Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে ২০২৫ সালকে স্বাগত জানালো সিডনি

আন্তর্জাতিক

রয়টার্স, বিবিসি
31 December, 2024, 10:25 pm
Last modified: 31 December, 2024, 10:54 pm

Related News

  • বর্ণিল আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, ১৪৩৩
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেল ৫টার পর প্রবেশ নিষেধ
  • শবে বরাতে আতশবাজি-পটকা ফোটানোয় ডিএমপির নিষেধাজ্ঞা
  • থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও গান-বাজনা: ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানান ৩৮১ জন

সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে ২০২৫ সালকে স্বাগত জানালো সিডনি

রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে শহরজুড়ে গান বাজতে শুরু করে এবং অগণিত আতশবাজির আলোয় আকাশ আলোকিত হয়ে ওঠে।
রয়টার্স, বিবিসি
31 December, 2024, 10:25 pm
Last modified: 31 December, 2024, 10:54 pm
দর্শকরা সিডনির আইকনিক ব্রিজের উপর একটি চমত্কার রেইনবো প্রদর্শনী উপভোগ করেন। ছবি: ইজহার খান

২০২৪ সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে নতুন বছরকে স্বাগত জানাতে ভিন্ন ভিন্ন আয়োজন করেছে প্রতিটি দেশ। তবে এর মধ্যে আলাদা করে নজর কেড়েছে অস্ট্রেলিয়ার সিডনি শহরের নববর্ষ উদযাপন।

কারণ ২০২৫ সালের আগমন উপলক্ষে সিডনিতে একটি চমকপ্রদ এবং বিশাল আতশবাজির প্রদর্শনী আয়োজন করা হয়েছিল।

ঘড়ির কাটায় রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে সিডনি তার সর্বকালের সর্ববৃহৎ আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে নববর্ষ উদযাপন করে।

এসময় সিডনি হারবার ব্রিজ এবং অপেরা হাউসের নিকষ কালো আকাশ অগণিত আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠে। এই দৃষ্টিনন্দন মুহূর্ত উপভোগ করতে সারা দিনভর সিডনি অপেরা হাউসের আশপাশে জমায়েত হয় হাজার হাজার মানুষ।

ছবি: ইজহার খান

আজ প্রদর্শিত হয় দুটি আতশবাজি শো। রাত ৯টায় এবং মধ্যরাত ১২টায়।

প্রতি বছরের মতো এবারও মূল অনুষ্ঠান শুরু হওয়ার তিন ঘণ্টা আগেই রাত ৯টায় সিডনির অপেরা হাউস এবং সিডনি হারবার ব্রিজে একটি 'ফ্যামিলি ফায়ারওয়ার্কস' প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এরপর মধ্যরাতের আগের কয়েক মিনিট সিডনি হারবার ব্রিজে একটি কাউন্টডাউন প্রদর্শিত হয়। হাজার হাজার মানুষ সেখানে বছরের শেষ ১০ সেকেন্ড শেষ হওয়ার অপেক্ষা করেন।

রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে শহরজুড়ে গান বাজতে শুরু করে এবং অগণিত আতশবাজির আলোয় আকাশ আলোকিত হয়ে ওঠে।

ছবি: ব্রুক মিচেল

আয়োজকদের মতে, মধ্যরাতে শুরু হওয়া এই আতশবাজি উৎসবে ৪০ হাজার ইফেক্ট দেখানো হয় এবং এ বছর মোট ২৬৪টি ফায়ারিং লোকেশন থেকে আতশবাজি প্রক্ষেপণ করে সিডনি হারবার ব্রিজকে আলোকিত করা হয়। গত বছর এর পরিমাণ ছিল ১৮৪টি।

এছাড়া, সিডনি হারবার ব্রিজ এবং সিডনি অপেরা হাউসের মধ্যে নতুন চারটি পাইরোটেকনিক প্ল্যাটফর্ম থেকে ফায়ারিং করা হয়।

এ বছর প্রথমবারের মতো সিডনি হারবার ব্রিজের পশ্চিম দিকে ৮০টি নতুন অবস্থান থেকে আতশবাজি প্রক্ষেপণ শুরু হয়।

ছবি: তামাতি স্মিথ

আয়োজকদের মতে, সিডনি অপেরা হাউস, বর্জ, এবং শহরের পাঁচটি অট্টালিকার ছাদ থেকেও আতশবাজি নিক্ষেপ করা হয়।

এই আতশবাজি প্রদর্শনীতে প্রায় ১০ টন আতশবাজি ব্যবহার করা হয় এবং আজ নববর্ষ উদযাপন করতে ১০ লাখেরও বেশি মানুষ উপস্থিত থাকবেন বলে তারা প্রত্যাশা জানিয়েছিল।

Related Topics

টপ নিউজ

সিডনি / আতশবাজি / ২০২৫ সাল / নববর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • ছবি: রয়টার্স
    রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
    ১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা
  • সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

Related News

  • বর্ণিল আয়োজনে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ, ১৪৩৩
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেল ৫টার পর প্রবেশ নিষেধ
  • শবে বরাতে আতশবাজি-পটকা ফোটানোয় ডিএমপির নিষেধাজ্ঞা
  • থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও গান-বাজনা: ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানান ৩৮১ জন

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাশিয়া-চীনকে মোকাবিলায় ৯ দেশকে নিয়ে ‘প্রতিরক্ষা ব্যাংক’ গঠন করল কানাডা

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
মিনাবের ক্ষতিগ্রস্থ স্কুলটি পরিদর্শনে সন্তানের ছবি হাতে যাচ্ছেন নারীরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১০ বছরের পুরনো তথ্যের ভিত্তিতে মিনাবের স্কুলে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী, সতর্কবার্তা এড়িয়ে যান কমান্ডাররা

5
সারোয়ার আলমগীর। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-২ আসনে বিজয়ী প্রার্থী সারোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'নিকৃষ্ট' ইরানিরা আমাকে খুন করতে চাইছে, আমি ওদের ১ নাম্বার টার্গেট: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]