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
খেলা

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]