Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
আরজি কর ধর্ষণ ও হত্যা মামলায় সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
20 January, 2025, 05:55 pm
Last modified: 20 January, 2025, 06:01 pm

Related News

  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল

আরজি কর ধর্ষণ ও হত্যা মামলায় সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড

গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, নৃশংসভাবে তাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে।
হিন্দুস্তান টাইমস
20 January, 2025, 05:55 pm
Last modified: 20 January, 2025, 06:01 pm
আমৃত্যু কারাদণ্ড পাওয়া সঞ্জয় রায়। ছবি: হিন্দুস্তান টাইমস/এএনআই

পশ্চিমবঙ্গের শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালত সোমবার (২০ জানুয়ারি) সঞ্জয় রায়কে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন। বিচারক অনির্বাণ দাস জানিয়েছেন, এই ঘটনা 'বিরল থেকে বিরলতম অপরাধ' নয়। তাই মৃত্যুদণ্ড নয়, আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাশাপাশি সঞ্জয়কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রাজ্য সরকারকে নির্যাতিতার পরিবারকে ১৭ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিচারক জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে অভিযুক্ত এবং নির্যাতিতার পরিবার উচ্চ আদালতে আপিল করতে পারবে।

এর আগে শনিবার সঞ্জয় রায়কে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৩৭৬এ (ধর্ষণের সময় এমনভাবে আঘাত করা, যাতে মৃত্যু হয়), এবং ৩০২ (খুন) ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন আদালত। সিবিআই এবং নির্যাতিতার পরিবারের আইনজীবী অভিযুক্তের জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসির আবেদন করলেও তা মেনে নেননি বিচারক।

সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সঞ্জয় রায়কে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদা আদালতে নিয়ে আসা হয়। সকাল ১০টা ৪০ মিনিটে আদালতে হাজির করা হয় তাকে। আদালত চত্বর ঘিরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। দু'জন ডেপুটি কমিশনার, পাঁচজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারসহ কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার মোতায়েন ছিলেন।

সেই কড়া নিরাপত্তার মধ্যেও প্রচুর মানুষ আদালত চত্বরে ভিড় করেন। অনেকেই রেলিং টপকে সঞ্জয়কে দেখার চেষ্টা করেন। তবে নিরাপত্তার বলয় ভেদ করে আসামিকে কার্যত দেখা যায়নি।

রায়ের আগের দিন সঞ্জয়ের আচরণ ছিল স্বাভাবিক। সূত্রের খবর, শনিবার কিছুটা চুপচাপ থাকলেও রবিবার সকালে সে স্বাভাবিক ছন্দে ছিল। খাবার খেয়েছে, ক্যারম খেলেছে এবং নিজের মতো ঘুরেছে। তবে দোষীসাব্যস্ত হওয়ার রাতে সে কিছু খায়নি।

নির্যাতিতার বাবা-মা আদালতের রায়ের প্রতি আস্থা প্রকাশ করেছেন। তবে নির্যাতিতার মা সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, 'এই ঘটনায় শুধু একজন নয়, আরও অনেকে জড়িত। কিন্তু তাদের এখনও গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। এমন অপরাধীদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই।'

গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, নৃশংসভাবে তাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে।

এই মামলায় প্রথমে কলকাতা পুলিশ তদন্ত শুরু করলেও ১৩ আগস্ট কলকাতা হাইকোর্ট তদন্তভার সিবিআইকে (সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন; ভারতের একটি গোয়েন্দা সংস্থা) দেয়। এরপর ৪ নভেম্বর মামলার চার্জ গঠন করা হয় এবং ১১ নভেম্বর বিচারপ্রক্রিয়া শুরু হয়।

৯ জানুয়ারি বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পর ১৮ জানুয়ারি সঞ্জয় রায়কে দোষীসাব্যস্ত করা হয়। সোমবার ২০ জানুয়ারি শিয়ালদা আদালতে তার সাজা ঘোষণা করা হলো।

Related Topics

টপ নিউজ

আরজি কর / ভারত / কলকাতা / যাবজ্জীবন কারাদণ্ড / কারাদণ্ড / ধর্ষণ ও হত্যা / চিকিৎসক খুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • দিল্লি থেকে ফেরত আসা ‘ইনস্ট্যান্ট প্রতিবাদ’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ
  • এনসিপিআই নামের কোন অজানা দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহীরা’?
  • দিল্লি বিমানবন্দরে বাধা পেয়ে ফিরে আসলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
  • দিল্লি বিমানবন্দরে বাধা, দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]