Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
রহস্যময় প্রাণী বিগফুটের সন্ধানে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক

বিবিসি
01 January, 2025, 02:30 pm
Last modified: 01 January, 2025, 02:31 pm

Related News

  • হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, আটকে পড়া নাবিকদের উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে থাকা পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধারে অভিযানে নামছে ভারত
  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • বন্দীদের মরদেহ উদ্ধার অভিযান শেষ হলে গাজার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেবে ইসরায়েল
  • রাজশাহীতে নলকূপের ৫০ ফুট গভীর গর্তে আটকে আছে ২ বছরের শিশু; উদ্ধার অভিযান চলছে

রহস্যময় প্রাণী বিগফুটের সন্ধানে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার

বিগফুট বা সাসকোয়াচ একটি রহস্যময় প্রাণী। এটি বিশেষত উত্তর আমেরিকার বনাঞ্চলে বাস করে বলে শোনা যায়। তবে এটি মূলত ক্রিপটিড, অর্থাৎ যে প্রাণীর অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে বা এদের বেঁচে থাকার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বিবিসি
01 January, 2025, 02:30 pm
Last modified: 01 January, 2025, 02:31 pm
৬০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক বিমান ও কুকুর নিয়ে ঘন বনভূমি এবং তীব্র শীতল আবহাওয়ায় ওই দুই ব্যক্তিকে খুঁজতে অনুসন্ধান চালান। ছবি: স্কামানিয়া কাউন্টি শেরিফ অফিস

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে সাসকোয়াচের [সাধারণত বিগফুট নামে পরিচিত] সন্ধানে যাওয়া দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা দুজনেই পোর্টল্যান্ডের ওরিগনের বাসিন্দা।

তাদের পরিবারের সদস্যরা জানায়,তারা গিফোর্ড পিনচট ন্যাশনাল ফরেস্টে সাসকোয়াচের প্রমাণ খুঁজতে গিয়েছিলেন এবং ফিরে আসেননি। এর পর তাদের খুঁজতে তিন দিনের অনুসন্ধান চালানো হয়।

অনুসন্ধানে ৬০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক বিমান ও কুকুর নিয়ে ঘন বনভূমি এবং তীব্র শীতল আবহাওয়ায় তাদের খোঁজ করেন বলে জানিয়েছে স্কামানিয়া কাউন্টি শেরিফ অফিস।

তাদের মতে, "দুই জনের মৃত্যুই সম্ভবত তীব্র শীত এবং অপ্রস্তুত থাকার কারণে হয়েছে।" তবে, সরকারি কর্মকর্তারা ৩৭ এবং ৫৯ বছর বয়সী নিহত দুই পুরুষের নাম প্রকাশ করেননি।

শেরিফের অফিস জানিয়েছে, উইলর্ড শহরের কাছে তাদের গাড়ি পাওয়া যায়। এরপর, ওই অঞ্চলে পুনরায় অনুসন্ধান চালানো হয়। ড্রোন ব্যবহার করা হয় এবং কোস্ট গার্ড হেলিকপ্টার টিমও সাহায্য করতে আসে।

ক্যাসকেড পর্বতের আবহাওয়া অনেক ঠান্ডা ছিল। অনুসন্ধানের আগে এবং অনুসন্ধান চলাকালীন সময়ে তুষারপাত, বরফের বৃষ্টিসহ তাপমাত্রা শূন্যের নিচে ছিল।

বিবিগফুট বা সাসকোয়াচ একটি রহস্যময় প্রাণী। এটি বিশেষত উত্তর আমেরিকার বনাঞ্চলে বাস করে বলে শোনা যায়। এটিকে সাধারণত একটি বিশাল আকৃতির লম্বা, লোমশ ও দুই পায়ের প্রাণী হিসেবে বর্ণনা করা হয়। অনেকের বিশ্বাস, এটি প্রাচীন মানুষের মতো দেখতে একটি প্রজাতি, যা দূরবর্তী এবং দুর্গম অঞ্চলে বাস করে।

প্যাসিফিক নর্থওয়েস্ট এবং পশ্চিম কানাডায় বহুবার সাসকোয়াচের দেখা পাওয়ার কথা শোনা যায়। এই নিয়ে বহুবার রিপোর্টও করা হয়েছে। তবে এটি মূলত ক্রিপটিড, অর্থাৎ যে প্রাণীর অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে বা এদের বেঁচে থাকার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বহুবার সাসকোয়াচের সন্ধান পাওয়ার খবর আসার কারণে কিছু এলাকা এটিকে "রক্ষায়" ব্যবস্থা নিয়েছে। স্কামানিয়া কাউন্টিতে সাসকোয়াচের "ক্ষতি" করলে এক বছরের জেল অথবা ১ হাজার ডলার জরিমানার বিধান রয়েছে।

Related Topics

টপ নিউজ

বিগফুট / মৃতদেহ উদ্ধার / উদ্ধার অভিযান / রহস্যময় প্রাণী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
    মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

Related News

  • হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, আটকে পড়া নাবিকদের উদ্ধার অভিযান স্থগিত করল জাতিসংঘ
  • এভারেস্টে ৩০ বছর ধরে জমে থাকা পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধারে অভিযানে নামছে ভারত
  • ৫ আরোহী নিয়ে ইরাকে মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত
  • বন্দীদের মরদেহ উদ্ধার অভিযান শেষ হলে গাজার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেবে ইসরায়েল
  • রাজশাহীতে নলকূপের ৫০ ফুট গভীর গর্তে আটকে আছে ২ বছরের শিশু; উদ্ধার অভিযান চলছে

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
খেলা

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]