Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
ইউক্রেনের প্রতিরক্ষা-সংশ্লিষ্ট জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলা: মস্কো

আন্তর্জাতিক

আরটি
25 December, 2024, 08:45 pm
Last modified: 25 December, 2024, 08:58 pm

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

ইউক্রেনের প্রতিরক্ষা-সংশ্লিষ্ট জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলা: মস্কো

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, এ হামলা করতে রাশিয়া ইচ্ছাকৃতভাবে ‘ক্রিসমাসের দিনকে ঠিক করেছে’।
আরটি
25 December, 2024, 08:45 pm
Last modified: 25 December, 2024, 08:58 pm
দমকল কর্মীরা ইউক্রেনের ক্রিভি রিহ-তে রাশিয়ান হামলায় বিধ্বস্ত একটি অ্যাপার্টমেন্ট ভবনের সাইটে কাজ করছেন৷ ২৫ ডিসেম্বর, ২০২৪। ছবি: ইউক্রেনিয়ান ইমার্জেন্সি সার্ভিস ভিয়া এপি

রাশিয়ার সশস্ত্র বাহিনী বুধবার (২৫ ডিসেম্বর) ক্রিসমাসের দিন সকালে ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক দূরপাল্লার লক্ষ্যভেদী হামলা চালিয়েছে। হামলার কথা জানিয়েছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রুশ মিসাইল এবং ড্রোন ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্সের সহায়ক জ্বালানি অবকাঠামোর গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে।

রাশিয়ান বাহিনী তাদের হামলার উদ্দেশ্য সফলভাবে অর্জন করতে পেরেছে বলে দাবি করেছে।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী আলেক্সি কুলেবা দাবি করেছেন, মস্কো এ হামলায় প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ১০০টিরও বেশি কামিকাজে ড্রোন ব্যবহার করেছে।

ইউক্রেনের ৬টি অঞ্চলে এসব হামলা চালানো হয়। এতে দেশটির বিদ্যুৎ সরবরাহ ও শীতকালে ঘরবাড়ি উষ্ণ রাখার সমস্যা আরও জটিল হয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ রাশিয়ান মিসাইল ও ড্রোন শনাক্ত করার পর পাওয়ার গ্রিড স্থিতিশীল রাখতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। দেশটির জ্বালানি মন্ত্রী জার্মান গালুশেঙ্কো বলেছেন, ক্ষতির পরিমাণ কমানোর জন্য এ পদক্ষেপ প্রয়োজনীয় ছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, এ হামলা করতে রাশিয়া ইচ্ছাকৃতভাবে 'ক্রিসমাসের দিনকে ঠিক করেছে'।

উল্লেখ্য, ইউক্রেনের প্রধান ধর্মীয় সম্প্রদায় অর্থোডক্স খ্রিস্টানরা ভিন্ন ক্যালেন্ডার ব্যবহার করেন। তাই তারা ক্রিসমাস ৭ জানুয়ারি উদযাপন করবেন।

রাশিয়ান সামরিক বাহিনী এর আগে জানিয়েছে, এটি দেশের অভ্যন্তরে ৫৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ২৬টি ড্রোন বেলগোরোড অঞ্চলে ভূপাতিত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়।

বুধবার সকালে দক্ষিণ রাশিয়ার শহর ভ্লাদিকাভকাজের একটি শপিং মলে শক্তিশালী বিস্ফোরণে আগুন ধরে যায়। আঞ্চলিক প্রধান সের্গেই মেন্যাইলো জানিয়েছেন, এ বিস্ফোরণ সম্ভবত কোনো ভূপাতিত ড্রোনের কারণে ঘটেছে। বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / ইউক্রেনে রুশ হামলা / রুশ হামলা / রাশিয়া / ইউক্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
    দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • ট্রাম্পের জন্মদিনে পুতিনের ফোন, মস্কো যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতেরা
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ

Most Read

1
দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
বাংলাদেশ

দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

3
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

4
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

5
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]